টাকা মানুষের জীবনে শুধু প্রয়োজনই নয়, অনেক সময় সম্পর্ক, সম্মান আর বাস্তবতার আয়নাও হয়ে ওঠে। জীবনের পথে চলতে গিয়ে আমরা বুঝে যাই টাকা থাকলে আচরণ বদলায়। আর না থাকলে চেনা মুখ গুলোও বদলে যায়। এই বাস্তব অভিজ্ঞতা, কষ্ট, উপলব্ধি আর সত্যকে সহজ ভাষায় প্রকাশ করার জন্যই এই টাকা নিয়ে উক্তি গুলো লেখা। প্রতিটি কথা আমাদের চারপাশের সমাজ, সম্পর্ক আর জীবনের গভীর সত্য তুলে ধরে। যেখানে টাকা নিয়ে উক্তি শুধু কথা নয়, বরং জীবনের প্রতিচ্ছবি।
এই লেখা গুলোতে আছে বাস্তবতা, আছে কষ্ট, আবার কোথাও আছে শিক্ষা আর সচেতনতার বার্তা। কেউ এখানে নিজের জীবনের গল্প খুঁজে পাবে, কেউ পাবে নতুন করে ভাবার সুযোগ। সময়, সমাজ আর মানুষের আচরণ, সবকিছুর ভেতর দিয়ে টাকা কীভাবে প্রভাব ফেলে, তা তুলে ধরাই এই টাকা নিয়ে উক্তি গুলোর মূল উদ্দেশ্য। আশাকরি, এই টাকা নিয়ে উক্তি গুলো আপনার অনুভূতির সঙ্গে মিল খুঁজে পাবে এবং আপনাকে ভাবতে বাধ্য করবে।
টাকা নিয়ে উক্তি
টাকা মানুষকে শুধু ধনী বা গরীব করে না। এটি মানুষের সম্পর্ক, সম্মান আর আচরণও বদলে দেয়। জীবনের পথে চলতে গিয়ে টাকার আসল রূপ যেভাবে আমাদের চোখে পড়ে, সেই বাস্তব অভিজ্ঞতা আর তিক্ত সত্য গুলোই উঠে এসেছে এই টাকা নিয়ে উক্তি গুলোতে।
১. যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে! আর টাকা না থাকলে, নিজের পরিচিত মানুষ গুলোও অপরিচিত হয়ে যায়।
২. প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না! এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাও প্রয়োজন।
৩. টাকা থাকলে পৃথিবী কেনা যায়। আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়।
৪. সুখী হতে যদি টাকা লাগে, তবে আপনার সুখের সন্ধান কখনোই শেষ হবে না।
৫. এটা স্বার্থপর দুনিয়া! এখানে বুকভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি।
৬. যখন কাছে টাকা থাকবে, তখন ভালোবাসার মানুষের অভাব হবে না।
৭. বেকার ছেলেটাও বোঝে, টাকা ছাড়া ভালোবাসার কোন মূল্য নেই এই সমাজে।
৮. প্রয়োজনের অতিরিক্ত অর্থ, কোনো মানুষের মঙ্গল আনতে পারে না।
৯. অতিরিক্ত টাকা একজন ব্যক্তিকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে।
১০. আপনার যদি টাকা না থাকে, সম্পদ না থাকে, এবং কোন আশা না থাকে, তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ।
১১. যখন আমাদের টাকা থাকে, তখন আমরা ভুল করা শুরু করি।
১২. মানুষ তখনই ভুলে যায় কে আপন কে পর! যখন সে টাকার ঘোরে থাকে।
১৩. লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো! আর টাকা বলে কিছু করলে আমি আসবো।
১৪. যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায়, সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউ হতে পারে না।
১৫. একটি বাস্তব সত্য হলো অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্লভ।
১৬. টাকায় টাকা আনতে পারে, কিন্তু সম্মান আনতে পারেনা।
১৭. যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো! আর যার টাকা নেই, তার কাছে আইন মাকড়সার জালের মতো।
১৮. টাকা মানুষকে সুখী করে না! এটি কেবল তাকে ব্যস্ত করে তোলে।
১৯. টাকা মানুষকে পরিবর্তন করে না! এটি শুধুমাত্র তাদের মুখোশ খুলে দেয়।
২০. টাকা ছাড়া প্রত্যেকটা পুরুষ অসহায়!
