⚠️ এই ওয়েবসাইটটি বিক্রি করা হবে

আপনি যদি এই সাইটটি কিনতে আগ্রহী হন, তবে সরাসরি নিচের বাটনে ক্লিক করে আমার সাথে WhatsApp-এ যোগাযোগ করুন।

💬 WhatsApp-এ মেসেজ দিন

১৫০+ সেরা বৃষ্টি নিয়ে ক্যাপশন ও উক্তি ২০২৬ 

বৃষ্টি নিয়ে ক্যাপশন

বৃষ্টি নিয়ে ক্যাপশন খুঁজছেন? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। বৃষ্টি হলো অনুপ্রেরণার উৎস। যা পৃথিবীর প্রতিটি স্পর্শে সৌন্দর্যের জন্ম দেয়। বৃষ্টি নামলে চারপাশটা অন্যরকম সুন্দর হয়ে যায়। যেনো, প্রকৃতি তার সবুজ আঁচলে এক টুকরো প্রশান্তি মেখে দেয়।

এই পোস্টে আমরা বৃষ্টি নিয়ে ক্যাপশন, বৃষ্টি নিয়ে রোমান্টিক ক্যাপশন, বৃষ্টি নিয়ে ছোট ক্যাপশন, বৃষ্টি নিয়ে কবিতা ক্যাপশন এবং বৃষ্টি নিয়ে উক্তি গুলো একসাথে সাজিয়ে দিয়েছি। যাতে আপনি খুব সহজেই আপনার পছন্দের ক্যাপশনটি খুঁজে নিতে পারেন। 

বৃষ্টি নিয়ে ক্যাপশন

বৃষ্টি মানে কেবল ভেজা রাস্তা নয়। কিছু না বলা কথা, কিছু চাপা অভিমান, আর মন ভেজানো এক অনুভূতি। এখানে সেরা কিছু বৃষ্টি নিয়ে ক্যাপশন তুলে ধরা হলো:

১. শহর জুড়ে বৃষ্টি নামুক, তুমি খুঁজে নিও ঠাঁই। প্রতিটি বৃষ্টি কণায় লেখা থাকুক, শেষ অবধি তোমাকে চাই।

২. আকাশ থেকে বৃষ্টি নামলে থেমে যায়। কিন্তু মানুষের চোখে বৃষ্টি নামলে সহজে থামতে চায় না।

৩. বৃষ্টি তুমি খুব সুন্দর। তোমার ছোঁয়ায় সবকিছু নতুন হয়ে যায়।

৪. বৃষ্টি তুমি ছুঁয়ে দাও তারে, প্রতিটা ফোঁটায় আমি অনুভব করি যারে।

বৃষ্টি-নিয়ে-ক্যাপশন

৫. বৃষ্টি যতোটা কাছে, ঠিক ততোটা কাছে আমি তোমাকে চাই।

৬. আমি বৃষ্টি ইলশে গুঁড়ি। মাথায় করে রাখলে আমায়, খেলবো লুকোচুরি।

৭. কোন গোপনে মন পুড়েছে বৃষ্টি থামার পরে, আমার ঘরে।

৮. বৃষ্টির খবর এলো মেঘ পিয়ন এর ব্যাগের ভিতর থেকে। বাকি রইলো তার ডাকের অপেক্ষা।

৯. বৃষ্টি পড়েছিলো তোমার গায়ে। আর ভিজে ছিলাম আমি।

১০. তোমার শহর বৃষ্টি ভেজে। আর আমার শহর সৃষ্টি খোঁজে।

বৃষ্টি-নিয়ে-ক্যাপশন-বাংলা

১১. সেই মেঘ বালিকার গল্প হোক। শহর জুড়ে বৃষ্টি হোক। রোদ্দুর হোক আজ শুধু তার ডাক নাম।

