বৃষ্টির দিন মানেই মনের ভেতর এক অন্যরকম অনুভূতি আর ভালোলাগার ছোঁয়া। মেঘলা আকাশ আর টুপটাপ বৃষ্টির শব্দ আমাদের অনেকেরই খুব প্রিয়। আর এই সুন্দর মুহূর্ত গুলো সোশ্যাল মিডিয়ায় ছবিসহ শেয়ার করার জন্য চমৎকার সব বৃষ্টি নিয়ে ক্যাপশন প্রয়োজন হয়। আপনার মনের সেই অব্যক্ত কথা গুলো সুন্দর ভাবে গুছিয়ে প্রকাশ করতে সাহায্য করার জন্যই আমরা এই পোস্টে সেরা কিছু বৃষ্টি নিয়ে ক্যাপশন তুলে ধরেছি।
ফেসবুক বা ইনস্টাগ্রামে বৃষ্টির ছবি পোস্ট করার সময় অনেকেই মানানসই শব্দের অভাবে ভুগে থাকেন। তাই আপনাদের সুবিধার কথা মাথায় রেখে রোমান্টিক, আবেগী এবং ছোট-বড় বিভিন্ন ধরনের বৃষ্টি নিয়ে ক্যাপশন দিয়ে এই তালিকাটি সাজানো হয়েছে। এখান থেকে আপনার পছন্দের যেকোনো বৃষ্টি নিয়ে ক্যাপশন বেছে নিয়ে খুব সহজেই আপনার বৃষ্টির দিনের ছবি গুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
বৃষ্টি নিয়ে ক্যাপশন
বৃষ্টির দিনে জানালার পাশে বসে থাকা কিংবা আনমনে ভিজে যাওয়ার মুহূর্ত গুলো যেনো এক একটি গল্পের মতো। আপনাদের সেই না বলা অনুভূতি গুলোকে সুন্দর ভাষায় প্রকাশ করতেই নিচে কিছু সেরা বৃষ্টি নিয়ে ক্যাপশন দেওয়া হলো। এখান থেকে আপনার মনের মতো একটি লাইন বেছে নিন আপনার সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য।
১. শহর জুড়ে বৃষ্টি নামুক, তুমি খুঁজে নিও ঠাঁই! প্রতিটি বৃষ্টি কণায় লেখা থাকুক, শেষ অবধি তোমাকে চাই।
২. আকাশ থেকে বৃষ্টি নামলে থেমে যায়! কিন্তু মানুষের চোখে বৃষ্টি নামলে সহজে থামতে চায় না।
৩. বৃষ্টি ভেজা খামে চেনা ডাক নামে, এ মন আমার আবার তোমায় ডাক পাঠালো!
৪. বৃষ্টি যতোটা কাছে, ঠিক ততোটা কাছে আমি তোমাকে চাই!
৫. যদি বৃষ্টি হতাম, তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম! চোখে জমা বিষাদটুকু এক নিমেষে ধুয়ে দিতাম।
৬. যদি কখনো দেখো আকাশে কালো মেঘ জমে প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে, তাহলে বুঝে নিও আমি ভালো নেই!
৭. সেই বৃষ্টি আজও তোমায় তেমনি ভালোবাসে! এক পশলাই তুমিও ভিজলে আমার জ্বর আসে।
৮. বৃষ্টি তুমি আবার নামও আমার শহর জুড়ে! কষ্ট গুলো ধুয়ে দাও নিজের মতো করে।
৯. মেঘলা আকাশ, কাজের ছুটি, বৃষ্টি বাদল দিনে! তোমার সাথে ভিজতে চাওয়ার অসুখ আনি কিনে।
১০. তুমিও ফের আসতে পারো, সহসা বৃষ্টির মতো! এক নিমেষের শান্তি দিতে, ভুলিয়ে দিতে ক্ষত।
১১. বৃষ্টি শুধু আকাশ থেকে ঝরে না! মাঝে মাঝে কিছু মানুষের চোখ থেকেও ঝরে!
