১৫০+ আকাশ নিয়ে ক্যাপশন: মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন ২০২৬ 

আকাশ নিয়ে ক্যাপশন

বিশাল নীল আকাশ আমাদের সবারই খুব প্রিয়। কখনো মেঘলা, কখনো নীল আবার কখনো বা রাতের তারা ভরা আকাশ আমাদের মনকে নিমিষেই শান্ত করে দেয়। সোশ্যাল মিডিয়ায় আকাশের ছবি শেয়ার করার সময় আমরা অনেকেই মনের মতো আকাশ নিয়ে ক্যাপশন খুঁজে পাই না। আপনাদের সেই বিষণ্ণতা কিংবা ভালো লাগার মুহূর্ত গুলোকে শব্দে রূপ দিতেই, আমাদের আজকের এই আয়োজনে আমরা সেরা কিছু আকাশ নিয়ে ক্যাপশন সংগ্রহ করেছি।

আকাশ যেনো এক বিশাল ক্যানভাস। যেখানে প্রতিনিয়ত রঙের খেলা চলে। মানুষের বিচিত্র সব আবেগ ও অনুভূতির সাথে আকাশের এক গভীর মিতালি রয়েছে। তাই নিজের বর্তমান পরিস্থিতির সাথে মিলিয়ে সেরা আকাশ নিয়ে ক্যাপশন দিয়ে আপনি আপনার প্রিয় ছবিটিকে আরও অর্থবহ ও আকর্ষণীয় করে তুলতে পারেন। আশাকরি, আমাদের এই বিশাল তালিকায় থাকা প্রতিটি আকাশ নিয়ে ক্যাপশন আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে।

আকাশ নিয়ে ক্যাপশন

আকাশের বিশালতা আমাদের মনকে প্রশান্ত করে। আমাদের সুখ-দুঃখের অনেক না বলা কথা আমরা ওই নীল সীমানার দিকে তাকিয়েই বলে ফেলি। ছবির সাথে মানানসই সেরা কিছু আকাশ নিয়ে ক্যাপশন নিচে দেওয়া হলো, যা আপনার পোস্টকে করবে আরও অনন্য।

১. আকাশের বিশালতার মাঝে আমি নিজেকে খুঁজে বেড়াই। কেনো জানি আকাশ আমার কাছে বড্ড প্রিয়!

২. অতোটা দূরে নয় আকাশ, যতোটা দূরত্বে তোমার বসবাস!

৩. আপনি ফিরে যেতে বললেন, আমি আকাশ হয়ে থেকে গেলাম!

৪. আকাশ দেখতে যতোটা সুন্দর, এর বিশালতা বোঝা ঠিক ততোটাই কঠিন!

৫. আমি আকাশ হতে চাই! কারণ ওখানে কোনো সীমানা নেই।

৬. এক ফালি ওই আকাশ আজও তোমার খুশির খোঁজে রঙ ছড়িয়ে, প্রেম কুড়িয়ে, স্বপ্ন ঘিরেই বাঁচে!

৭. আকাশের নীল মায়ায় আর সবুজের দিগন্তে মন হারিয়ে যায় বারবার!

৮. তুমি মানে দূরের আকাশ হাজারো মন খারাপের কারণ! তুমি মানে আজন্ম অসুখ তোমাকে ভালোবাসা বারণ।

৯. আমি দাঁড়িয়ে আছি উদাস চোখে চেয়ে! আকাশ পানে কখন এসেছে স্বপ্ন বেয়ে!

১০. আকাশ জানে আমি কতোটা অপেক্ষা করি! আর অপেক্ষা জানে আমি কতোটা ভালোবাসি।

১১. আকাশের ঐ নীল সীমানা যেমন‌ দিগন্তে মাটির সাথে মেশে। তেমনি তুমি মিশে আছো আমার অনুভবে!

১২. দুজন একই আকাশ দেখি! অথচ দুজন দুজনকে দেখি না বহুদিন।

১৩. হারিয়ে যাবো একদিন আকাশের এক কোণে! পাবেনা আমায় সেদিন খুঁজবে সব খানে।

১৪. আকাশ আর মেঘ যখন মিশে একাকার হয়, অনুভূতিরা তখন বড্ড বেহায়া হয়ে ওঠে! আকুলতা বাড়ায় আকাশ ছোঁয়ার বাহানায়।

১৫. তোমার হাত ধরে আমি আকাশ ছুঁতে চাই। তুমি কি হবে আমার আকাশ পথের সঙ্গী!

