সোশ্যাল মিডিয়ার এই যুগে হাসি-মজার পোস্ট মানুষের মন সবচেয়ে দ্রুত জয় করে। আর সেই হাসির প্রধান অস্ত্র হলো ফানি ক্যাপশন। একটা সাধারণ ছবি বা স্ট্যাটাসকেও ভাইরাল করে দিতে পারে সঠিক ফানি ক্যাপশন। যা পড়ে মানুষ মুচকি হাসে, জোরে হেসে ওঠে কিংবা বন্ধুদের ট্যাগ করতে বাধ্য হয়। তাই যারা নিজের টাইমলাইনকে একটু আলাদা, একটু বেশি মজার করে তুলতে চান, তাদের জন্য এই বিশাল সংগ্রহ একেবারে পারফেক্ট।
এই পোস্টে তুমি পাবে সিঙ্গেল লাইফ, প্রেম, বন্ধুত্ব, পড়াশোনা, সংসার, সবকিছুর উপর দারুণ দারুণ ফানি ক্যাপশন। যা বাস্তব জীবনের সাথে ভীষণ ভাবে মিলে যায়। হালকা ব্যঙ্গ, মজার সত্য আর বাঙালি আবেগের মিশেলে তৈরি এই ফানি ক্যাপশন গুলো তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম, বা যেকোনো সোশ্যাল প্ল্যাটফর্মে ব্যবহার করলেই লাইক-কমেন্ট নিশ্চিত। মন খারাপ হোক বা ভালো, একটু হাসতে চাইলে এই ক্যাপশন গুলোই যথেষ্ট।
ফানি ক্যাপশন
হাসি-ঠাট্টা আর বাস্তব জীবনের মজার অভিজ্ঞতা মিলিয়ে তৈরি এই ফানি ক্যাপশন গুলো পড়লে নিজেকেই নিজের গল্পের মতো মনে হবে। ছবি হোক বা স্ট্যাটাস—যেকোনো পোস্টকে মজাদার করতে এগুলো একদম পারফেক্ট।
১. দুনিয়াতে কতো কিছু ভাইরাল হয়! কিন্তু আমি যে সিঙ্গেল এটা কেনো ভাইরাল হয় না!
২. কাউকে মিথ্যে বলে হাসানোর চেয়ে, কাতুকুতু দিয়ে হাসানো অনেক ভালো!
৩. সবার মনের মতো হওয়া আমার পক্ষে সম্ভব না! কারণ আমি মানুষ, বিরিয়ানি না।
৪. আমি ওদের মধ্যে একজন, যারা এখন পর্যন্ত কোন প্রেম করে নাই!
৫. প্রেমে পড়া বারণ! একজনের প্রেমে পড়লে বাকি মেয়েরা কষ্ট পাবে, এটাই তার কারন।
৬. Single থাকার মজাই আলাদা! যাকে দেখি তাকেই ভাল্লাগে!
৭. আজকাল সিঙ্গেল থাকা যতোটা কঠিন, তার চেয়েও বেশি কঠিন, মানুষকে বুঝানো যে আমি সিঙ্গেল।
৮. আমাকে দেখে যতোটা ভদ্র মনে হয়, তার থেকেও আমি অনেক বেশি ভদ্র।
৯. আমাকে পছন্দ না হলে দূরত্ব বজায় রাখুন। কারণ আমি সবার মত আলগা পিরিত পারি না!
১০. যে নারী পেলো না আমার মতোন ভালো ছেলের মন, সেই সবচেয়ে অভাগিনী, বৃথা তার জীবন!
১১. জমিদার হতে বিঘা-বিঘা জমি লাগে না! শুধু সকালে একটু দেরি করে উঠলেই চলে।
১২. যখনি ভালো মানুষ দেখতে মন চায়, এক দৌড়ে আয়নার সামনে গিয়ে দাঁড়াই।
১৩. আমি কখনো নিজেকে সস্তা ভাবি না! কারন আমার কিডনি একটা আইফোন কেনার ক্ষমতা রাখে।
১৪. Post করতে করতে প্রায় নিহত হয়ে গেলাম! তবুও Post দেখে কেউ প্রেমে পড়লো না।
১৫. আমি সারাদিন শুয়ে শুয়ে ভাবি, অলস মানুষ গুলো কিভাবে সারাদিন বসে বসে সময় নষ্ট করে!
১৬. Single life হচ্ছে শাক সবজির মতো! স্বাস্থ্যকর, কিন্তু ভালো লাগে না।
১৭. সূর্য সিঙ্গেল, চাঁদ সিঙ্গেল, আমিও সিঙ্গেল! এর মানে সব অমূল্য সম্পদ গুলি সিঙ্গেল!
১৮. প্রতিটি ছেলেই সিঙ্গেল থাকতে চায়। But মেয়েরা সিঙ্গেল থাকতে দেয় না!