১২. বৃষ্টির প্রতিটি ফোঁটায় আমি তোমায় অনুভব করি! তাই বৃষ্টি আমাকে ছুঁলে মনে হয় তুমিই আমায় ছুঁয়ে দিলে।
১৩. সারাবছর ধরে বৃষ্টি হোক! শুধু না ভেজে যেনো তোমার চোখ।
১৪. মানুষ হলো বৃষ্টির মতো। তারা আসবে আর যাবে। সঠিক মানুষটা ঠিকই ছায়া হয়ে পাশে থাকবে।
১৫. বৃষ্টি আর ভালোবাসা দুটোই স্মরণীয়। বৃষ্টিতে শরীর ভিজে যায়, আর ভালোবাসায় চোখ ভিজে যায়।
১৬. সেই মেঘবালিকার গল্প হোক! শহর জুড়ে বৃষ্টি হোক! রোদ্দুর হোক আজ শুধু তার ডাক নাম।
১৭. প্রতিটা মানুষ হাসতে চায় কান্না ছাড়া! কিন্তু রংধনু কি দেখা যায় বৃষ্টি ছাড়া!
১৮. মেঘলা আকাশ, ঝোড়ো বাতাস, বৃষ্টি ঝরুক তোমার নামে! শব্দেরা না হয় থাকুক বন্দী যত্নে রাখা গোপন খামে!
১৯. আমি যদি বৃষ্টি হতাম, তোমার জীবনটা সাত রঙে রামধনুর মতো রাঙিয়ে দিতাম।
২০. বৃষ্টি তুমি ছুঁয়ে দাও তারে, প্রতিটা ফোঁটায় আমি অনুভব করি যারে!

২১. বৃষ্টি ভালবাসি! তাইতো বৃষ্টির খোঁজে বহুদূরে ছুটি।
২২. মানুষ যদি না হয়ে আকাশ হতাম, তাহলে বৃষ্টির বাহানায় কেঁদে নিতাম!
২৩. কেউ যখন মন খারাপে বৃষ্টির কারখানা বুনছে! কেউ তখন আনমনে স্বপ্নের রাজধানী খুঁজছে।
২৪. বৃষ্টি মানে কেবল ভেজা রাস্তা নয়। কিছু না বলা কথা, কিছু চাপা অভিমান, আর মন ভেজানো এক অনুভূতি!
আরও পড়ুন- ২০০+ ফুল নিয়ে ক্যাপশন: হাতে ফুল নিয়ে ক্যাপশন ২০২৬
২৫. বৃষ্টিকে ভালোবাসো। কারণ একদিন সে ঠিক এসে তোমার সব অভিমান ধুয়ে দিয়ে যাবে।
২৬. একাকিত্ব কখনো শব্দ করে কাঁদে না! শুধু নিঃশব্দে ভিজে যায় বৃষ্টির ফোঁটায়।
২৭. বৃষ্টি ভেজা সকালে কফির কাপে উষ্ণতা; হৃদয়ে জমে থাকা অনুভূতির এক নিঃশব্দ বার্তা!
২৮. শহরতলী আজ ভিজে যাক বৃষ্টিতে! শান্ত শহরে দুজনে হাঁটতে হাঁটতে যেতে পারি যেনো এক অজানা পৃথিবীতে।
২৯. তুমি মেঘ হয়ে এলে আমি বৃষ্টি হয়ে ঝড়বো! সারাজীবন শুধু এভাবেই ভালোবেসে যাবো।
৩০. বৃষ্টি তুমি আরো কিছুক্ষন থাকো না আমার পাশে! শরীর মন জুড়িয়ে নেই একটু এক নিঃশ্বাসে।
৩১. তুমি যদি বৃষ্টি হও, তবে এক নিমেষেই নিজেকে ভিজিয়ে নেবো!
৩২. বৃষ্টি পড়া সবাই দেখে, কিন্তু পড়ার কারণ কেউ খোঁজে না। যেমন কেউ খোঁজে না তোমার কান্নার কারণ।
৩৩. তুমি আমার স্মৃতিতে ফিরবে ততোবার, মেঘেরা বৃষ্টি হয়ে ঝরবে যতোবার।
৩৪. রিমঝিম বৃষ্টি আর মন কেমন করা ভালোবাসার মুহূর্তরা মিলেমিশে এক হয়ে যায়!