১৬. তুমি আকাশের বুকে বিশালতা! আমার হাসির আড়ালে থাকে বিষন্নতা।

১৭. খোলা আকাশের নীচে যখন শান্ত মস্তিষ্ক নিয়ে বসে ভাবি, তখন দেখতে পাই আমার স্মৃতির শহরে তোমার খেলা।

১৮. হাত বাড়িয়ে আমি আকাশ ছুঁতে যাই! কিন্তু আমার আর আকাশ ছোঁয়া হয় না।

১৯. স্বপ্ন শুধু বুনতে বুনতে আকাশ পানে অধীর চাওয়া! জীবন জানে হিসেবের খাতায় আছে তার কতোটা পাওয়া।

২০. তুমি আকাশ আঁকো! তোমার চোখে আমি দেখবো আকাশ।

আকাশ-নিয়ে-ক্যাপশন

২১. পরের জন্মে সমুদ্র হবো। কিনারা শেষে মিলবে আকাশ। প্রেম হবে মেঘের সাথে।

২২. ঘরের ভেতরে মন মানে না! তাই খোলা আকাশের নীচে সাময়িক সান্ত্বনা।

২৩. আকাশের দিকে তাকিয়ে আছি এক বিশাল শুন্য দৃষ্টি নিয়ে। সাদা মেঘের ভেলা আমাকে রেখে ছুটে চলছে ঐ দূর নীল দিগন্তে!

২৪. আকাশ থেকেও তোমার দূরত্ব অনেক! কারণ আকাশ দেখতে পাই, অথচ তোমায় দেখতে পাই না।

আরও পড়ুন- ১৬০+ প্রকৃতি নিয়ে ক্যাপশন: সবুজ প্রকৃতি নিয়ে ক্যাপশন ২০২৬

২৫. এক আকাশ শূন্যতার মাঝে তুমি এক পূর্ণতার ছায়া! হাজার মানুষের ভিড়ে তুমি এক অদ্ভুত মায়া।

২৬. তোমায় হয়তো আকাশ ছোঁয়া সুখ এনে দিতে পারবো না। তবে এক আকাশ প্রেম উপহার দিতে পারি তোমায়।

২৭. তুমি কি আমার আকাশ হবে! যে আকাশের বুকে পাখির মতো ডানা মেলে আমি মুক্ত মনে উড়ে বেড়াতে পারবো।

২৮. আমি তোমারে পাহাড় সমান ভালোবাসি! আর তুমি আকাশ সমান দূরত্ব বাড়াও! 

২৯. তুমি আমার চিত্ত চিরে চৈত্র মাসের কারণ! তুমি আমার শত ভুলের আকাশ ছোঁয়া বারণ।

৩০. মনের কষ্ট গুলো আকাশ এর মতো! কখনো লাল, কখনো নীল, আবার কখনো কখনো কালো হয়ে বৃষ্টিতে পরিনিত হয়। 

৩১. আকাশ যতো বিশাল, পৃথিবী ততই রহস্যময়। তাই যখনই সুযোগ পাও, ঘুরতে বেরিয়ে পড়ো!

৩২. উড়তে চাই ডানা মেলে আকাশের এই বিশালতায়! কিন্তু পায়ে যে নিয়মের শিকল বাঁধা।

৩৩. জীবন হোক আকাশের মতো অপরিমেয়। বর্ষার মতো তাজা, শিশুর মতো উচ্ছল, আর নিজের ইচ্ছার রাজা।

৩৪. আমার ভেতর আমি শূন্য, তোমায় দেবো কি! মুক্ত আকাশ দিলাম তোমায়, হও তুমি সুখী।

৩৫. আমার আকাশ জুড়ে ছিলো তোমারই রঙের মেলা! সাদার মাঝে কালো বসিয়ে তোমারই বিদায়ের পালা।

৩৬. বিষাদ মানে চোখের মাপে আকাশ খোঁজা! বিষাদ মানে একলা থাকার ভীষণ সাজা।

৩৭. আকাশের ঐ নীল রঙে আর ঐ নীল নদীর তীরে, গান ধরি নতুন এক সুরে! মিশে যাই গোধুলীর দিগন্তে।

৩৮. যেভাবে আকাশের বুকে থাকে চাঁদ, আমিও থেকে যাবো হাতে রেখে হাত!