১৯. মানুষ দিন দিন Cute হয়ে যাচ্ছে! আর আমি দিন দিন পোড়া কাঠ কয়লার মতো হয়ে যাচ্ছি।
২০. কেউ আমার উপর বিরক্ত থাকলে বলে দেবেন। চেষ্টা করবো আরেকটু বিরক্ত করার!

২১. যে ছেলের গার্লফ্রেন্ড থাকে না, তার বউ সুন্দর হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
২২. পেঁয়াজ আমাকে দুঃখ দেয়! অনেক মানুষ এটা বুঝতে পারে না।
২৩. সারাজীবন লোকের প্রেম দেখতে দেখতে কেটে গেলো! নিজে কবে প্রেম করবো কে জানে।
২৪. রিলেশন ছাড়া নাকি দুনিয়া চলে না! তাহলে আমি কি দুনিয়ার বাইরে আছি!
আরও পড়ুন- ২৫০+ অ্যাটিটিউড ক্যাপশন: বাংলা অ্যাটিটিউড স্ট্যাটাস ২০২৬
২৫. যদি আমাকে দেখে আপনার ভালো না লাগে, তাহলে আপনি চোখের ডাক্তার দেখান!
২৬. এইমাত্র সিঙ্গেল থেকে ডাবল হলাম! তাও আবার আয়নার সামনে গিয়ে।
২৭. News Feed scroll করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছি যে, Refresh করলেও আর নতুন কিছু আসে না!
২৮. ভালো মেয়েরা স্বর্গে যায়! আর খারাপ মেয়েরা সব জায়গায় যায়।
২৯. যে মানুষ গুলো দিন দিন বদলায়, তারা আসলে মানুষ না, তারা ক্যালেন্ডার।
৩০. Decision Final! বিয়ে তাকেই করবো, যার সাথে আমার বিয়ে হবে।
৩১. আজ গরীব বলে মেয়েরা শুধু ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়! বড়লোক হলে তো প্রেমের রিকুয়েস্ট পাঠাতো।
৩২. কাউকে মন থেকে চাইলে সত্যি তাকে পাওয়া যায়। ইহা একটি মিথ্যা কথা!
৩৩. প্রজাপতি শরীরে বসলে নাকি বিয়ে হয়! তাই দুই ঘন্টা প্রজাপতির পিছনে দৌড়ালাম।
৩৪. বিয়ের আগে প্রেম করা মানে অন্যের বউকে পাহারা দেওয়া! তাইতো এই দারোয়ানের কাজ করতে আমি আগ্রহী নয়।
৩৫. হ্যাঁ, আমি শ্যামলা! তবুও অন্যের মতো মুখ সাদা, পা কালো নয়।
৩৬. ওসব প্রেম টেম আমাকে দিয়ে হবে না! আমি ঘুমাতে ভালোবাসি।
৩৭. জীবনটা আসলেই অনেক সুন্দর, খুব বেশি সুন্দর! এতো বেশি সুন্দর যে, মাঝে মাঝে অসহ্য লাগে।
৩৮. নিজের একটা ছবি সুন্দর হলে, সারাদিন ঐটার দিকেই তাকিয়ে থাকি।
৩৯. আসলেই জীবনটা মাটির চুলার মতোন! বাঁশ একটা শেষ না হতেই আরেকটা রেডি।
৪০. যতই চ্যাটিং আর ডেটিং করনা কেনো, আসল সেটিং কিন্তু উপরওয়ালার হাতেই।
ছোট ফানি স্ট্যাটাস
সবসময় বড় লেখা দরকার হয় না। কখনো দুই লাইনের কথাই মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলে। এই ছোট ফানি স্ট্যাটাস গুলো অল্প কথায় বড় হাসির নিশ্চয়তা দেয়।
১. শুনেছি ভালো ছেলেদের কপালে নাকি দজ্জাল বউ জোটে! কথাটা শোনার পর খুব টেনশন এ আছি।
২. মাঝে মাঝে নিজের উপর হিংসে হয়! একটা মানুষ এতো ভালো হয় কিভাবে।
৩. মানুষ পাল্টে যায় স্বার্থের জন্য! আর আজকাল বন্ধু গুলো পাল্টে যাচ্ছে প্রেমের জন্য।
৪. একটা বেস্ট ফ্রেন্ড লাগবে! আগেরটা বড়লোক হয়ে গেছে।
৫. জীবনে এমন একটা মানুষ থাকা খুব প্রয়োজন! যে জোর করে মোবাইলে রিচার্জ করে দেবে।
৬. সিঙ্গেল থাকা একটা আর্ট! জোড়া তো জুতোও হয়।
৭. ফোন করে অনলাইনে আসো বলার মতো কেউ নেই! তাই আমি সব সময় অনলাইনে থাকি।
৮. ঘুম যাদের দেরিতে ভাঙ্গে তারাই আসল মানুষ! সকাল সকাল তো মুরগিও ওঠে।
৯. বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে খুব সকালে যাবেন! কারন তখন বিউটি পার্লার বন্ধ থাকে।
১০. কি দরকার সিঙ্গেল থাকার! আসুন মিলেমিশে প্রেম করি।
১১. আগের দিনে ভিলেন থাকতো মেয়ের বাবা! আর এখনকার দিনে ভিলেন থাকে মেয়ের বেস্ট ফ্রেন্ড।
১২. এর কথা তার কাছে, তার কথা এর কাছে না লাগিয়ে, গাছ লাগান! পরিবেশ বাচাঁন!