আরও পড়ুন- ২৫০+ জীবন নিয়ে উক্তি: বাস্তব জীবন নিয়ে স্ট্যাটাস ২০২৬
২১. নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না! কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে নিশ্চই।
২২. বাস্তব এটাই যে, নিজের পকেটের টাকা না থাকলে, পৃথিবীর কেউ কারো আপন হয় না।
২৩. টাকা ছাড়া জীবন, জল ছাড়া মাছের মতো!
২৪. টাকা মানুষের অবস্থান পরিবর্তন করলেও, স্বভাব বদলাতে পারে না।
২৫. জীবনে অনেক টাকা থাকাটা খুব জরুরী নয়! কিন্তু জীবনে শান্তিতে থাকাটা অত্যন্ত জরুরী।

২৬. টাকা মানুষকে বড়লোক বানাতে পারে। কিন্তু ভদ্রলোক নয়।
২৭. আগে টাকা কামাও, তারপর ভালোবাসো! কারণ গরীবের ভালোবাসা নীলাম হয় চৌরাস্তার মোড়ে।
২৮. একজন ধনী ব্যক্তি অর্থ-বিশিষ্ট গরীব ছাড়া আর কিছুই নয়!
২৯. আপনি যতো বেশি টাকা উপার্জন করবেন, ততো বেশি সমস্যার সম্মুখীন হবেন।
৩০. যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে, তখন সে ভুলে যায় সে কে! কিন্তু যখন তার টাকা থাকে না, তখন পৃথিবী ভুলে যায় সে কে।
৩১. টাকা যদি অন্যের উপকারে কাজে লাগে, তবে তার কিছু মূল্য আছে! অন্যথায় তা মন্দের স্তূপ।
৩২. সবসময় টাকা সবকিছু করতে পারেনা! মাঝে মাঝে মনুষ্যত্বের কাছে টাকাও পরাজিত হয়।
৩৩. এই পৃথিবীতে আপনার আপন মানুষ, কাছের মানুষ, পাশের মানুষ, কোনো কিছুর-ই অভাব হবে না। যদি আপনার টাকা থাকে।
৩৪. এই পৃথিবীতে সবাই টাকা ও প্রশংসা নিতে চায়! কিন্তু কেউ দিতে চায় না।
৩৫. টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয়! তার পাওনা টাকা চাওয়ার সময় নিজেকে ভিক্ষুক মনে হয়।
৩৬. যে ব্যক্তি টাকার অহংকার করে, তার সর্বনাশ হতে বেশি সময় লাগে না।
৩৭. যদি একজন ব্যক্তির কাছে শুধুমাত্র টাকা থাকে, তাহলে পৃথিবীতে সেই ব্যক্তির চেয়ে গরীব আর কেউ নেই।
৩৮. টাকায় ভরা হাতটির চেয়ে, বিশ্বাসে ভরা হাতটি অনেক বেশি দামী।
৩৯. কিছু মানুষের অনেক টাকা থাকলেও, মানুষকে সাহায্য করার মন থাকে না। আর কিছু মানুষের টাকা কম থাকলেও নিজের সাধ্যমত চেষ্টা করে অন্যকে সাহায্য করার।
৪০. টাকাই সব কিছু নয়! কিন্তু সব কিছুর জন্যই টাকা দরকার।
৪১. টাকা লবণের মতো প্রয়োজনীয়! কিন্তু যদি এটি অতিরিক্ত হয়ে যায়, তবে তা জীবনের স্বাদ নষ্ট করে দেয়।
৪২. টাকা রোজগার করা বড় কথা! কিন্তু পরিবারের সাথে বসে একসঙ্গে খাওয়া, তার থেকেও বড় কথা।
৪৩. আজকের যুগে যার টাকা আছে, সবাই তার বন্ধু!