৩৫. শহর জুড়ে বৃষ্টি। কেউ বা বৃষ্টি উপভোগ করে, আবার কেউ বা মন খারাপ নিয়ে নীরবে ভিজে যায়।
৩৬. তোমার শহর বৃষ্টি ভেজে! আর আমার শহর সৃষ্টি খোঁজে।
৩৭. এই বৃষ্টির নেশায় চায় মন হারাতে! সব সীমা ছাড়িয়ে মন চায় শুধু তোমাকে।
৩৮. বৃষ্টির মতো তুমিও হুট হাট চলে এসো। খোঁজ খবর না দিয়ে, হাতে অনেকখানি সময় নিয়ে।
৩৯. বুকের সমস্ত জমা কষ্ট, বৃষ্টির রূপ নিয়ে ঝড়ে পরে!
৪০. কখনও মেঘ হয়ে এসো, বৃষ্টি হয়ে গল্প শোনাবো।
বৃষ্টি নিয়ে ক্যাপশন বাংলা
নিজের মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করার আনন্দটাই একদম আলাদা। যারা খাঁটি বাংলায় বৃষ্টির দিনের ছবি বা বৃষ্টির প্রতি ভালোবাসা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চান, তাদের জন্য নিচে রইলো চমৎকার কিছু বৃষ্টি নিয়ে বাংলা ক্যাপশন এর তালিকা।
১. কষ্টের মেঘ গুলো বৃষ্টি হয়ে ঝরে। এই শহরে সবুজ পাতার হলুদ বর্ণ দেয় যে নিমিষে সরিয়ে!
২. বৃষ্টি আমাকে ছুঁয়ে যায়। কিন্তু কষ্ট কেনো ধুয়ে যায় না!
৩. বৃষ্টিহীন দিনের ঘুমহীন রাত্রি! তারাহীন আকাশের দিশাহীন যাত্রী!
৪. আকাশ আজ মেঘলা ভীষন, জানালা জুড়ে নিম্নচাপ! আমার ঘরে ঝাপসা স্মৃতি, স্বভাবতই মন খারাপ।
৫. বৃষ্টির কবলে পরে সমুদ্রে ভেসে যাবো! তবুও কারো আকাশে ভাসবো না।
৬. বৃষ্টি কেবল জলের ফোঁটা নয়। এটি পৃথিবীর প্রতি আকাশের ভালোবাসা।
৭. যদি আমাদের কখনো দেখা না হতো, এ শহরে হয়তো কখনো নামতো না বৃষ্টি!
৮. এই বৃষ্টিতে শুধু মাটি নয়, মনও ভিজে যায়। তুমি পাশে থাকলেই প্রতিটা ফোঁটা যেনো প্রেমের কবিতা হয়ে যায়।
৯. সময় বদলাবে! কখনো রোদ, কখনো বৃষ্টি। তুমি থেকে যেও না বদলানো আবহাওয়া হয়ে।
১০. আমার শহরে মেঘ হয়ে এসো। তোমাকে বৃষ্টি হয়ে গল্প শোনাবো।

১১. কোন গোপনে মন পুড়েছে বৃষ্টি থামার পরে, আমার ভিতর ঘরে।
১২. আকাশে মেঘের ভেলা, ঝির ঝির বৃষ্টির ছোঁয়া। প্রকৃতি আজ শান্ত সুরে গেয়ে যায় সন্ধ্যার গান।
১৩. বৃষ্টি যতোই পড়ুক, মনটা আর ভেজে না। শুধু পাপড়ি গুলোই ঝরে পড়ে!
১৪. বৃষ্টির নরম ছোঁয়ায় চায়ের কাপটা যেনো আজ কথা বলে। মনটা চুপচাপ বসে শুধু অনুভব করে স্মৃতির ধোঁয়া।
১৫. অঝরে বৃষ্টি ঝরে পড়ুক তোমার শহরে। আমি ছাতা নিয়ে অপেক্ষা করবো।
১৬. হঠাৎ করেই আজ বৃষ্টি নেমেছে ভীষণ রোদ্দুরে! মৌনতাকে বুকে বেঁধে, আমিও ভেসেছি মায়াবী বাহুডোরে।
১৭. যদি বৃষ্টির মতো করে আমিও আমার কষ্ট গুলো ঝরিয়ে ফেলতে পারতাম, তবে কতোই না ভালো হতো।
১৮. তুমি নিয়ম ভেঙে ফিরেছিলে, ভুল ছিলো সব পূর্বাভাস! মেঘে সেদিন বৃষ্টি ছিলো, আর তোমার চোখে সর্বনাশ।
১৯. যে কষ্ট আকাশে মেঘ হয়ে ভাসে, সেই কষ্ট আমার হৃদয়ে বৃষ্টি হয়ে নেমে আসে!