১৩. এক ঘন্টা ময়দা মাখার পর মেয়েটি পোস্ট দিলো, মুখের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্য আসল!
১৪. যখন ভাবি তুমি ছাড়া আমার জীবনটা অন্ধকার! ঠিক তখনই কারেন্ট চলে আসে।
১৫. মানুষ ভুল থেকে ভুল শুধরায়! আর আমি ভুল থেকে উৎসাহ পেয়ে আবারো ভুল করি।

১৬. এমনভাবে কাজ করো, যাতে লোকে বলে ছেড়ে দে ভাই, আমি নিজেই করে নেবো।
১৭. বাংলাদেশ হল এমন একটি দেশ, যেখানে লোকেরা অন্যদের জ্ঞান প্রদানের ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে।
১৮. কিছু মানুষ গুপ্তধনের মতো! মনে হয়, তাদের যেনো মাটিতে পুঁতে রাখি।
১৯. শত চেষ্টা করেও বন্ধুদের সঠিক পথে আনতে পারছি না! আমার মতো ভদ্র বানাতে পারছি না!
২০. কারোর প্রেমে পড়ার বদলে ঘর ঝাড়ু দেওয়া ভালো! অন্তত মা খুশি হবেন।
২১. তাড়াহুড়া করা শয়তানের কাজ! তাই আমরা দেরিতে ঘুমাই এবং দেরিতে ঘুম থেকে উঠি।
২২. জীবন একটা চাইনিজ ফিল্মের মতো হয়ে গেছে! চলছে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না।
২৩. কাল রাতে স্বপ্ন দেখলাম চাওমিন খাচ্ছি! সকালে উঠে আর হেডফোনটা খুঁজে পাচ্ছি না।
২৪. ভালো মানুষ নাকি বেশিদিন বাঁচে না! এটা শোনার পর খুব টেনশনে আছি।
২৫. নিজেকে এমনভাবে তৈরি করো, যাতে পেঁয়াজ ছাড়া তোমাকে আর কেউ কাঁদাতে না পারে!
২৬. হঠাৎ করে প্রেমে পড়ার চেয়ে, ধপাস করে কাঁদায় পড়া অনেক ভালো!
২৭. যেখানে সম্মান নেই, সেখানে আমি থাকি না। তবে নিজের বাসা হলে আলাদা হিসাব।
২৮. মাঝে মাঝে খুব মরে যেতে ইচ্ছে হয়! শুধু শাশুড়ির মেয়ের কথা ভেবে বেঁচে আছি।
২৯. পিছনে কথা বলার জন্য কিছু লোক রেখেছি! কোন বেতন ছাড়া এতো ভালো সার্ভিস দেয়, কি বলবো।
৩০. সবার মন খারাপ থাকে না! কারো কারো মাথাও খারাপ থাকে।
বাংলা ফেসবুক ফানি ক্যাপশন
ফেসবুকের জন্য আলাদা করে বানানো এই বাংলা ফেসবুক ফানি ক্যাপশন গুলো একেবারে টাইমলাইন ফ্রেন্ডলি। স্ট্যাটাস দিলেই লাইক আর কমেন্ট আসবেই—এমন মজার লাইন এখানে ভরপুর।
১. কিছু কিছু মানুষের মুখ দেখলে বোঝা যায় মানুষটা কতোটা নিষ্পাপ! যেমন- আমি।
২. এদেশে বয়ফ্রেন্ড নিজের পায়ে দারাতে দারাতে, গার্লফ্রেন্ড এর বাচ্ছা হাঁটা শিখে যায়।
৩. ভাবতে অবাক লাগে! আমিও একদিন কম্বল নিয়ে কাড়াকাড়ি করার জন্য বউকে খাট থেকে ফেলে দেবো।
৪. জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর হাতে! মাঝখানে শুধু প্রেমটা শয়তানের হাতে।
৫. প্রকৃত স্বামী তো সেই, যে বউয়ের কষ্ট দেখে আরেকটা বউ ঘরে আনে!
৬. আগে ধৈর্যের ফল মিষ্টি ছিলো! কিন্তু এখন ধৈর্যের ফল অন্য কোথাও বিয়ে করে।
৭. আপনাকে নিয়ে কেউ সমালোচনা করলে মন খারাপ করার কিছু নেই। কারণ সেলিব্রিটিদের নিয়ে একটু আধটু সমালোচনা হয়।
৮. বিয়ের পরও মানুষ ছাত্র থাকে! বউ ভাবে মা পড়াচ্ছে, আর মা ভাবে বউ পড়াচ্ছে।
৯. মেয়েদের মন বোঝার যদি কোনো মেশিন থাকতো, সকল কিছু বিক্রি করে হলেও মেশিনটা কিনতাম!