৩৯. আকাশ পেতেছে বুক শুন্য যে তার দেহ! মেঘ ছাড়া সে দেহেতে ভাসবে না আর কেহ।

৪০. কান্না পেলে কেঁদে নিও! জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়।

মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন

মেঘলা আকাশ মানেই একরাশ আবেগ আর ঝিরঝিরে বৃষ্টির অপেক্ষা। ধূসর মেঘে ঢাকা আকাশ যেনো আমাদের মনের না বলা অভিমান গুলোকে এক করে দেয়। বিষণ্ণতা কিংবা মেঘেদের লুকোচুরি খেলার মুহূর্ত গুলো শেয়ার করতে এই মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন গুলো আপনার মনের কথা বলবে।

১. রোদ ঝলমল আকাশ একটানা কি ভালো! মাঝে মাঝে মেঘলা আকাশ মন্দ তো নয় কালো!

২. বৃষ্টি দিনের মেঘলা আকাশ কল্পনাতে তুই! দিনের শেষে ঘুমের দেশে তোকে আলতো করে ছুঁই।

৩. উত্তপ্ত দিনের শেষে একটা মেঘলা আকাশ তোমায় দিলাম!

৪. জীবন সে তো অথৈ পাথারে ভাসমান এক ভেলা! জীবন যে এক মেঘলা আকাশ রোদেলা আকাশ খেলা।

৫. মেঘলা আকাশ, হাল্কা হাওয়া, যাই ভিজে আর নিজেকে ফিরে পাওয়া!

৬. মেঘলা আকাশ যদি রোদ না থাকে, স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে!

৭. মেঘলা আকাশ, ঝোড়ো বাতাস, বৃষ্টি ঝরুক তোমার নামে! শব্দেরা না হয় থাকুক বন্দী, যত্নে রাখা গোপন খামে।

৮. মেঘলা আকাশ ডাক পাঠালো! মেঘ কুড়োতে গিয়ে পেলাম তোমায়।

৯. হোকনা আবার মেঘলা আকাশ, নামুক আবার বৃষ্টি! মনের মাঝে উত্তাল ঢেউ, শান্ত চোখের দৃষ্টি।

১০. মেঘলা আকাশ মন খারাপ! অভিমানী ঘুড়ি উড়তে চেয়েও হারিয়েছে সাহস।

মেঘলা-আকাশ-নিয়ে-ক্যাপশন

১১. মেঘলা আকাশ, মেঘলা মন। আঁধার হতে ডুবে আছি সারাক্ষণ।

১২. শেষ বিকেলের মেঘলা আকাশ বৃষ্টি ভেজা সুর! আলো ছেড়ে অন্ধকারে পাড়ি দিচ্ছে বহুদূর।

১৩. তোমার জন্য আকাশ মেঘলা, তোমার জন্য বৃষ্টি! তোমার জন্য পাপী মনে আমার আবেগ সৃষ্টি।

১৪. একটা বৃষ্টি ভেজা দিন, আকাশ মেঘলা থাক! চাইবোনা বেশি কিছু, হাতে থাকুক তোমার ওই হাত।

১৫. মেঘলা আকাশ, দূরন্ত বাতাস, ক্লান্ত মন! ছিন্ন-ভিন্ন জীবন।

১৬. আকাশ যতোই মেঘলা হোক, ভরসা রাখো নিজের উপর! চিরকাল বাদলা দিন থাকে না। রোদ নিশ্চয়ই উঠবে।

১৭. মেঘলা থাকুক আকাশ! তুমি বাতাস হয়ে যাও।

১৮. মেঘলা আকাশ এর মতোন কিছু অনুভূতি থাকে। যেগুলো বোঝা যায়, কিন্তু প্রকাশ করা যায় না।

১৯. জীবন হলো অন্ধকারের মতো! যতোই মেঘলা আকাশ হোক, রোদ আসবেই।

২০. মেঘলা আকাশ শেষে যদি সূর্য হাসে কভু! শ্যামলা গাঁয়ের পাশে আমি, সুখ খোঁজে নেই কিছু।