২০. শহুরে আজ ভীষন বৃষ্টি পড়ছে। তোকে মনে শুকিয়ে আছে সব দুঃখ গুলো ইট পাথরের কোনে!
বৃষ্টি নিয়ে রোমান্টিক ক্যাপশন
বৃষ্টি আর রোমান্স যেনো সবসময়ই একে অপরের পরিপূরক। বৃষ্টির এই স্নিগ্ধ পরিবেশে প্রিয় মানুষের কথা মনে পড়লে বা তার সাথে কাটানো কোনো মিষ্টি মুহূর্ত ফ্রেমবন্দি করে শেয়ার করতে চাইলে, নিচে দেওয়া এই সমস্ত বৃষ্টি নিয়ে রোমান্টিক ক্যাপশন গুলো ব্যবহার করতে পারেন।
১. তোমার অনুভূতির এক পশলা বৃষ্টি আমাকেও দিও! আমিও ভিজতে চাই তোমার ভেজা অনুভূতিতে।
২. এক জীবনের বৃষ্টি দিয়ে তুমি সারাজীবন ভিজিয়ে দিয়ে গেলে!
৩. উষ্ণ দুপুরের মাঝে এক পশলা বৃষ্টি হয়ে তুমি নেমে এসেছো আমার চক্ষু জুড়ে!
৪. তুমি বৃষ্টি চেয়েছো বলে, কতো মেঘের ভেঙেছি মন! আমি নিজের বলতে তোমায় চেয়েছি।
৫. বৃষ্টির ফিসফিসানিতে, আমাদের ভালোবাসা তার কণ্ঠস্বর খুঁজে পায়।
৬. হঠাৎ বৃষ্টি নামলে জানালায় বাড়িয়ে দিও তোমার দুটি হাত! আমি বৃষ্টি হয়ে খুঁজবো তোমায় ছোঁয়ার অজুহাত।
৭. আমি হলাম এক মেঘপুঞ্জ! তুমি বৃষ্টি হয়ে আসবে আমাকে ছেয়ে বলে!
৮. সারা দাও কোথায় তুমি এখন পুরো প্রেমের মাস! বৃষ্টি ভেজা স্বপ্ন দেখুক উপেক্ষার মরা ঘাস।
৯. এই মেঘলা ঘরে একলা দিনে থাকে না তো মন! বৃষ্টি হলে খবর দিয়ো হাঁটবো দুজন একসাথে।
১০. জানালার ধারে বসে বৃষ্টি দেখা আর তোমায় ভাবা, এ যেনো এক কাব্য লেখা!

১১. টুপটাপ বৃষ্টি ফোঁটা গেলো থেমে। ভেজা ভেজা খিড়কি দরজা তুমি খোলো।
১২. আমার কাছে ঝুম বৃষ্টি মানেই সমস্ত দূরত্ব পেরিয়ে তোমার সান্নিধ্যে আসা। তোমায় খুব কাছ থেকে অনুভব করতে পারা।
১৩. কিন্তু তুমি নেই বাহিরে! অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝড়ে।
১৪. তোমার আমার গল্পটা মিষ্টি তবু তাৎক্ষণিক! যেনো পূর্ণিমা চাঁদ আর বৃষ্টি ভেজা ব্যালকনি।
১৫. আবারও বৃষ্টি এলো, কিন্তু তুমি এলে না। জানালার পাশে বসে আছি, ভেজা হাওয়ায় এখনো তোমার গন্ধ খুঁজি।
১৬. তোর আমার ব্যবধান বিধাতার সৃষ্টি! আমি হইলাম চাতক, তুই হইলি বৃষ্টি।
১৭. যে প্রেম মরে গেছে তার স্মৃতি মন করিয়ে দিতে পৃথিবীতে এখনো বৃষ্টি আসে!
১৮. একটা বৃষ্টি ভেজা রাস্তা, হাতে হাত ধরে হাঁটা, আর কাঁধে নরম এক অভিমান। ভালোবাসা এর চেয়ে বেশি কি হতে পারে!