১০. যে মেয়ের Bf নাই, সেই মেয়ের জন্য আমি আছি! কারণ মানুষ তো মানুষেরই জন্য।
১১. অপেক্ষা করা যে কতোটা কষ্টের, সেটা ফোনে চার্জ দিলেই বুঝতে পারা যায়।
১২. বিয়ের সিজন চলছে! এখন চাকরিজীবীরা এসে অন্যের Gf নিয়ে যাবে।
১৩. প্রেম সবার জীবনে আসে! আমার জীবনেও এসেছিলো। আমি বাসায় ছিলাম না।
১৪. বিশ্বাস তো সেইদিন উঠে গেছে, যেদিন পরীক্ষায় নকল করার পরও ফেল করেছি।
১৫. জীবন খারাপ হলেও চলবে! ফোনটা যেনো খারাপ না হয়।

১৬. দিন দিন কেমন যেন অসুস্থ হয়ে পরছি! ডাক্তার বলেছে ভিটামিন gf এর অভাব।
১৭. আজকে গরীব বলে নিজে ফেসবুক চালাতে হয়। বড় লোক হলে ড্রাইভার রাখতাম।
১৮. Attention: “আপনি আমার প্রেমে পড়তে পারেন”।
১৯. নাম বলবো না। কিন্তু একজনকে দেখলে আমার বিয়ে করতে ইচ্ছা করে।
২০. সবার সাথে তাল মিলিয়ে চলা সম্ভব নয়। কারণ আমি মানুষ, তবলা নয়।
২১. আজ গরীব বলে কাপে চা খাই। বড়লোক হলে ড্রামে করে চা খাইতাম।
২২. পৃথিবীতে প্রকৃত সুখী মেয়েরাই। কারণ তাদের কোনো বউ নেই।
২৩. প্রচুর পরিমাণে Friend Request আসছে। মনে হয় আমি যে Single সেটা ভাইরাল হইয়া গেছে।
২৪. রাত জেগে প্রেম ভালোবাসা করে কি লাভ! সকালে উঠে যদি শোনা লাগে, you deserve better.
২৫. পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে। যার বিছানার পাশে চার্জিং পয়েন্ট আছে।
২৬. মানুষ বাসায় ফোনে কেমন করে প্রেম করে! আমি তো বন্ধুদের সাথে ফোনে কথা বললেও মা এসে দাঁড়িয়ে থাকে।
২৭. অতিরিক্ত ভদ্র হওয়ার কারনে প্রেম হচ্ছে না।
২৮. সব মেয়েরা প্রেম নিয়ে নাটক করে না। কিছু কিছু মেয়েরা শর্ট ফিল্মও করে।
২৯. নিজের কাছে নিজের ভাল্লাগে না। অন্যের ভালো লাগবে কেমনে!
৩০. আমার কোনো ফ্যামিলির প্রবলেম নেই। শুধু একটা প্রবলেম আছে। ওইটা হলাম আমি।
রোমান্টিক ফানি ক্যাপশন
প্রেম মানেই সিরিয়াস না। প্রেমে মজা থাকাও জরুরি। এই রোমান্টিক ফানি ক্যাপশন গুলোতে আছে ভালোবাসা আর হাসির দারুণ কম্বিনেশন।
১. চুরি করতে গিয়ে কাশি আর প্রপোজ করতে গিয়ে হাসি, দুটোই বিপদজনক।
২. না আছে গার্লফ্রেন্ড, না আছে মায়ের বান্ধবীর মেয়ে। জীবনটা পুরোই বেদনার।
৩. সিনেমার নায়িকারা ওড়না ওরালে নায়কের গায়ে পড়ে। আর আমি ওড়ালে ড্রেনে পড়ে।
৪. মেয়েরা পড়া লেখা করে বিয়ে আটকানোর জন্য। আর ছেলেরা পড়া লেখা করে বিয়ে করার জন্য!
৫. স্কুল ছেড়ে টিকটক করলে, আজ মেয়েদের অভাব হতো না।
৬. না ঘুমিয়ে সারা রাত বসে থাকবো। তবুও ফেসবুকের কোন টপিক মিস করতে পারবো না।
৭. প্রকৃত ভালবাসা অবশ্যই ফিরে আসে। আমারটাও এসেছিলো। তবে বিয়ের কার্ড দিতে।
৮. গুরুত্বপূর্ণ কথা বলার সময় আমার হাসি আসে। মানুষ ভাবে আমি মিথ্যা বলছি!
৯. মন খারাপ করে বসে থাকার কোনো মানে হয়না। তাই আমি মন খারাপ করে শুয়ে থাকি।
১০. কেউ আমাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট দিলেই, আমার শুধু মনে হয় এটা ফেইক আইডি।
১১. পাশের বাসার মেয়েটি সারাদিন ঘরে শুয়ে বসে থাকে। বিকেল বেলায় একটু ছাদে আসলে কি এমন ক্ষতি হয়।
১২. কাউকে “ছোট” করে দেখবেন না। দরকার হলে “zoom” করে দেখবেন!