নীল আকাশ নিয়ে ক্যাপশন 

রোদেলা দুপুরে এক ফালি নীল আকাশ আমাদের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। নীল দিগন্তে সাদা মেঘের ভেলা যেনো মুক্তির আনন্দ দেয়। আপনার কোনো উজ্জ্বল এবং প্রাণবন্ত ছবির সাথে জুড়ে দিতে বেছে নিন সেরা কিছু নীল আকাশ নিয়ে ক্যাপশন।

১. নীল আকাশ, তুমি যেনো এক বিশাল খোলা পাতা! যেখানে মেঘেরা আঁকে, সকাল থেকে সন্ধ্যা তোমার রূপের কথা।

২. আমি যদি চলে যাই নীল আকাশ এর কাছে, আমায় তুমি খুঁজে নিয়ো সন্ধ্যা তারার মাঝে!

৩. দূর দিগন্তে চেয়ে আছি নীল আকাশের পানে! মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে, আমার ক্লান্ত এই গায়ে!

৪. নীল আকাশে, মেঘের বাতাসে, আকাশ পটে কতো যে স্বপ্ন আঁকা রঙধনু আছে! তা গুনে শেষ করা যাবে না।

৫. আমার নীলচে আকাশ হারিয়ে গেছে ঝড়ের সাথে ভেসে, শুধু মেঘকে ভালোবেসে।

৬. নীল আকাশের সবুজ দেশের স্বপ্ন ছোঁয়া রূপকথা! মন হারিয়ে পাগল পারা, আমি রই অসীম তথা।

৭. মন ছুঁয়ে যায় দূর দিগন্তে নীল আকাশের পারে! পাহার দেশের আবেগ সুধা ডাকছে বারে বারে।

৮. নীল আকাশের দূর দিগন্তে, হারিয়ে যাবো দুজনে! ভালোবাসার গহিন বনে, রবো আমরা নির্জনে।

৯. পাহাড়, নদী আর নীল আকাশ! এই তো আসল সুখ।

১০. ইচ্ছে হয় সুদূরের সেই নীল আকাশ ছুঁয়ে দেখার! তবু ছুঁতে পারি না, অস্পর্শীতেই রয়ে যাই।

নীল-আকাশ-নিয়ে-ক্যাপশন

১১. সবুজ শাখার দরাজতায় নীলচে আকাশ দিচ্ছে হাঁক! ধুসর পায়ে চলছি আমি অচেনা সব পথের বাঁক।

১২. মায়াপরী বসে ছিলো নীল আকাশের দিগন্তে! আমি শুধু তাকিয়ে ছিলাম এক দৃষ্টিতে।

১৩. প্রিয়তমা তুমি এভাবে থেকে গেলেও পারতে! যেমন থাকে নীল আকাশ জুড়ে সাদা মেঘের বিন্দু।

১৪. নীরব রাতের শূন্য বুকে নীলচে আকাশ খামে! উড়ো চিঠি ডাক দিয়ে যায় ভালোবাসার নামে।

১৫. দিগন্তে হেলে পড়া সাদা নীল আকাশের পিছু ছুটে ছুটে আজ আমি ক্লান্ত!

১৬. এক মুঠো শীত, এক মুঠো রোদ, এক আকাশ নীল আজও তোমার দিকেই ভিড় জমায়! সময় শহরের বুকে থামে ভালোবাসা।

১৭. নীল আকাশ আর সাদা মেঘের মেলবন্ধনে লুকিয়ে আছে শান্তির স্পর্শ!

১৮. এক আকাশ নীল আর এক মুঠো নিজের মতো সময়! এই ছোট ছোট প্রাপ্তিতেই খুঁজে পাই বেঁচে থাকার আসল তৃপ্তি। 

১৯. নীল আকাশ আর সবুজের মাঝে হারিয়ে যাক সব ক্লান্তি!