১৯. বৃষ্টির জলে হাঁটতে চাই আমি তোমারি হাত ধরে। বৃষ্টি বিলাস করবো চলো আমরা দুজন মিলে!
২০. তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিলো রাজী। অপেক্ষা শুধু বর্ষণের।
বৃষ্টি নিয়ে কবিতা ক্যাপশন
বৃষ্টির রিমঝিম শব্দ অনেককেই কবির মতো ভাবুক করে তোলে, মনে এনে দেয় ছন্দের দোলা। আপনিও যদি একটু কাব্যিক ছন্দে নিজের বৃষ্টির ছবি পোস্ট করতে ভালোবাসেন, তবে এখন থেকে সেরা বৃষ্টি নিয়ে কবিতা ক্যাপশন টি বেছে নিন।
১. শ্রাবনে ওই বৃষ্টি ধারায়, আজ শুধু তোমাকে খুঁজে বেড়াই! যদিও তুমি অনেক দূরে, তবুও রেখেছি তোমায় মন পাঁজরে।
২. কাঁচের গায়ে বৃষ্টি ফোঁটা জলছবি আর আঁকবে না! জমানো অনেক গল্প ছিলো, থাক তুমি বুঝবে না।
৩. তুমি আমার প্রিয় থেকে অনেকটা বেশী প্রিয়! ভালোবাসার বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে নিও।
৪. যদি ডেকে বলি এসো হাত ধরো চলো ভিজি আজ বৃষ্টিতে! এসো গান করি মেঘমাল্লার করূণা ধারার দৃষ্টিতে।
৫. নীল আকাশ ভাসছে দেখো, কালো মেঘের ভেলায়। এই বুঝি বৃষ্টি এলো, ভর দুপুর বেলায়।
৬. বেলা অবেলা তুমি বৃষ্টি হয়ে এসো আমায় স্পর্শ করার ছলে! আমি না হয় ছাতা ছাড়া অপেক্ষা করবো ঐ কদম গাছটার তলে!
৭. মন ভাসে তার স্বপ্ন নিয়ে, মেঘ ভাসে তার ইচ্ছেতে! চল না আজ একটু ভিজি ক্ষণিকের এই বৃষ্টিতে।
৮. নাইবা আমি সাগর হলাম মেঘ করবে বলে! বৃষ্টি হলেও হারিয়ে যেতাম অথৈ সাগর জলে।
৯. অর্ধেক আকাশ চাই না আমি, পুরো আকাশটা তোমারি থাক! ঝলমলে রোদ তোমায় দিলাম, বৃষ্টি হলে খানিক দিও ভাগ।
১০. আজ হঠাৎ করে বৃষ্টি এলো, ভিজে গেলো মন! ভিজে গেল স্বপ্ন গুলো, ভিজল চোখের কোণ!

১১. একদিন বেশ মেঘ করুক, বৃষ্টি নামুক বেশ জোরে! দুঃখ যতো বিকিয়ে দেবো জলের সাথে, জলের দরে।
১২. দ্বিধার মেঘে ছেয়ে গেছে তোমার চোখ! তোমাকে হারাবার আগে আমি চাইছি আজ খুব করে বৃষ্টি হোক।
১৩. ঝুম বৃষ্টির ছন্দে মেতে পাখিরা সব চুপ। ইচ্ছে করে বৃষ্টি জলে দেই না হয় ডুব।
১৪. মেঘেরা কেঁদেছে, বৃষ্টি নেমেছে, নষ্ট হয়েছে কতো নীড়! চোখ তুলে দেখ শ্রাবণ ডাকছে, যা ভিজিয়ে না তোর শরীর।
১৫. আকাশ কালো বৃষ্টি আসায় মন খারাপ করে ছিলাম! এমনও তো বৃষ্টি সেদিন প্রথম প্রেমে পড়েছিলাম।
১৬. একলা দুপুর, রোদের হাসি, বৃষ্টি মেঘের আনা গোনা! ভিজবো আমি তোমায় নিয়ে, কেটে যাবে পুরো বেলা।
১৭. আকাশ করেছে মন খারাপ, বৃষ্টি নামবে কতক্ষণ! সাদা কালো মেঘ জমেছে, জল পড়বে অনেকক্ষণ!