৪৪. টাকার প্রশ্ন হলে, সবাই একই ধর্মের!
৪৫. পৃথিবীর নিয়ম বড়ো অদ্ভুত। যার টাকা আছে তার মন নেই। আর যার মন আছে তার টাকা নেই।
৪৬. টাকা দিয়ে খুশি কেনা যায়! কিন্তু শান্তি কেনা যায় না।
৪৭. পার্থিব জীবনে টাকা ছাড়া সুখী হওয়া যায়না।
৪৮. যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে! আর যারা পরের টাকা মেরে খায়, তারা টাকার মূল্য বোঝে না, শুধু টাকার গরম দেখায়।
৪৯. জীবনে টাকা ইনকাম করতে না পারলে, কাউকে পাশে পাবে না।
৫০. স্বার্থ আর অর্থ, ভালো মানুষকেও অমানুষ করে তোলে।
টাকা নিয়ে ক্যাপশন
ছোট কথায় বড় অনুভূতি প্রকাশ করার জন্য ক্যাপশন-ই যথেষ্ট। জীবনের অভাব, শখ, বাস্তবতা আর টাকার চাপ, সব মিলিয়ে বর্তমান সময়ের মনের কথা গুলোই তুলে ধরা হয়েছে এই টাকা নিয়ে ক্যাপশন গুলোতে।
১. টাকা একদিন অনেক হবে। কিন্তু টাকার অভাবে হারানো জিনিস গুলো আর পাওয়া হবে না।
২. টাকা থাকলে ভুলও ক্ষমা হয়! না থাকলে নীরবতাও অপরাধ।
৩. বয়সটা শখের! কিন্তু অভাবটা টাকার। এইভাবে চলছে জীবন।
৪. তুমি টাকা কামাও। মানুষ সম্পর্ক নিজে থেকে বানাবে।
৫. মানুষে মানুষে কখনো ভালো বন্ধুত্ব হয় না। তবে মানুষের সাথে টাকার ভালো একটা বন্ধুত্ব হয়।
৬. টাকার অভাবে শখ গুলোও হাওয়ায় মিলিয়ে যায়।
৭. টাকার ঋণ এক সময় পরিশোধ হয়ে যাবে। কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না!
৮. একদিন হয়তো টাকার অভাব থাকবে না। কিন্তু সেদিন হয়তো শখের বয়সটা আর থাকবে না।
৯. টাকা উপার্জন করো, গরীবের মতো চলো, বিনয়ী হও, কম কথা বলো, জীবন সুন্দর!
১০. যার টাকা নেই সে দরিদ্র নয়। বরং টাকা থাকা সত্ত্বেও যার আকাঙ্ক্ষা কমেনি সে সবচেয়ে দরিদ্র।

১১. টাকা শুধুমাত্র একটি শব্দ নয়। এর ভিতরে লুকিয়ে আছে বন্ধুত্ব, রাজনীতি, সম্মান ও সম্পর্ক।
১২. টাকা না থাকলে মানুষকে সবকিছু সহ্য করতে হয়। অপমান, অন্যায়, এমনকি অবজ্ঞাও। কারণ দারিদ্র্য শুধু পেটে নয়, মানুষের সম্মানেও ছাপ ফেলে।
১৩. টাকা তোমাকে ধনী বানাতে পারে। কিন্তু মানুষ বানাতে পারবে না।
১৪. বেশি টাকা উপার্জন করাটা গর্বের বিষয় না। সৎ পথে কষ্ট করে উপার্জন করাটাই হলো গর্বের বিষয়।
১৫. টাকা এমন একটি ভাষায় কথা বলে, যা পুরো বিশ্ব বোঝে।
১৬. আমি টাকা, আমি কিছুই নই! কিন্তু মানুষ তোমাকে কতোটা সম্মান দেবে তা আমি নির্ধারণ করি।
১৭. টাকা তোমাকে ভালো পোশাক দিতে পারে, কিন্তু সৌন্দর্য দিতে পারে না। টাকা তোমাকে বিলাসিতা দিতে পারে, কিন্তু শান্তি দিতে পারে না।
১৮. যতোক্ষণ তোমার টাকা আছে, ততোক্ষণ তুমি স্বার্থপর মানুষের কাছে বিশেষ।
১৯. আমি মানুষ এবং মানবতাকে বাজারে বিক্রি হতে দেখেছি। কেউ একশো টাকায়, আবার কেউ হাজার টাকায়।
২০. মানুষ খাঁটি কি না, চেনা যায় শুধু টাকার সম্পর্কে!