১৩. বাসা থেকে প্রেম করার জন্য প্রচুর চাপ দিচ্ছে। কেউ কি প্রেম করবে আমার সাথে!
১৪. আমি যে একদিন ফেসবুকে আসিনা, তোমরা কেউ খবর নিয়েছো!
১৫. যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও! আমার সাথে প্রেম করে তাকে দেখিয়ে দাও।

১৬. টাকা না থাকা সত্ত্বেও সারাদিন অনলাইনে জামা আর জুতার দাম দেখা আমি।
১৭. ফুচকা খেয়ে টাকা দেওয়ার সময় ভিড় বেশি দেখে টাকা না দিয়ে চলে আসা ধৈর্যহীন আমি।
১৮. ক্লান্তির সময় কাধে হেলান দেওয়ার জন্য হলেও একটা তুমি চাই!
১৯. মাঝে মাঝে মনে হয়, নিজের জীবন টাকে কারোর ঘাড়ের ওপর চাপিয়ে, দূরে বসে ঝালমুড়ি খেতে খেতে তামাশা দেখি।
২০. ছোটো বেলায় ফিরে যেতে চান! একটা কাজ করুন, বিছানায় হিসু করে দিন!
২১. আমি বিট্রিশ শাসন দেখেনি। তবে সপ্তম শ্রেণীর মেয়েকে অনার্সের ছেলেকে শাসন করতে দেখেছি।
২২. পড়াশোনা বাদ দিয়ে এমনভাবে চলছি, মনে হচ্ছে পৃথিবীতে পড়াশোনা নামে কিছুই নেই!
২৩. পৃথিবীর সবচেয়ে বড় অত্যাচার, পাশের বাসার বিরিয়ানির গন্ধ।
২৪. মোবাইল টিপতে টিপতে বেগুন ভাজি দিয়ে ভাত খেয়ে উঠে দেখি, সামনে মুরগির মাংসও ছিলো।
২৫. সবাই কে বলি আমি busy. আসলে আমি সারাদিন free.
২৬. সকালে উঠিয়া আমি মনে মনে বলি! এখন তো অনেক সকাল, আবার ঘুমিয়ে পড়ি।
২৭. এই খিচুড়ির দিনে বৃষ্টির প্লেট হাতে নিয়ে টিভির উপর বসে সোফা দেখার মজা আলাদা।
২৮. যারা আমাকে পছন্দ করেন না, করার দরকারও নেই। সবাই পছন্দ করলে জিনিসটাও দেখতে খারাপ লাগে।
২৯. গরিবের আবার মার্কেট! শর্পিং করছি এটাই বেশি।
৩০. পর্যাপ্ত পরিমাণ সৌন্দর্যের অভাবে ছবি আপলোড করতে পারছি না!
সিঙ্গেল ছেলেদের ফানি স্ট্যাটাস
সিঙ্গেল লাইফের কষ্ট, আনন্দ, আর মজার বাস্তবতা নিয়েই এই সিঙ্গেল ছেলেদের ফানি স্ট্যাটাস। যারা সিঙ্গেল, তারা পড়লে বলবে—“এটা তো একদম আমার কথা!”
১. ফেসবুকে রিলেশন করা, আর পেপে গাছ দিয়ে ফার্নিচার তৈরী করা একই কথা।
২. ভেবেছিলাম বড় হয়ে গরিবদের পাশে দাঁড়াবো। বড় হয়ে দেখছি আমি নিজেই গরিব।
৩. কবেই মরে যেতাম! শুধু আমার বিয়েটা কার সাথে হবে দেখার জন্য বেঁচে আছি।
৪. এতো ঘুমিয়ে থাকার পরও আমার আরও ঘুমাতে মন চায়।
৫. পরিক্ষা তো আমার সব সময় ভালোই হয়! খারাপ তো হয় শুধু রেজাল্ট।
৬. নতুন নতুন প্রেমে পড়লে প্রেমিকার মাথার চুলের উকুনও জোনাকি পোকা মনে হয়!
৭. আমি খুব ক্লান্ত! এই মাএ পুরো পৃথিবীটা ঘুরে আসলাম Google map থেকে।
৮. তোমার বয়ফ্রেন্ড অফলাইনে গেলে মেসেজ দিও। দুজনে সুখ-দুঃখের গল্প করবো!
৯. আমি ভবিষ্যৎ নিয়ে ভাবি, অনেক ভাবি। তারপর ঘুমিয়ে যাই!
১০. বন্ধুদের ট্রিট দেওয়ার মাঝে যে আনন্দ পাওয়া যায়, বিশ্বাস করুন ওই আনন্দের আমার কোনো দরকার নেই।
১১. দোষ করলে ভেঙ্গে পড়বেন না। ঠান্ডা মাথায় ভাবুন দোষটা কার ঘাড়ে চাপানো যায়।
১২. ছেলেটা আজও প্রতি রাতে কাঁদে। তিন মাসের বাচ্চা ছেলে, রোজ রাতে কাঁদাটাই তো স্বাভাবিক!