১৮. যদি মন কাঁদে চলে এসো। আমি মেঘ হয়ে আকাশ জুড়ে বৃষ্টি হয়ে ঝড়ে যাবো। ছুঁতে দেবো না তোমার ঐ কাজল আঁখিতে।
১৯. বেদনায় কাঁদে মন বর্ণহীন বৃষ্টির মতোন। ইচ্ছে গুলো হয়ে যায় বর্ণহীন, যদিও প্রত্যাশা থাকে রঙিন।
২০. তুমি মেঘ, আমি আকাশ, তুমি বৃষ্টি, আমি বাতাস! তুমি ছুঁয়ে গেলে মন, আমি হলাম উদাস।
বৃষ্টি নিয়ে ছোট ক্যাপশন
অনেকেই লম্বা কথা লেখার চেয়ে, ছোট এবং অর্থপূর্ণ ক্যাপশন বেশি পছন্দ করেন। আপনি যদি ছোট একটি লাইনে বৃষ্টির গভীর অনুভূতি প্রকাশ করতে চান, তবে নিচে দেওয়া বৃষ্টি নিয়ে ছোট ক্যাপশন গুলো আপনার জন্য।
১. একাকী মানুষের জন্য বৃষ্টি হলো স্পর্শ পাওয়ার সুযোগ।
২. ও বৃষ্টি তুমি থেকো আজ সাক্ষী হয়ে সংগোপনে!
৩. ঠিক ঝমঝম বৃষ্টির মতো, আমিও তোমার প্রেমে পড়ে গেছি।
৪. বৃষ্টির দিনে হাসিটা যেনো সবচেয়ে রঙিন হয়ে ওঠে।
৫. বৃষ্টি পড়েছিলো তোমার গায়ে, ভিজে ছিলাম আমি।
৬. কল্পনা মেঘে ঢেকে বাস্তবে বৃষ্টি হয়ে ঝরে পড়ুক!
৭. সে গেছে নিয়ে গেছে চঞ্চলতা। দিয়ে গেছে বৃষ্টি।
৮. তুমি আমার উষ্ণ রোদে বৃষ্টি আঁকা ছবি!
৯. তুমি বললে আজ দুজনে নীলরঙা বৃষ্টিতে ভিজবো!
১০. প্রতিটি বৃষ্টির ফোঁটায়, একটি শহর তার ছন্দ খুঁজে পায়!

১১. একদিন তুমি আর আমি এভাবেই বৃষ্টি উপভোগ করবো!
১২. আপনি বৃষ্টির জল বোঝেন, হৃদয়ের অনল বোঝেন না।
১৩. তুমি যদি বৃষ্টি হও, আমি মেঘ হবো ওই নীল আকাশের!
১৪. বৃষ্টি কিংবা কবিতা; দুইয়ে মিলেই তুমি তিলোত্তমা!
১৫. যদি বৃষ্টি হও, তাহলে আমি ভিজতে রাজি!
১৬. তুমি মেঘ আমি বৃষ্টি। তোমার জন্য আমার সৃষ্টি।
১৭. বৃষ্টি হোক বা রোদ, প্রিয় মানুষ পাশে থাকলে সব সুন্দর।
১৮. বৃষ্টি তুমি খুব সুন্দর। তোমার ছোঁয়ায় সবকিছু নতুন হয়।
১৯. এক কাপ চা, তুমি আর আমি, সাথে একটু বৃষ্টি।
২০. তুমি তো ফিরতে পারনি আমারই আকাশে বৃষ্টি!