টাকা নিয়ে স্ট্যাটাস
সমাজ, সম্পর্ক আর আত্ম-সম্মানের সঙ্গে টাকার সম্পর্ক খুবই গভীর। নিজের অনুভূতি, অভিজ্ঞতা আর নীরব প্রতিবাদ প্রকাশ করার জন্য এই টাকা নিয়ে স্ট্যাটাস গুলো একেবারে বাস্তব জীবন থেকে তুলে আনা।
১. টাকা চাও না সুখ চাও করেছিলো প্রশ্ন! বললাম, সুখের কাছে টাকা তো খুবই নগন্য।
২. টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না।
৩. পুরুষের ভালোবাসা টাকার কাছে, আর নারীর ভালোবাসা সম্মানের কাছে হেরে যায়!
৪. রাতারাতি অনেক টাকার মালিক হওয়া মানুষ গুলো জানে না যে, সততার সাথে টাকা উপার্জন করায় কতোটা মানসিক শান্তি পাওয়া যায়।
৫. টাকার কাছে নয়, নীতির কাছে বিক্রি হতে শিখুন।
৬. টাকা ছাড়া কেউ মুল্যায়ন করে না এটা ঠিক! তবে টাকা সবই নয়, মানসিক শান্তিটা-ই আসল।
৭. টাকা যে বানিয়েছেন সে এক আজব কারিগর। কারণ এই টাকাই বলে দেয় কে আপন, কে পর।
৮. পুরুষের টাকা উপার্জন করা ব্যতীত অন্য কোনো নেশা থাকা উচিৎ নয়!
৯. আমি এক অপমানিত হওয়া পুরুষ। তাই আমার পিপাসা শুধু টাকা।
১০. গরিবের ঘরে টাকা কম থাকে। কিন্তু ইজ্জত তাদের আসল ধন।

১১. কোনো একদিন টাকা হলে রাস্তার পাশে শুয়ে থাকা মানুষ গুলোর পাশে দাড়াবো!
১২. টাকা জীবনের অনেক কিছুই পরিবর্তন করে দেয়। এটি শুধু একটি কাগজ নয়। বরং সমাজে আপনার অবস্থান, সম্মান, আর মূল্য নির্ধারণের অদৃশ্য মাপকাঠি।
১৩. যেখানে টাকা কথা বলে, সেখানে মানুষ ভুল ধরতে সাহস কম পায়!
১৪. টাকার লোভে পড়ে অন্যায় করবেন না। কারণ অন্যায়ের ফল কখনো ভালো হয় না।
১৫. দেখবেন, অনেক টাকার মালিকও সুখে নেই। কিন্তু কম টাকার মালিক অনেক সুন্দর জীবন কাটাচ্ছে।
১৬. মুখে হাসি, মনে হিসাব, সব কিছু চলে টাকার জবাব। ভালোবাসাও এখন টাকার চাপ।
১৭. টাকা খরচ করার আগে বুঝে শুনে খরচ করুন। কারণ, ধনী না হলেও ঋণী হবেন না।
১৮. টাকা কামানো বড় কথা নয়। বরং টাকা কামানোর পর কখনোও অহংকার না করাটাই বড় কথা।
১৯. বর্তমানে বেশিরভাগ মানুষ টাকার উপর ভিত্তি করে মানুষকে মূল্য দেয়।
২০. নিজের উপার্জিত টাকা দিয়ে কেবল চাহিদা পূরণ হয়। বাবা-মায়ের কাছ থেকে চাওয়া টাকা দিয়ে শখ পূরণ হয়।
টাকা নিয়ে কিছু কষ্টের কথা
টাকার অভাব যে কতোটা নীরব কষ্টের জন্ম দেয়, তা শুধু ভুক্তভোগী-রাই বোঝে। অপমান, অবহেলা, হারিয়ে যাওয়া স্বপ্ন আর না বলা কান্না গুলোই জায়গা পেয়েছে এই টাকা নিয়ে কিছু কষ্টের কথায়।
১. পকেটে টাকা না থাকলে পরিবারের মানুষ গুলো মুখ ফিরিয়ে নেয়।
২. পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে ব্যস্ত সকলে! কিছু মানুষের স্বপ্ন হেরে যায় টাকার কাছে।
৩. টাকার থেকেও দামী হয় একটা মানুষ। আর দামটা ঠিক তখনই সবাই বুঝতে পারে, যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়!