২০. তুমি একরাশ মুগ্ধতার নীল আকাশ! আমি সেই নীল আকাশের দিকে তাকিয়ে থাকা বাগানবিলাস।

রাতের আকাশ নিয়ে ক্যাপশন

দিনের কোলাহল শেষে রাতের আকাশ আমাদের শেখায় নীরবতার সৌন্দর্য। হাজারো জ্বলজ্বলে তারা আর চাঁদের স্নিগ্ধ আলোতে হারিয়ে যাওয়ার অনুভূতিই আলাদা। আপনার রাতের ডায়েরি কিংবা স্মৃতির পাতায় যোগ করতে পারেন এই অসাধারণ রাতের আকাশ নিয়ে ক্যাপশন গুলো।

১. তোমার দিনের অবশিষ্ট সময়টা হয়ে উঠুক, রাতের আকাশের মতোন রঙীন ও সুন্দর!

২. নীরব রাতের আকাশে তোমারই নাম লিখি! ভাঙা স্বপ্নের ভেতরেও তোমাকেই খুঁজি।

৩. রাতের আকাশে তুমি মোর শুকতারা! মনকে করেছো তুমি চঞ্চল বিহ্বল দিশাহারা।

৪. রাতের আকাশ আর চায়ের ধোঁয়া, দুটোই মনের অজানা কথা বলে!

৫. তোমার রাতের আকাশ জুড়ে যতোই জোৎস্না হোক! আমি যে দেখেছি তোমার অশ্রু ভেজা চোখ।

৬. রাতের আকাশ আমাদের শেখায়, অন্ধকারের মাঝেও সৌন্দর্য আছে।

৭. রাতের আকাশ তোমার লাগি দুয়ার খুলে দাঁড়িয়েছি! শুকনো চুলে সন্ধ্যে-তারার নীলাভ আলো সাজিয়েছি। 

৮. রাতের আকাশটা দেখলে বোঝা যায়, নীরবতা কতোটা সুন্দর হয়!

৯. বহুকাল পরে দেখা হবে ফের সন্ধ্যা রাতের আকাশে! তুমি হবে আধখানা চাঁদ, আমি শুকতারা হবো পাশে!

১০. রাতের আকাশ যেনো এক বিরাট ক্যানভাস! যেখানে স্বপ্নরা ছবি আঁকে।

রাতের-আকাশ-নিয়ে-ক্যাপশন

১১. তুমি আমার এক অন্য রকম অনুভূতি! রাতের আকাশে চাঁদের উপস্থিতি।

১২. ঝিলমিল ওই আকাশ পানে তাকিয়ে দেখো চেয়ে! মিষ্টি রাতের স্বপ্ন আসুক চাঁদের আলো বেয়ে।

১৩. রাতের এই আকাশ নিমিষেই যে কারো মন ভালো করে দেয়!

১৪. নিঃশব্দ রাতের আকাশ, ক্লান্ত মন, আর কিছু অপূর্ণতা।

১৫. জীবন যখন খুব বেশি চাপের মধ্যে পড়ে, তখন রাতের আকাশের দিকে তাকাও এবং কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলো।

১৬. জীবন হলো রাতের আকাশ! তারার সব বিন্দু হলো সুখ।

১৭. রাতের আকাশে চাঁদ তারাদের মাঝে হারিয়ে যাওয়া স্বপ্ন গুলো আমার হোক!

১৮. রাতের আকাশ, বইছে বাতাস, আবছা চাঁদের আলো! রাত হয়েছে, ঘুমিয়ে পরো, স্বপ্ন দেখো ভালো।

১৯. রাতের আকাশ জানে আমার মনের সব কথা!

২০. রাতের আকাশ আজ যেনো নিজের শিল্পকর্ম প্রদর্শনীতে মেতে উঠেছে! 

আকাশ নিয়ে উক্তি

যুগের পর যুগ ধরে কবি, সাহিত্যিক ও দার্শনিকরা আকাশের বিশালতাকে নিয়ে নানা গভীর কথা বলে গেছেন। আকাশের সীমাহীনতা আমাদের জীবন দর্শনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। পৃথিবী খ্যাত ব্যক্তিদের সেরা কিছু আকাশ নিয়ে উক্তি আপনাদের চিন্তা-ভাবনায় নতুন মাত্রা যোগ করবে।

১. “আমরা সবাই একই আকাশের নীচে বাস করি। কিন্তু আমাদের সকলের দিগন্ত একই নয়।” – কনরাড অ্যাডেনাউয়ার