বৃষ্টি নিয়ে উক্তি
যুগে যুগে বিখ্যাত সব লেখক এবং কবিরা বৃষ্টি নিয়ে তাদের অমর কিছু কথা বা উক্তি রেখে গেছেন। সেই সব কালজয়ী কথা গুলোর মাঝে বৃষ্টির আসল সৌন্দর্য আরও নিখুঁত ভাবে ফুটে ওঠে। নিচে তেমন কিছু বিখ্যাত বৃষ্টি নিয়ে উক্তি তুলে ধরা হলো।
১. “বৃষ্টি হলো অনুগ্রহ, বৃষ্টি হলো আকাশের পৃথিবীতে নেমে আসা, বৃষ্টি ছাড়া জীবন থাকতো না।” – জন আপডাইক
২. “বৃষ্টির সময় সবচেয়ে ভালো যা করা যায় তা হলো, বৃষ্টি হতে দেওয়া।” – হেনরি ওয়েডসওয়ার্থ লংফেলো
৩. “আমি বৃষ্টির মতো। আমার যেখানে প্রয়োজন সেখানেই আমি যাই।” – আলেজান্দ্রো জোডোরোস্কি
৪. “আমি বৃষ্টি ভালোবাসি। এটা আমার প্রিয় আবহাওয়া।” – ক্রিস্টেন উইগ
৫. “বৃষ্টির দিন পাঠকদের জন্য একটি বিশেষ উপহার।” – অ্যামি মাইলস
৬. “আমি বৃষ্টি ভালোবাসি। এটা আমাকে এমন অনুভূতি দেয় যে এটা শুধু আমি নই, অন্যরাও এটা অনুভব করছে।” – জন গ্রিন
৭. “শহরের উপর বৃষ্টির মতো আমার হৃদয়ে অশ্রু ঝরে পড়ে।” – পল ভার্লেইন
৮. “জীবন মানে ঝড় কেটে যাওয়ার অপেক্ষা নয়। জীবন মানে বৃষ্টিতে নাচতে শেখা।” – ভিভিয়ান গ্রিন
৯. “বৃষ্টির দিনগুলো ঘরে বসে এক কাপ চা আর একটা ভালো বই নিয়ে কাটানো উচিত।” – বিল ওয়াটারসন
১০. “কিছু মানুষ বৃষ্টিতে হাঁটে। আবার কেউ কেউ শুধু ভিজে যায়।” – রজার মিলার

১১. “আমি সবসময় বৃষ্টিতে হাঁটতে পছন্দ করি। যাতে কেউ আমাকে কাঁদতে না দেখে।” – চার্লি চ্যাপলিন
১২. “যারা বৃষ্টি ঘৃণা করে, তারা জীবনকে ঘৃণা করে।” – দেজান স্টোজানোভিচ
১৩. “বৃষ্টির দিনে দুঃখী হওয়ার অধিকার কারোরই নেই। বৃষ্টিতে এমনভাবে নাচো, যেনো তুমি প্রেমিকের সাথে নাচছো।” – হিউ ল্যাটিমার
১৪. “ভয় পেও না। বৃষ্টি কেবল তোমাকে বেড়ে উঠতে সাহায্য করার জন্যই এসেছে।” – জেনি সেসেলিয়া
১৫. “চলো চুপচাপ বসে বৃষ্টি আমাদের যে গোপন কথাগুলো বলতে চায় তা শুনি।” – জন মার্ক গ্রিন
১৬. “আমি বৃষ্টির গন্ধ ভালোবাসি, আর সমুদ্রের ঢেউয়ের শব্দও ভালোবাসি।” – অ্যামি পার্ডি
১৭. “বৃষ্টি থেমে যাবে, রাত শেষ হবে, কষ্ট ম্লান হয়ে যাবে। আশা কখনো এতোটা হারিয়ে যায় না যে তা খুঁজে পাওয়া যায় না।” – আর্নেস্ট হেমিংওয়ে
১৮. “বৃষ্টির স্মৃতি নিয়ে হঠাৎ করেই আমি আবার রৌদ্রোজ্জ্বল পথে একা হয়ে গেলাম।” – আজার নাফিসি
১৯. “জ্ঞান বৃষ্টির মতো। এর উৎস অসীম, কিন্তু ঋতু অনুসারে এটি নেমে আসে।” – রুমি
২০. “বৃষ্টি বাতাসকে শীতল করে, আত্মাকে শান্ত করে, এবং জীবনকে পূর্ণ করে।” – মাইক ডোলান
বৃষ্টি নিয়ে স্ট্যাটাস
বৃষ্টির দিন মানে মনের মাঝে এক অনাবিল আনন্দ। আপনি যদি সেই আনন্দ মুখর মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে ভাগ করে নিতে চান, তাহলে এখানে দেওয়া বৃষ্টি নিয়ে স্ট্যাটাস থেকে আপনার পছন্দের স্ট্যাটাস টি বেছে নিতে পারেন।
১. বৃষ্টি কখনো পথ হারায় না! আকাশ তাকে ছেড়ে দিলে মাটি তাকে লুফে নেয়।