১২. আজ বৃষ্টি হলাম বলে, মন খারাপের নৌকা তোমার ভাসিয়ে দিয়ো জলে।

১৩. বৃষ্টি ভেজা খামে, চেনা ডাক নামে, এ মন আমার আবার তোমার ডাক পাঠালো।

১৪. প্রতিটি বৃষ্টির ফোঁটায়, একটি শহর তার ছন্দ খুঁজে পায়।

১৫. বৃষ্টি তুমি আবার নামও আমার শহর জুড়ে। কষ্ট গুলো ধুয়ে দাও নিজের মতো করে।

১৬. আমার শহরে মেঘ হয়ে এসো। তোমাকে বৃষ্টি হয়ে গল্প শোনাবো।

১৭. আধখোলা কাঁচ বৃষ্টি ছোঁয়াচে। তোমার নামে মেঘের খামে চিঠি দিলাম আজ।

১৮. বৃষ্টি ভালোবাসি। তাইতো বৃষ্টির খোঁজে বহুদূরে ছুটি।

১৯. যদি আমাদের কখনো দেখা না হতো, এ শহরে হয়তো কখনো নামতো না বৃষ্টি।

২০. প্রতিটা মানুষ হাসতে চায় কান্না ছাড়া। কিন্তু রংধনু কি দেখা যায় বৃষ্টি ছাড়া।

আরও পড়ুন- ১৬০+ সেরা সমুদ্র নিয়ে ক্যাপশন ও উক্তি ২০২৬ 

২১. বৃষ্টি আমার কোমর, কাঁধ, সারা গায়। বৃষ্টি আমায় ছুঁয়ে ফেলে কবিতায়।

২২. কেউ যখন মন খারাপে বৃষ্টির কারখানা বুনছে। কেউ তখন আনমনে স্বপ্নের রাজধানী খুঁজছে।

২৩. হোক না সেই বৃষ্টি। যে বৃষ্টির প্রতিটি ফোঁটায় তোমার স্পন্দন খুঁজে পাই।

২৪. সারাবছর ধরে বৃষ্টি হোক। শুধু না ভেজে যেনো তোমার চোখ।

২৫. যদি বৃষ্টি হতাম, তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম। চোখে জমা বিষাদটুকু এক নিমেষে ধুয়ে দিতাম।

২৬. আমার মেঘ ঢাকা কবিতায় এক শ্রাবণ জোড়া বৃষ্টি চাই।

২৭. তুই আমার অভিমানী মেঘের এক পশলা বৃষ্টি। তুই আমার ভালোবাসার এক অভিনব সৃষ্টি। 

২৮. এখনো থামেনি বৃষ্টি। রাত তোমায় ছুঁতে চায় ক্লান্ত হাত।

২৯. ঝুম বৃষ্টির ছন্দে মেতে পাখিরা সব চুপ। ইচ্ছে করে বৃষ্টি জলে দেই না হয় ডুব।

৩০. কিছু শিরিষ কাগজ ঘষে, এক বৃষ্টি ভেজা সকাল দিলাম লিখে।

৩১. একাকিত্ব কখনো শব্দ করে কাঁদে না। শুধু নিঃশব্দে ভিজে যায় বৃষ্টির ফোঁটায়।

৩২. তুমি আমার স্মৃতিতে ফিরবে ততোবার, মেঘেরা বৃষ্টি হয়ে ঝরবে যতোবার।

৩৩. বৃষ্টি যতোই পড়ুক, মনটা আর ভেজে না। শুধু পাপড়ি গুলোই ঝরে পড়ে।

৩৪. এতো রোদ্দুর তুই এনে দিলি। তাই তোর বৃষ্টি আমি একটু পেতে চাই।

৩৫. রিমঝিম বৃষ্টি আর মন কেমন করা ভালোবাসার মুহূর্তরা মিলেমিশে এক হয়ে যায়।

৩৬. মন খারাপ থাকলেও হাসতে হয়। কারণ রোদের দিনেও বৃষ্টি হয়।

৩৭. বৃষ্টির ফোঁটায় ভেজা চায়ের কাপ। প্রতিটি চুমুকে মিশে থাকে স্নিগ্ধতার ছোঁয়া। 

৩৮. যে কষ্ট আকাশে মেঘ হয়ে ভাসে। সেই কষ্ট আমার হৃদয়ে বৃষ্টি হয়ে আসে। 

৩৯. নীলচে আকাশ, ধূসর কালো মেঘে ঢেকে যায়। শহর জুড়ে বৃষ্টি এসে তোমায় ছুঁয়ে যায়।