৪. টাকার অভাবে পুরুষ তার পরিচয় হারায়, সম্মান হারায়, আবার কখনো প্রিয় মানুষকে হারায়।
৫. সবার প্রিয় তুমি কখনো হতে পারবে না। কারণ তুমি মানুষ, টাকা নয়।
৬. টাকার অভাবে যে মানুষ প্রিয় মানুষকে হারায়, সে মানুষকে কখনোই মন থেকে হাসাতে পারবেন না।
৭. টাকা থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎ নিতে চায়। আর না থাকলে আপনজনও পরিচয় দিতে লজ্জা পায়।
৮. টাকা না থাকলে কেউ আপনার খোঁজ নেবে না। আর টাকা থাকলে আপনার আপন মানুষ, কাছের মানুষ, পাশের মানুষ সবাই আপনার খোঁজ নেবে।
৯. টাকার জন্য যে বদলায়, সে আসলে কখনোই নিজের ছিলো না।
১০. টাকার অভাব মানুষকে এমন এক জায়গায় নিয়ে এসে দাড় করায়, যেখানে অপমান গিলে বাঁচতে হয়।

১১. টাকার অভাব এটা খুব ভয়ংকর! মায়ের আঁচলে থাকা ছেলেটাকে শুধু ঘর না, দেশ ছাড়া করে দেয়।
১২. টাকার কাছে হার মেনে যায় সবকিছু! একমাত্র মৃত্যু ব্যতীত।
১৩. টাকা থাকলে মিথ্যা কথাও বানী! টাকা থাকলে মূর্খও জ্ঞানী।
১৪. নৌকা যতোই ভালো হোক যেমন মাঝি ছাড়া গতি নেই। ঠিক তেমনি মানুষ যতোই ভালো হোক, টাকা ছাড়া মূল্য নেই।
১৫. মানুষ জমাতে নেই, টাকা জমান। টাকা জমানো থাকলে, মানুষ এমনিতে জমবে।
১৬. টাকার চিন্তায় ব্যস্ত সবাই। অথচ শেষের হিসাবটা কর্মের হয়।
১৭. টাকা কামানো খুবই জরুরী! কারন টাকা কথা বলতে না পারলেও কথা বন্ধ করতে পারে।
১৮. একজন পুরুষ টাকা উপার্জনের জন্য দৌড়ায় না। তাকে কেবল শেখানো হয়েছে যে, যদি সে টাকা উপার্জন না করতে পারে, তাহলে সে মূল্যহীন।
১৯. টাকা সব নয়। কিন্তু টাকার অভাবেই সব বোঝা যায়।
২০. পুরুষের টাকার কাছে হেরে যায় স্বপ্ন। থেমে যায় স্বপ্ন পূরণের আকাঙ্খা।
টাকা নিয়ে কিছু বাস্তব কথা
টাকা নিয়ে বলা অনেক কথা কঠিন হলেও অস্বীকার করার উপায় নেই। সমাজের নির্মম সত্য, জীবনের অভিজ্ঞতা আর সময়ের শিক্ষা মিলিয়েই লেখা হয়েছে এই টাকা নিয়ে কিছু বাস্তব কথা।
১. টাকা হারালে পুনরায় হবে। কিন্তু সময় হারালে ফেরত পাবে না।
২. টাকা হচ্ছে সেই সাবান, যা আজকের যুগের সব ধরনের ময়লা আর দাগ পরিষ্কার করতে পারে।
৩. তুমি টাকা ছাড়াও নিজের কাছে অভাগা।
৪. টাকা দিয়ে সুখ কেনা যায় না ঠিক-ই। কিন্তু টাকার অভাবেও অনেক সুখ হারিয়ে যায়।