২. “আমি সবসময় বিশ্বাস করি যে, আকাশ হলো সীমার শুরু।” – এমসি হ্যামার

৩. “কেবল হৃদয় দিয়েই তুমি আকাশ ছুঁতে পারো।” – রুমি

৪. “আকাশ ছুঁয়ে দেখো। এটা যতোটা উঁচু মনে হচ্ছে ততোটা উঁচু নয়। শুধু তোমার হৃদয়কে অনুসরণ করো, তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও।” – ব্রুক অ্যালিসন

৫. “আকাশ একটা ক্যানভাস। তাই নিজের জীবন নিজেই রাঙিয়ে নাও।” – জাদা বার্গলুন্ড

৬. “একবার আকাশের স্বাদ গ্রহণ করলে তুমি চিরকাল উপরের দিকে তাকাবে।” – লিওনার্দো দা ভিঞ্চি

৭. “প্রতিটি মেঘ আকাশ জুড়ে ভেসে আসে আমাদের তার গল্প বলার জন্য।” – অভিজিৎ দাস

৮. “আকাশের দিকে তাকাও, নিজেকে মহাবিশ্বের কথা মনে করিয়ে দাও। নিজের ক্ষুদ্রতা দেখার জন্য প্রতিটি সুযোগে বিশালতার সন্ধান করো।” – ম্যাট হাইগ

৯. “আকাশই সীমা। তোমার একই অভিজ্ঞতা দুবার হবে না।” – ফ্রাঙ্ক ম্যাককোর্ট

১০. “তোমার মন খুলে দাও। তুমি বন্দী নও। তুমি আকাশে স্বপ্নের সন্ধানে উড়ন্ত পাখি।” – হারুকি মুরাকামি

আকাশ-নিয়ে-উক্তি

১১. “আকাশ সীমা নয়। তোমার মনই সীমা।” – মেরিলিন মনরো

১২. “সমুদ্রের চেয়েও মহান একটি দৃশ্য আছে, তা হলো আকাশ। আকাশের চেয়েও মহান একটি দৃশ্য আছে, তা হলো আত্মার অন্তঃস্থল।” – ভিক্টর হুগো

১৩. “ভুলে যেও না, সুন্দর সূর্যাস্তের জন্য মেঘলা আকাশের প্রয়োজন।” – পাওলো কোয়েলহো

১৪. “আকাশ স্পর্শ করতে হলে, তোমাকে কেবল একটু কাছে যেতে হবে।” – অ্যান্থনি টি. হিঙ্কস

১৫. “সমুদ্র দেখার জন্য তোমাকে ভ্রমণ করতে হবে। আমার সমুদ্রের প্রয়োজন নেই। আমার আকাশ আছে।” – জন গেডেস

১৬. “আকাশ প্রকৃতির আলোর উৎস এবং সবকিছু নিয়ন্ত্রণ করে।” – জন কনস্টেবল

১৭. “আকাশ আমার কাছে এক অসীম সিনেমা। সেখানে কি ঘটছে তা দেখতে আমি কখনই ক্লান্ত হই না।” – কেডি ল্যাং

১৮. “এক মিনিটের জন্য বাইরে হেঁটে যাও। সেখানে দাঁড়িয়ে থাকো নীরবে। আকাশের দিকে তাকাও। এবং ভাবো জীবন কতো আশ্চর্যজনক।” – রোন্ডা বাইর্ন

১৯. “নীল আকাশ দেখে আমি কখনো ক্লান্ত হই না।” – ভিনসেন্ট ভ্যান গগ

২০. “রাতের আকাশের চেয়ে বিস্ময়কর আর কোনও দৃশ্য নেই।” – লেওয়েলিন পাওইস

আকাশ নিয়ে স্ট্যাটাস

আকাশের মতো নিজের মনকেও বড় করতে চায় সবাই। সোশ্যাল মিডিয়ায় নিজের বর্তমান মানসিক অবস্থা আকাশের মাধ্যমে ফুটিয়ে তুলতে দারুণ কিছু লাইনের প্রয়োজন হয়। সহজ ও সাবলীল ভাষায় লেখা এই আকাশ নিয়ে স্ট্যাটাস গুলো আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ প্রোফাইলের জন্য একদম উপযুক্ত।

১. তোমাকেই ভালো লেগেছে! তাই তোমার আকাশ জুড়ে আঁকলাম এক নদী ভরা স্নান।

২. আকাশকে বুঝতে হলে আগে আকাশের মতো নির্মল এবং স্বচ্ছ হতে হবে।

৩. হোক না দূরত্ব হাজার মাইলের! এক আকাশের নিচেই তো আছি।

৪. যারা খোলা আকাশের নীচে প্রতিদিন একটু সময় কাটায়, শুধুমাত্র সেই সব মানুষরাই জীবনের আসল মজা উপভোগ করতে পারে।

৫. যখন তোমাকে খুব মিস করি, তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি!