৪০. তুমি যদি বৃষ্টি হও, আমি মেঘ হবো ওই নীল আকাশের।

৪১. আমার নামে জমা অভিমানের মেঘ সরে, তোমার মনে নামুক ভালোবাসার বৃষ্টি।

৪২. আনাগোনা ব্যস্ত শহর থমকে দাঁড়ালো। তোমার সাথে বলবো কথা বৃষ্টি সাজাবো। 

৪৩. বৃষ্টি এসে ধুয়ে নিয়ে যাক আমার সব হতাশা আর ব্যর্থতা।

৪৪. কাঁচের ওপর বৃষ্টির ফোঁটা। পুরনো ভাবনা গুলো ফিরে আসছে।

৪৫. তোমার ভালোবাসা ঠিক এই বৃষ্টির মতো। নিঃশব্দে এসে মনটাকে ভিজিয়ে দিয়ে যায়।

৪৬. বৃষ্টির ভাষা আমার জানা নেই। তবে বৃষ্টি বোঝে আমার সব অনুভূতি।

৪৭. মানুষ না হয়ে যদি আকাশ হতাম, বৃষ্টির বাহানায় কেঁদে নিতাম।

৪৮. এই বৃষ্টির নেশায় চায় মন হারাতে। সব সীমা ছাড়িয়ে মন চায় শুধু তোমাকে।

৪৯. অঝরে বৃষ্টি ঝরে পড়ুক তোমার শহরে। আমি ছাতা নিয়ে অপেক্ষা করবো। 

৫০. বৃষ্টির ফোঁটা যেমন ধুয়ে দেয় সব মনিলতা। তেমনি কিছু স্মৃতি এনে দেয় হৃদয়ের স্নিগ্ধতা।

৫১. একাকী মানুষের জন্য বৃষ্টি হলো, স্পর্শ পাওয়ার সুযোগ।

৫২. বৃষ্টি পড়লে তোমার কথা মনে পড়ে। যেনো প্রতিটি ফোঁটা তোমার নাম নিয়ে নামে। 

৫৩. তবু বৃষ্টি তোমার বন্ধু হবো। তোমার অনেক প্রেমের গান শোনাবো। 

৫৪. বৃষ্টিকে আলিঙ্গন করো। কারণ বৃষ্টি তোমার হৃদয়কে আশার মৃদু আশ্বাসে ভরিয়ে দেয়।

৫৫. বৃষ্টি হোক বা রোদ, আমি মুহূর্তের মাঝেই সৌন্দর্য খুঁজে নেবো।

৫৬. তোমার কাছে চিঠি চেয়েছিলাম। আর তুমি বৃষ্টি পাঠালে। 

৫৭. বৃষ্টি কেবল জলের ফোঁটা নয়। এটি পৃথিবীর প্রতি আকাশের ভালোবাসা।

৫৮. তুমি আমার প্রিয় থেকে অনেকটা বেশী প্রিয়। ভালোবাসার বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে নিও।

৫৯. বৃষ্টির আড়ালে খুঁজি আমি শূন্যতা। স্বপ্নের মাঝে তুমি যেনো সেই পূর্ণতা।

৬০. তুমি যদি বৃষ্টি হও, তবে এক নিমেষেই নিজেকে ভিজিয়ে নেবো।

বৃষ্টি নিয়ে রোমান্টিক ক্যাপশন

বৃষ্টির প্রতিটি ফোঁটা যেনো আমায় তোমার কথা বলে দিয়ে যায়। তাইতো বৃষ্টি আমার এতো প্রিয়। এখানে সেরা কিছু বৃষ্টি নিয়ে রোমান্টিক ক্যাপশন তুলে ধরা হলো:

১. তুমি বৃষ্টি চেয়েছো বলে, কতো মেঘের ভেঙেছি মন। আমি নিজের বলতে তোমায় চেয়েছি।

২. জানালার ধারে বসে বৃষ্টি দেখা আর তোমায় ভাবা, এ যেনো এক কাব্য লেখা।

৩. যখন জানলাম তুমি বৃষ্টি ভালবাসো, আমি নিজেই মেঘ হওয়ার শপথ নিলাম। 

৪. তুমি সাথে থাকলে, বৃষ্টির দিন গুলো আরও সুন্দর হয়ে ওঠে।

৫. আমার শব্দরাজি তোমার ওপর বৃষ্টি হয়ে পড়ে। তোমাকে আদর জানায়।

৬. চুল ভেজানোর মিথ্যে নালিশ থাক কাজলের লেপে। আমি বরং বৃষ্টি মাখি তোমার আকাশ মেপে।

৭. বৃষ্টির ফিসফিসানিতে, আমাদের ভালোবাসা তার কণ্ঠস্বর খুঁজে পায়।

৮. কোন এক বৃষ্টি ভেজা শহরে তোমার আমার মুখোমুখি দেখা হোক।

৯. বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে। আমার ছোঁয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে।

১০. তুমি যদি আমাকে এক পশলা বৃষ্টি এনে দিতে পারো, আমি তোমাকে রামধনু এঁকে দেবো।

বৃষ্টি-নিয়ে-রোমান্টিক-ক্যাপশন

১১. তোর আমার ব্যবধান বিধাতার সৃষ্টি। আমি হইলাম চাতক, তুই হইলি বৃষ্টি।

১২. শহর জুড়ে ঝুম বৃষ্টি নামুক। আমি তোমার কথা ভেবে আর একবার নতুন করে ছন্দ লিখবো।

১৩. তুমি আর আমি পাশাপাশি। এক কাপ চা আর অঝোর ধারায় বৃষ্টি।

১৪. আজ সারাদিন বৃষ্টি, হাত ধরে ছিলে তুমি। ভেজা পথের মাঝে খুঁজেছি ভালোবাসার জমি।

১৫. সন্ধ্যা নামার আগে তুমি ফিরে এসো। বৃষ্টিতে ভেজার আগে আমার গল্পে ভেসো।

১৬. ঠিক ঝমঝম বৃষ্টির মতো, আমিও তোমার প্রেমে পড়ে গেছি।

১৭. আমার শহরে যখন বৃষ্টি নামে, কার্নিশে জমে থাকা মেঘের মতো জমে থাকে তোমার কথা।

১৮. আজ শহর জুড়ে হোক বৃষ্টি। আর সেই বৃষ্টি নামুক তোমার সারা শরীর ছুঁয়ে।

১৯. আমি হলাম এক মেঘপুঞ্জ। তুমি বৃষ্টি হয়ে আসবে আমাকে ছেয়ে বলে।

২০. আমার আকাশে বৃষ্টি হবে। ভিজবো দুজন একসাথে। 

বৃষ্টি নিয়ে ছোট ক্যাপশন

যারা বৃষ্টি নিয়ে ছোট ক্যাপশন খুঁজছেন, তাদের জন্য এখানে সেরা কিছু বৃষ্টি নিয়ে ছোট ক্যাপশন তুলে ধরা হলো:

১. তুমি বললে আজ দুজনে নীলরঙা বৃষ্টিতে ভিজবো।

২. বৃষ্টি নামুক শহর জুড়ে। বৃষ্টি নামুক তোমায় ছুঁয়ে।

৩. ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয় নেমে আসুক।

৪. শুধু তুমি থেকো পাশে। যদি বৃষ্টি নেমে আসে।

৫. তুমি পাশে থাকলে প্রতিদিন বৃষ্টি হোক।

৬. বৃষ্টির ফোঁটা আকাশ থেকে ঝরে পড়া ছোট্ট কবিতা।

৭. বৃষ্টি কখনো প্রেম, কখনো ঝরে পড়া কান্নার বিষাদ।

৮. বৃষ্টির দিনে হাসিটা যেনো সবচেয়ে রঙিন হয়ে ওঠে।

৯. বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন প্রকৃতির এক নতুন গান।

১০. তোমার চাওয়া প্রিয় রঙে, সেদিন যেন বৃষ্টি হবে।

১১. পাতা ঝরা বৃষ্টির শহরে ভালোবাসার উত্থান।

১২. আমার রৌদ্র আকাশ বৃষ্টি ছড়িয়ে দিলাম।

১৩. তোমার অভিমানী ব্যস্ত শহরে বৃষ্টির সুবাস। 

১৪. সে নিয়ে গেছে চঞ্চলতা। দিয়ে গেছে বৃষ্টি।

১৫. কল্পনা মেঘে ঢেকে বাস্তবে বৃষ্টি হয়ে ঝরে পড়ুক।

বৃষ্টি-নিয়ে-ছোট-ক্যাপশন

১৬. তুমি তো ফিরতে পারনি আমারই আকাশে বৃষ্টি।

১৭. ভিতরে দুঃখ বিলাস, বাইরে বৃষ্টি বিলাস।

১৮. তুমি আমার উষ্ণ রোদে বৃষ্টি আঁকা ছবি।

১৯. বৃষ্টির প্রতিটি ফোঁটা যেনো ভালোবাসা নীরব বার্তা। 

২০. ও বৃষ্টি তুমি থেকো আজ। সাক্ষী হয়ে সংগোপনে।

২১. বৃষ্টির প্রতি আমার আকাশ পরিমাণ ভালোবাসা।

২২. বৃষ্টি হয়ে ঝড়ো, তুমি আমার আঙ্গিনায়।

২৩. টুপটাপ বৃষ্টির সুর। মনটা করে ভরপুর।

২৪. শহরে বৃষ্টি নেমে গেছে তোমার নামে।

২৫. এই ঝিরিঝিরি বৃষ্টি আমাদের মুহূর্তের সাক্ষী হোক।

২৬. বৃষ্টি কিংবা কবিতা, দুইয়ে মিলেই তুমি তিলোত্তমা।

২৭. বৃষ্টি বিলাস দিনে, তোমার অপেক্ষা বহুদিন ধরে।

২৮. শেষ বিকেলের বৃষ্টি হয়ে ফিরে এসো আবার।

২৯. মনের আকাশে মেঘ, বৃষ্টি নামবে মনে হয়। 

৩০. ঘুম ঘুম ক্যানভাসে বৃষ্টিকে ভালোবাসে।

বৃষ্টি নিয়ে কবিতা ক্যাপশন

বেদনায় কাঁদে মন, বর্ণহীন বৃষ্টির মতোন। ইচ্ছে গুলো হয়ে যায় বর্ণহীন, যদিও প্রত্যাশা থাকে রঙিন। এখানে সেরা কিছু বৃষ্টি নিয়ে কবিতা ক্যাপশন তুলে ধরা হলো:

১. ছুঁয়ে ছুঁয়ে হাতটা তোমার হয়ে যাবো বৃষ্টি। তোমার দিকে তাকিয়ে রবো, সরবেনা এই দৃষ্টি।

২. নাইবা আমি সাগর হলাম, মেঘ করবে বলে। বৃষ্টি হলেও হারিয়ে যেতাম, অথৈ সাগর জলে।

৩. মেঘ জমিয়ে তোমার ভাগে ক্লান্ত দিনের শেষে। বৃষ্টি আদর সব পেয়ে যাই তোমার কাছে এসে। 

৪. তবু তোমার আকাশ বৃষ্টি আঁকে। পথে শিশির ভেজা গন্ধ মাখে। মৃত শহরতলির বাঁকে বাঁকে, আঁকে আঁকে।

৫. তোমার আকাশ মেঘলা ভীষণ, অসময়ে বৃষ্টির দেখা। আমার মনের বেগুনি রঙে, তোমার নিয়ে কাব্য লেখা।