১৩. মাঝে মাঝে মন চায়, বাংলা সিনেমার মতো গাছের সাথে ধাক্কা খেয়ে অতীত ভুলে যাই।
১৪. আমি ক্যালকুলেটর ছাড়াই বাংলা পরীক্ষা দিছি। আর তুমি আমাকে গণিতের ভয় দেখাও।
১৫. রাতে ঘুম আসে না বলে অনলাইনে থাকি। অথচ সবাই ভাবে আমি প্রেম করি।

১৬. ফ্যানটারও একটু রেস্ট দরকার! এটা বলে ফ্যান বন্ধ করে দেওয়া আমার মা।
১৭. কথা দাও, দেখা হলে বিরিয়ানি খাওয়াবে!
১৮. একটা মেয়ে আমাকে ধাক্কা দিয়ে বলল Sorry. আমি জড়িয়ে ধরে বললাম it’s ok.
১৯. কেউ মিথ্যা বলছে জেনেও পুরো মিথ্যা ধৈর্য্য নিয়ে শোনার প্রতিভাটা আমার মধ্যে আছে!
২০. ব্যক্তিগত চাঁদ না থাকায়, রাত্রি বেলা চোখে ঝাপসা দেখি!
২১. একদিন আমিও প্রেম করবো। তারপর রাতে ভাত খেয়ে বলবো, বাবু তুমি না খেলে আমিও খাবো না।
২২. মন দেওয়া তো দূরের কথা। কাওকে hotspot দেওয়ার আগেও দশবার ভাবি।
২৩. Facebook এর মধ্যে সবারই প্রেম হয়। আমারটা মনে হয় এখনও id খোলেনি।
২৪. হালকা বৃষ্টি এসে রোমান্টিক মুড এনে দিয়ে চলে গেলো। কিন্ত যাওয়ার সময় রোমান্স করার জন্য সঙ্গী দিয়ে যায়নি।
২৫. কিছু কিছু সম্পর্ক আছে, যেগুলো জোর করে ভাঙা যায় না! যেমন: আমি আর আমার ঘুম!
২৬. sorry আমি কারো প্রতি দূর্বল না। কারণ আমি পুষ্টিকর খাবার খাই।
২৭. আজ পর্যন্ত কোনো বান্ধবীর বিয়ের দাওয়াত খেতে পারলাম না!
২৮. সবার বিয়ের ফুল ফুটে গেছে। আমারটা মনে হয় কলি অবস্থায় ছাগলে খেয়ে ফেলেছে।
২৯. বাঙালি খুব পরিশ্রমী জাতি! এরা এক হাতে ভাত খায়, অন্য হাতে ফেসবুক চালায়।
৩০. আজকাল বিয়ের জন্য ফ্যামিলির চেয়ে বন্ধু-বান্ধবরা বেশি প্রেসার দেয়।
বাংলা ফানি ক্যাপশন
খাঁটি বাঙালি স্টাইলের হাস্যরস পেতে চাইলে এই বাংলা ফানি ক্যাপশন গুলো একদম জম্পেশ। দৈনন্দিন জীবনের মজার সত্য গুলো এখানে তুলে ধরা হয়েছে হালকা ব্যঙ্গের ছোঁয়ায়।
১. কেউ চাইলে আমাকে প্রপোজ করতে পারো। কারণ আজকের দিনে আমি কাউকে ফিরিয়ে দিইনা।
২. গাছ থেকে আম পড়লেই মানুষ দৌড় দেয়! এজন্যই আমের ইংরেজি Man Go.
৩. সে বলেছিলো তুমি না খেলে আমিও খাবো না। আজকে শুনলাম তার ওজন আমার থেকেও ৫০ কেজি বেশি।
৪. আমার মায়ের ধারণা, পৃথিবীতে আমার থেকে বেশি আর কেউ ফোন চালায় না।
৫. পরীক্ষার প্রস্তুতি না নিয়ে পরীক্ষার পরে ট্যুরে যাওয়ার প্রস্তুতি নেওয়া, আমি এবং আমার বন্ধুরা।
৬. প্রেম করার বয়সে লেখাপড়া করছি! রেজাল্ট তো খারাপ হবেই।
৭. সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে প্রেম করলে, মায়ের সাথে শুয়ে থেকেও কথা বলা যায়।
৮. জীবনে সবথেকে বড় ভুল করেছিলাম চা বানানো শিখে। এখন বাড়ির চা-ওয়ালা আমি!
৯. সময়, পরিস্থিতি, আর ফিল্টার মানুষকে একদম Change করে দেয়!