৫. তারপর আমি বুঝলাম, বাবার টাকা না থাকলে সন্তানদের সফল হওয়ার রাস্তাটা একটু বেশিই কঠিন হয়।
৬. পকেটে টাকা থাকলে তুমি সব জায়গায় প্রধান “অতিথি”।
৭. পকেটে পাঁচ হাজার টাকা আপনাকে বিলাসিতা শেখাবে। আর পাঁচ টাকা শেখাবে বাস্তব।
৮. টাকা পয়সা কোনো সম্পর্কের মধ্যে প্রবেশ করলে, সে সম্পর্ক আর টিকে থাকে না।
৯. মানুষের পিছনে দৌড়ে লাভ নেই। টাকার পিছনে দৌড়াও। মানুষ তোমার পিছনে পাগলের মতো দৌড়াবে।
১০. টাকার অভাবে কেউ মরে না। কিন্তু টাকার অভাবে সবাই চুপ হয়ে যায়।

১১. এ যুগে রক্তের চেয়ে টাকার টান বেশি!
১২. টাকা সঞ্চয় করার চেয়ে ভালো চরিত্র সঞ্চয় করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
১৩. যাদের টাকা আছে তাদের কাছে সবাই আছে। যারা গরীব তাদের কেউ নেই!
১৪. আমাদের প্রচুর টাকা উপার্জন করতে হবে। কারণ এই যুগে টাকাকে ঈশ্বর হিসাবে বিবেচনা করা হয়।
১৫. যেদিন থেকে আমি নিজে টাকা ইনকাম করা শুরু করেছি, সেদিন থেকেই আমি প্রতিটি টাকা পয়সার মূল্য বুঝতে শুরু করেছি।
১৬. নিজের উপার্জিত টাকা দিয়ে যেকোনো কিছু কিনুন। আপনার শখ আপনা-আপনি কমে যাবে।
১৭. টাকা প্রতিটি সমস্যার সমাধান! কারণ টাকা সমগ্র বিশ্বকে শাসন করে।
১৮. যদি কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করা হয়, তবে তা সুখ দেয়। যদি তা প্রতারণার মাধ্যমে উপার্জন করা হয়, তবে তা দুঃখ দেয়।
১৯. টাকা দিয়ে জিনিস কেনা যায়, অনুভূতি নয়।
২০. দিনের শুরুতে মনে হয়, জীবনে টাকার প্রয়োজন বেশী। আর দিনশেষে মনে হয়, জীবনে শান্তির প্রয়োজন বেশী।
টাকা নিয়ে ইসলামিক উক্তি
ইসলামে টাকা জীবনের উদ্দেশ্য নয়, বরং একটি পরীক্ষা ও দায়িত্ব। হালাল উপার্জন, সংযম, কৃতজ্ঞতা আর পরকালের চিন্তা, এই সব বিষয়কে সামনে রেখেই লেখা হয়েছে এই টাকা নিয়ে ইসলামিক উক্তি গুলো।
১. টাকা আয় করতে সময় লাগে। কিন্তু হারাতে এক মুহূর্তও লাগে না।
২. টাকা রোজগার করো। কিন্তু তোমার জীবন বিক্রি করো না।
৩. টাকার গরমে যদি বড়োদের যদি সম্মান করতে ভুলে যাও, মনে রেখো তোমার ধ্বংস অতি নিকটে।
৪. মানুষ মনে করে রিযিক হলো টাকা। কিন্তু আসল রিযিক হলো, সুস্থতা, ভালোবাসা, আর হেদায়েত পাওয়া।
৫. টাকার কোন মৃত্যু নেই। অথচ, মানুষ টাকার জন্যে মৃত্যু বরন করে।