৬. মন ভাসে তার স্বপ্ন নিয়ে, মেঘ ভাসে তার ইচ্ছেতে। চল না আজ একটু ভিজি, ক্ষণিকের এই বৃষ্টিতে।

৭. তোমার উঠোন বৃষ্টি ভেজা, লিখছো প্রেমের কাব্য। আমার আকাশে বিরহ, গোধূলির জীবন দুর্বোধ্য।

৮. মেঘলা আকাশ, ঝোড়ো বাতাস, বৃষ্টি ঝরুক তোমার নামে। শব্দেরা না হয় থাকুক বন্দী, যত্নে রাখা গোপন খামে।

৯. আমি চাই ভবঘুরে বৃষ্টি তুমি, নেমে এসো এ শহরে। বৃষ্টির স্পর্শ থাকুক, তোমার আমার শরীর জুড়ে।

১০. বৃষ্টি নামলে শহর ভেজে, ভিজতে পারিনা আমি। শরীর ভেজানো ভীষণ সহজ, মন ভেজানো দামী।

বৃষ্টি-নিয়ে-কবিতা-ক্যাপশন

১১. টাপুর টুপুর বৃষ্টি নুপুর, জলছবির গায়। তুই যে আমার একলা আকাশ, মেঠো সুরের ছায়।

১২. তুমি নিয়ম ভেঙে ফিরেছিলে, ভুল ছিলো সব পূর্বাভাস। মেঘে সেদিন বৃষ্টি ছিলো, আর তোমার চোখে সর্বনাশ।

১৩. তুমি মেঘ, আমি আকাশ। তুমি বৃষ্টি, আমি বাতাস। তুমি ছুঁয়ে গেলে মন, আমি হলাম উদাস।

১৪. একদিন বেশ মেঘ করুক, বৃষ্টি নামুক বেশ জোরে। দুঃখ যতো বিকিয়ে দেবো জলের সাথে, জলের দরে।

১৫. আবার যদি বৃষ্টি নামে, আমি তোমার প্রথম প্রেম হবো। লেপটে যাওয়া শাড়ির মতো, তোমার অঙ্গে জড়িয়ে যাবো।

১৬. গাল বেয়ে তার অভিমান ঝরে, মেঘে মেঘে তার ঘ্রাণ। বৃষ্টির জলে শুনি আমি, তার স্পর্শের আহ্বান।

১৭. শহরে তখন বৃষ্টি, তবু ভেজায় তোমার মায়া। এক পশলায় যাচ্ছি ডুবে, বৃথা সকল ছত্রছায়া।

১৮. যদি ডেকে বলি এসো হাত ধরো, চলো ভিজি আজ বৃষ্টিতে। এসো গান করি মেঘমাল্লার করুণা ধারার দৃষ্টিতে।

১৯. কাঁচের গায়ে বৃষ্টি ফোঁটা, জলছবি আর আঁকবে না। জমানো অনেক গল্প ছিলো, থাক তুমি বুঝবে না।

২০. অলস বেলায় বৃষ্টি নেমে, চায়ের কাপে স্বপ্ন জমে। মনের কোণে হারিয়ে যায়, স্মৃতির পাতায় ছুঁয়ে যাই।

বৃষ্টি নিয়ে উক্তি

পৃথিবীর বিখ্যাত সব ব্যক্তিরা বৃষ্টি নিয়ে অনেক উক্তি করে গিয়েছেন। তার মধ্য থেকে সেরা কিছু বৃষ্টি নিয়ে উক্তি এখানে তুলে ধরা হলো:

১. “বৃষ্টি হলো অনুগ্রহ। বৃষ্টি হলো আকাশের পৃথিবীতে নেমে আসা। বৃষ্টি ছাড়া জীবন থাকতো না।” – জন আপডাইক

২. “বৃষ্টির সময় সবচেয়ে ভালো যা করা যায় তা হলো, বৃষ্টি হতে দেওয়া।” – হেনরি ওয়েডসওয়ার্থ লংফেলো