১০. কোন মেয়েকে মেসেজ করলে যদি সিন করে রিপ্লাই না দেয়, তাহলে বুঝবেন ওটা মেয়ের বয়ফ্রেন্ড ছিলো।
১১. প্রপোজ আমিও পেয়েছি! যদিও ওইটা আমার বন্ধুর ফেক আইডি ছিলো।
১২. স্টুডেন্ট পড়াতে গিয়ে ঘুমিয়ে পরা আমি! এদিকে ঘুম থেকে তুলে নাস্তা দেয়া স্টুডেন্টের মা।
১৩. এখন ঘরে ঘরে ইউটিউবার! আর আমি হতভাগ্য এক সাবস্ক্রাইবার।
১৪. মোবাইল টিপলে যদি বেতন পাওয়া যেতো, তাহলে এতো দিনে কোটিপতি হয়ে যেতাম।
১৫. বরফও এতো তাড়াতাড়ি গলেনা। যত তাড়াতাড়ি আমি মানুষের কথায় গলে যাই।

১৬. আমিও পড়াশোনাকে ভালোবাসতে চাই। কিন্তু ফিলিংস আসে না!
১৭. বর হারালে বর পাওয়া যায়। কিন্তু ট্রেনে বাসে কারো উপর ক্রাশ খেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না!
১৮. আমি খারাপ, খারাপই ঠিক আছি। যখন ভালো ছিলাম তখন কেউ কি এসে মেডেল দিয়ে গেছো আমাকে।
১৯. অনলাইনে জামা-কাপড় কিনতে ভয় পাই। আর তোরা অনলাইনে প্রেম করিস কি করে!
২০. আমি সারাদিন পোস্ট করি। কারন তোমাদের মতো আমার Messenger এ ঘর-সংসার নেই
২১. মাঝে মাঝে ভাবি আমি রিলেশন এ যাবো! কিন্তু কিভাবে যাবো আমি তো রাস্তা চিনি না।
২২. তেল দিতে জানিনা বলে মাথার চুল আর মানুষের সাথে সম্পর্ক কোনোটাই ভালো থাকেনা আমার!
২৩. নিজের পড়াশোনার ঠিক নাই! অথচ ছোটো ভাই বোনকে বার বার পড়ার উপদেশ দেয়া আমি!
২৪. টিভি চালিয়ে মোবাইল ঘাঁটবো। কিন্তু রিমোট কাউকে দেবো না। হ্যাঁ এটাই আমি!
২৫. খুব টেনশনে আছি! কারণ বন্ধু বলেছে সে নাকি অতীত ভুলে যেতে চায় কিন্তু আমি ওর কাছে ৩০০ টাকা পাই।
২৬. চোরের জন্য সিসি ক্যামেরা লাগিয়েছিলাম। সিসি ক্যামেরাটাই চোরে নিয়ে গেছে।
২৭. ফেসবুকে অর্ধেক জীবন পার করে ফেললাম। শুধু “কিছু না” আর “শুয়ে আছি” বলতে বলতে!
২৮. বান্ধবীকে সারপ্রাইজ দিতে তার বাসায় গিয়ে জানতে পারলাম, সে অনেক আগেই আমার সাথে ঘুরতে বেড়িয়েছে!
২৯. সিম কোম্পানি ছাড়া কেউ আর ভালোবাসে না। প্রতিদিন একটা হলেও sms দেবে।
৩০. Bf কে পরীক্ষা করার জন্য বান্ধবীকে নাম্বার দিয়েছিলাম! আজ ওদের বিয়ে।
ফানি স্ট্যাটাস
মন খারাপ, বোরিং সময়, বা শুধু একটু হাসির জন্য—এই ফানি স্ট্যাটাস গুলোই যথেষ্ট। পড়তে পড়তেই নিজের অজান্তে হেসে ফেলবে, এটা নিশ্চিত।
১. মার্কেটে গেলে নিজেকে সেলিব্রেটি বলে মনে হয়! সবাই ডাকে, কিন্তু আমি সময় দিতে পারিনা।
২. “In a Relationship” এই স্ট্যাটাস টা আর বোধহয় এই জন্মে দেওয়া হবে না!
৩. পকেটের অবস্থা দেখে ঘুরতে যাই না। চেহারার অবস্থা দেখে ছবি তুলি না।
৪. হাটে গিয়ে গরুর সাথে ছবি তোলা বন্ধ করুন। কারণ কোনটা গরু বুঝতে অসুবিধা হয়।
৫. চারি দিকে হাজার হাজার Life line. এর ভিতরে আমি একটা ডিশ এর লাইন!
৬. ভালো থাকুক তারা, টাকা ধার নিয়ে ভুলে গেছে যারা!
৭. বৃষ্টির দিনে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো, কাউকে ধপাস করে পড়ে যেতে দেখা।
৮. একমাত্র ক্লাস টিচার ব্যতীত কেউ কখনও আমার অনুপস্থিতি অনুভব করেনি!