২. প্রতিটি বৃষ্টির ফোঁটা নতুন শুরু এবং নতুন সুখের একটি ক্ষুদ্র প্রতিশ্রুতি।
৩. বৃষ্টিকে আলিঙ্গন করো। কারণ বৃষ্টি তোমার হৃদয়কে আশার মৃদু আশ্বাসে ভরিয়ে দেয়।
৪. বৃষ্টির সত্যিই এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। যা আপনার মনকে তার ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারে।
৫. বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়। আর বিপদ এসে বুঝিয়ে দেয় আপন মানুষ গুলো কোথায়।
৬. বৃষ্টি প্রকৃতির গোপন উপহার। যা পৃথিবীকে সতেজ করে এবং আমাদের মনোবলকে উজ্জীবিত করে।
৭. প্রতিটি বৃষ্টির ফোঁটার সাথে সাথে পৃথিবীটা আরও একটু বেশি প্রাণবন্ত এবং রোমাঞ্চকর মনে হয়।
৮. বৃষ্টি তুমি এলে দেখবে মানুষ কাঁদে না, শুধু ভিজে যায় অজান্তে। হাসির আড়ালে লুকিয়ে রাখে ঝড়ের গল্প গুলো।
৯. বৃষ্টি হলো অনুপ্রেরণার উৎস। যা পৃথিবীর প্রতিটি স্পর্শে সৌন্দর্যের জন্ম দেয়।
১০. বৃষ্টি তুমি খুব সুন্দর। তোমার ছোঁয়ায় সবকিছু নতুন হয়ে যায়।

১১. মেঘ ছাড়াও বৃষ্টির আশা করা যায়। কিন্তু তবুও কাছের মানুষ গুলোকে বিশ্বাস করা যায় না।
১২. প্রতিটি বৃষ্টির ফোঁটায় লুকিয়ে আছে প্রাচুর্য এবং যত্নের উষ্ণ প্রতিশ্রুতি।
১৩. বৃষ্টি যেনো এক নীরব আত্মকথা। আকাশের কান্না নেমে আসে নিঃশব্দে। প্রতিটি ফোঁটায় লুকিয়ে থাকে এক টুকরো প্রশান্তি।
১৪. আনন্দময় বৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় যে, সহজতম মুহূর্ত গুলোতেও সুখ পাওয়া যায়।
১৫. বৃষ্টির ফোঁটা তোমার শরীরের প্রতিটি অংশে অনুভব করতে দাও।
১৬. বৃষ্টিকে যদি ভালোবাসতাম হয়তো এতো জল উপহার পেতাম না। যতোটা জল পেয়েছি তোমাকে ভালোবেসে।
১৭. বৃষ্টি এসে ধুয়ে দিয়ে যাক আমার সকল হতাশা আর ব্যর্থতাকে।
১৮. বৃষ্টির ফোঁটা গুলো জানালার ধারে ঝুলে আছে। যেনো অপেক্ষা করছে কোনো গল্প হয়ে ঝরে পড়ার।
১৯. বৃষ্টি থেমে গেলে ছাতা টাও বোঝা মনে হয়। কারণ মানুষ উপকারীকে মনে রাখে না!
২০. বৃষ্টি কখনো মনোযোগ চায় না। সে শুধু আসে পরিশুদ্ধ করতে, শান্ত করতে, মেঘের গল্প নিয়ে।
শেষ কথা
আশাকরি, ওপরের তালিকায় দেওয়া প্রতিটি বৃষ্টি নিয়ে ক্যাপশন আপনাদের মন ছুঁয়ে গেছে। বৃষ্টির দিনের নানা রকম অনুভূতি এবং অব্যক্ত আবেগ প্রকাশের জন্য এই বৃষ্টি নিয়ে ক্যাপশন গুলো আপনাদের অনেক কাজে আসবে বলে আমাদের বিশ্বাস।
এখন থেকে বৃষ্টির কোনো সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করলে আর নতুন শব্দের খোঁজে আপনাকে বাড়তি সময় নষ্ট করতে হবে না। আপনার বন্ধুদের সাথেও এই দারুণ সব বৃষ্টি নিয়ে ক্যাপশন গুলো শেয়ার করতে পারেন। যাতে তারাও তাদের অনুভূতি গুলো সহজে প্রকাশ করতে পারে। আগামীতেও এমন আরও সুন্দর সুন্দর বৃষ্টি নিয়ে ক্যাপশন পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।