৬. আকাশের দিকে তাকাও, তাহলেই তুমি রঙধনু খুঁজে পাবে! না হলে তোমার জীবন অন্ধকারেই থেকে যাবে।

৭. মাথার উপরে যে শূন্যতা তার নাম আকাশ! আর বুকের ভেতর যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস।

৮. আমি রোজ নিয়ম করে খোলা মাঠে দৌড়ে যাই! কারন এই জায়গা থেকে আমি নিজের মতো আকাশ দেখতে পারি।

৯. তুমি হলে সেই রামধনু, যাকে দেখার জন্যে একটা জানালা লাগে না। একটা গোটা আকাশ লাগে।

১০. নিজের সীমাবদ্ধতাই সবচেয়ে শক্ত কারাগার! ভাঙতে পারলেই মুক্ত আকাশ।

আকাশ-নিয়ে-স্ট্যাটাস

১১. সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশের দিকে তাকানো এক অন্যরকম আনন্দ।

১২. আমাদের স্বপ্ন আকাশ ছুঁয়ে যাবে! যদি আমরা তাদের ছেঁড়ে দিই।

১৩. নীল আকাশ, সবুজ গাছ, আর মুক্ত বাতাস! এটাই প্রকৃতির ভালোবাসা।

১৪. যদি কখনো হঠাৎ হারিয়ে যাই, খুঁজে নিস ওই নীল দিগন্তে। আমি মিশে যেতে চাই আকাশের তারা হয়ে তোমার হৃদয় প্রান্তে।

১৫. আকাশ তুমি কেঁদো না আর! বন্যায় ভাসে দুকুল আমার!

১৬. আপনার সম্ভাবনা আকাশের মতো সীমাহীন হতে পারে। যদি আপনি প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা চালিয়ে যান।

১৭. আকাশ পরিবর্তন হতে পারে! কিন্তু তাঁর সৌন্দর্য কখনও ম্লান হয় না।

১৮. কোনো একদিন দেখা হয়ে গেলে চায়ের কাপে গল্প হবে তুমুল! ততোদিন তোমার একজোড়া চোখ আমায় ভেবে আকাশ দেখুক!

১৯. মস্ত বড়ো আকাশ দিলাম তোমায়! তবুও তোমার জায়গা হলো না।

২০. আকাশ আমাদের মনে করিয়ে দেয় যে, সবকিছুই সম্ভব।

শেষ কথা 

আকাশের বিশালতার যেমন শেষ নেই, তেমনি আকাশ নিয়ে আমাদের ভালো লাগা ও অনুভূতিরও কোনো শেষ নেই। আশাকরি, আমাদের সংগৃহীত এই চমৎকার আকাশ নিয়ে ক্যাপশন গুলো থেকে আপনি আপনার মনের গহীনের কথাটি খুঁজে পেয়েছেন। ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে আকাশের সুন্দর ছবির সাথে পোস্ট করার জন্য এই আকাশ নিয়ে ক্যাপশন গুলো আপনি অনায়াসেই ব্যবহার করতে পারেন।

সুন্দর একটি ছবির সাথে সঠিক শব্দ বা ক্যাপশন যোগ করলে তার আবেদন বহুগুণ বেড়ে যায়। আমাদের এই আকাশ নিয়ে ক্যাপশন গুলো যদি আপনার ভালো লেগে থাকে, তবে আপনার প্রিয়জন বা বন্ধুদের সাথে এগুলো শেয়ার করতে ভুলবেন না। প্রতিনিয়ত এমন আরও সুন্দর, রোমান্টিক এবং সৃজনশীল আকাশ নিয়ে ক্যাপশন পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।