৬. যে টাকার কাছে নিজের বিবেক বিক্রি করে, সে সবকিছু হারায়।
৭. টাকার ওজন বাড়লে আত্মীয়দের ভিড় বারে।
৮. টাকা ছাড়া আপনি অনেক বেশি মূল্যহীন। টাকা ছাড়া আপনি অনেকটা অবহেলিত। টাকা ছাড়া আপনি তুচ্ছ। টাকা ছাড়া আপনি সবার কাছে অচল একটা মানুষ।
৯. দুনিয়াটা টাকা ওয়ালাদের হতে পারে। কিন্তু পরকালটা ঈমানদার দের।
১০. টাকা আমাদের জীবনের একটি অংশ। কিন্তু এটি পুরো জীবন নয়।

১১. কাফনে কোন পকেট নেই! আর মানুষ টাকার জন্য মরছে।
১২. টাকা তোমার দাস, তোমার প্রভু নয়।
১৩. সারাজীবন শুধুমাত্র টাকা টাকা করে কাটিয়ে দিয়েছেন। একদিন দেখবেন টাকা অনেক হয়েছে, কিন্তু তা ভোগ করার জন্য সেই জীবনটা আর নেই।
১৪. যে টাকার সাথে বন্ধুত্ব করে, সেই প্রকৃত সম্পর্ক হারিয়ে ফেলে।
১৫. বুদ্ধিমানের সাথে টাকা খরচ করো। নইলে টাকা তোমাকে খরচ করবে।
১৬. কখনোই টাকাকে তোমার জীবনের উদ্দেশ্য বানিয়ো না। এটা কেবল একটা উপায়, একটা হাতিয়ার।
১৭. টাকা পয়সার জন্য ভালো আছেন, তা কিন্তু নই। আমি আপনি ভালো আছি, শুধুমাত্র আল্লাহর রহমতের জন্য।
১৮. আপনজন চেনার একমাত্র মাধ্যম হচ্ছে “টাকা”। টাকা না থাকলে আপনি বুঝতে পারবেন কে আপনার কতোটা খোঁজ খবর নিলো।
১৯. টাকা আর নারীর মোহ সবথেকে ভয়ংকর। যার একমাত্র পরিসমাপ্তি “কবর”।
২০. যার টাকা কম, তার আপন মানুষও কম।
শেষ কথা
সবশেষে বলা যায়, টাকা মানুষের জীবনে যতোটা প্রয়োজন, ততোটাই এটি পরীক্ষা নেয় মানুষের চরিত্র, সম্পর্ক আর মনুষ্যত্বের। এই লেখার প্রতিটি টাকা নিয়ে উক্তি আমাদের শেখায় কীভাবে অর্থের উপস্থিতি বা অনুপস্থিতি মানুষের আসল রূপ প্রকাশ করে দেয়। সুখ, কষ্ট, ভালোবাসা, অবহেলা, সবকিছুর মাঝেই টাকা নীরবে নিজের প্রভাব রেখে যায়। আর সেই বাস্তবতাকেই তুলে ধরে এই টাকা নিয়ে উক্তি গুলো।
আশাকরা যায়, এই টাকা নিয়ে উক্তি শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং জীবনের সিদ্ধান্ত, চিন্তাভাবনা আর মূল্যবোধে প্রভাব ফেলবে। টাকা যেনো জীবনের লক্ষ্য না হয়ে ওঠে। বরং জীবন চলার একটি উপায় হয়। এই বোধটাই সবচেয়ে জরুরি। যদি এই লেখা গুলো আপনাকে একটু থামিয়ে ভাবতে শেখায়, তাহলেই এই টাকা নিয়ে উক্তি গুলোর উদ্দেশ্য পূরণ হবে।




Comments are closed.