৯. বুঝিনা মানুষ কেমনে রং বদলায়! আমি তো কালকেও শ্যামলা ছিলাম, আজকেও শ্যামলা।
১০. আত্মীয়-স্বজন ফ্রেন্ডলিস্টে আছে মানে, আইডিতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখা।
১১. পাসওয়ার্ড ভুলে যাওয়ার ভয়ে কোথাও লিখে রেখে পরে কোথায় লিখছি সেটাও ভুলে যাওয়া আমি।
১২. শুধুমাত্র সাঁতার না জানার কারনে, শত শত বিস্কুট ডুবে যাচ্ছে চা এর কাপে।
১৩. আমার জীবনের সবচেয়ে বেশি শোনা বাক্য, তুমি যদি আরেকটু মোটা হতে তাহলে তোমাকে আরো বেশি সুন্দর লাগতো।
১৪. অনেক দিন আগের কথা! তখন সন্ধ্যা হলেই আমি পরতে বসতাম।
১৫. এখন আর কারো কথা গায়ে মাখিনা। নতুন একটা পারফিউম কিনছি ওটাই মাখি।

১৬. আমি যে লেভেলের রাত জাগি, নাইট গার্ডের কাজ করলে অন্তত কিছু টাকা আসতো।
১৭. সৎ উর্পাজনে যেমন টাকা কম, তেমন সৎ পড়াশোনায় নাম্বার কম।
১৮. দিনকাল যা পরছে আজ আছি, কাল নাও থাকতে পারি। কেউ যদি লুকিয়ে ভালোবেসে থাকো, তাহলে এখনি বলে দাও প্লিজ।
১৯. আমিও “Flirt” করতে পারি। কিন্তু ভয় লাগে, যদি তুমি বিয়ে করতে চলে আসো!
২০. Exam hall এ গিয়ে কিছু না পারলে, বাইরে গরুকে ঘাস খেতে দেখতেও ভাল্লাগে।
২১. পড়ার সময় কারেন্ট চলে গেলে, মনে হয় সরকারি ছুটি পাইলাম।
২২. সারারাত স্বপ্ন দেখলাম, বিমানের জানালা দিয়ে মাথা বের করে সমুদ্র দেখছি। সকালে ঘুম থেকে উঠে দেখি, ছেঁড়া মশারির ফাঁক দিয়ে মাথা বের করে বসে আছি।
২৩. জীবনে কোনোদিন লটারি পাইলাম না। আর তরকারিতে একটা এলাচ দিলে ওটাই আমি পাই!
২৪. চুল পড়ার জন্য ডাক্তারের কাছে গেছিলাম। গিয়ে দেখি ডাক্তার নিজেই টাকলা।
২৫. আমিও একজনের সাথে রিলেশনে আছি। আমিও জানিনা, সেও জানেনা। কিন্তু ক্লাসের অনেকেই জানে!
২৬. ফ্রেন্ড রিকুয়েষ্ট accept করতেও ভয় লাগে। কারন accept করার সাথে সাথেই ইন্টারভিউ শুরু করে দেয়।
২৭. সারাবছর পিছনের বেঞ্চে বসি। কারণ জানি পরীক্ষার হলে সামনের বেঞ্চে সিট পরবে।
২৮. জামাইয়ের সাথে রাস্তায় দেখা হয়েছিলো! শুধু বিয়ে হয়নি বলে চিনতে পারলাম না।
২৯. কারেন্ট আসছে ভেবে খুশিতে চিৎকার দেওয়ার পর, সাথে সাথে কারেন্ট চলে যাওয়ার যে ব্যাপারটা!
৩০. আমি ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকি! কারণ আমার মুখ একবার খুলে গেলে কন্ট্রোল করা মুশকিল।
শেষ কথা
সবশেষে বলা যায়, হাসি আর মজার কোনো বিকল্প নেই। আর সেই হাসিকে সহজ ভাবে প্রকাশ করার সবচেয়ে সুন্দর উপায় হলো ফানি ক্যাপশন। এই দীর্ঘ তালিকায় থাকা প্রতিটি ফানি ক্যাপশন আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা, প্রেম-ভালোবাসা, সিঙ্গেল লাইফ, আর বাস্তবতার হাস্যকর দিক গুলোকে তুলে ধরেছে একদম সাবলীলভাবে। তাই মন ভালো করতে, বন্ধুদের হাসাতে, কিংবা নিজের টাইমলাইনকে একটু রঙিন করে তুলতে, এগুলো দারুণ কাজে দেবে।
চাই তুমি স্ট্যাটাস দাও, রিল পোস্ট করো, বা ছবির নিচে কিছু মজার লাইন লিখতে চাও, এই সংগ্রহের ফানি ক্যাপশন তোমাকে কখনো হতাশ করবে না। কারণ প্রতিটা ফানি ক্যাপশন লেখা হয়েছে এমনভাবে, যাতে বাঙালির হাসি, আবেগ, আর বাস্তবতার সঙ্গে সহজেই মিশে যায়। শেষ কথা একটাই—হাসতে থাকো, হাসাও, আর মজার ক্যাপশন দিয়ে সোশ্যাল মিডিয়াকে করে তোলো আরও প্রাণবন্ত!