৩. “আমি বৃষ্টির মতো। আমার যেখানে প্রয়োজন সেখানেই আমি যাই।” – আলেজান্দ্রো জোডোরোস্কি

৪. “আমি বৃষ্টি ভালোবাসি। এটা আমার প্রিয় আবহাওয়া।” – ক্রিস্টেন উইগ

৫. “আমি বৃষ্টি ভালোবাসি। এটা আমাকে এমন অনুভূতি দেয় যে এটা শুধু আমি নই, অন্যরাও এটা অনুভব করছে।” – জন গ্রিন

৬. “বৃষ্টির দিন পাঠকদের জন্য একটি বিশেষ উপহার।” – অ্যামি মাইলস

৭. “শহরের উপর বৃষ্টির মতো আমার হৃদয়ে অশ্রু ঝরে পড়ে।” – পল ভার্লেইন

৮. “বৃষ্টির দিন গুলো ঘরে বসে এক কাপ চা আর একটা ভালো বই নিয়ে কাটানো উচিত।” – বিল ওয়াটারসন

৯. “জীবন মানে ঝড় কেটে যাওয়ার অপেক্ষা নয়। জীবন মানে বৃষ্টিতে নাচতে শেখা।” – ভিভিয়ান গ্রিন

১০. “কিছু মানুষ বৃষ্টিতে হাঁটে। আবার কেউ কেউ শুধু ভিজে যায়।” – রজার মিলার

বৃষ্টি-নিয়ে-উক্তি

১১. “আমি সবসময় বৃষ্টিতে হাঁটতে পছন্দ করি। যাতে কেউ আমাকে কাঁদতে না দেখে।” – চার্লি চ্যাপলিন

১২. “বৃষ্টির দিনে দুঃখী হওয়ার অধিকার কারোরই নেই। বৃষ্টিতে এমনভাবে নাচো, যেনো তুমি প্রেমিকের সাথে নাচছো।” – হিউ ল্যাটিমার

১৩. “যারা বৃষ্টি ঘৃণা করে, তারা জীবনকে ঘৃণা করে।” – দেজান স্টোজানোভিচ

১৪. “ভয় পেও না। বৃষ্টি কেবল তোমাকে বেড়ে উঠতে সাহায্য করার জন্যই এসেছে।” – জেনি সেসেলিয়া

১৫. “বৃষ্টির স্মৃতি নিয়ে হঠাৎ করেই আমি আবার রৌদ্রোজ্জ্বল পথে একা হয়ে গেলাম।” – আজার নাফিসি

১৬. “আমি বৃষ্টির গন্ধ ভালোবাসি, আর সমুদ্রের ঢেউয়ের শব্দও ভালোবাসি।” – অ্যামি পার্ডি

১৭. “চলো চুপচাপ বসে বৃষ্টি আমাদের যে গোপন কথা গুলো বলতে চায় তা শুনি।” – জন মার্ক গ্রিন

১৮. “বৃষ্টি থেমে যাবে, রাত শেষ হবে, কষ্ট ম্লান হয়ে যাবে। আশা কখনো এতোটা হারিয়ে যায় না যে তা খুঁজে পাওয়া যায় না।” – আর্নেস্ট হেমিংওয়ে

১৯. “জ্ঞান বৃষ্টির মতো। এর উৎস অসীম, কিন্তু ঋতু অনুসারে এটি নেমে আসে।” – রুমি

২০. “বৃষ্টি বাতাসকে শীতল করে, আত্মাকে শান্ত করে, এবং জীবনকে পূর্ণ করে।” – মাইক ডোলান

শেষ কথা 

আশাকরি বৃষ্টি নিয়ে ক্যাপশন গুলো আপনার ভালো লেগেছে এবং এখান থেকে আপনি আপনার পছন্দের ক্যাপশনটি খুঁজে পেয়েছেন। এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং এই রকম আরও সুন্দর সুন্দর বাংলা ক্যাপশন এবং ফেসবুক ক্যাপশন পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে ভুলবেন না।