১৬০+ মায়া নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন ২০২৬

মায়া নিয়ে উক্তি

মায়া মানুষের জীবনের এমন এক অনুভূতি, যা কখনো আনন্দ দেয় আবার কখনো গভীর কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সম্পর্ক, ভালোবাসা, অভ্যাস কিংবা স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এই মায়া আমাদের ভেতরে নীরবে বাস করে। এই লেখায় মায়া নিয়ে উক্তি গুলো সাজানো হয়েছে বাস্তব অভিজ্ঞতা, হৃদয়ের অনুভব আর জীবনের তিক্ত মধুর সত্য থেকে। মায়া নিয়ে উক্তি আমাদের শেখায় কাকে ধরে রাখতে হয়, আর কাকে ছেড়ে দিতে হয় নিজের ভালোর জন্য।

জীবনের পথে চলতে গিয়ে আমরা সবাই কোনো না কোনোভাবে মায়ার জালে জড়িয়ে পড়ি। কখনো মানুষকে নিয়ে, কখনো স্মৃতিকে আঁকড়ে ধরে। এই সংগ্রহে থাকা মায়া নিয়ে উক্তি গুলো সহজ ভাষায় সেই অনুভূতি গুলো প্রকাশ করে, যা আমরা অনেক সময় মুখে বলতে পারি না। মায়া নিয়ে উক্তি শুধু কষ্টের কথা নয়, বরং বাস্তবতাকে মেনে নিয়ে নিজেকে শক্ত করার এক নীরব সাহসও জোগায়।

মায়া নিয়ে উক্তি

মায়া এমন এক অনুভূতি, যা না চাইতেও জীবনের সাথে জড়িয়ে যায়। এই মায়া নিয়ে উক্তি গুলো মানুষের সম্পর্ক, ভালোবাসা আর বাস্তবতার গভীর সত্য তুলে ধরে। প্রতিটি উক্তি হৃদয়ের ভেতরের না বলা কথা গুলোকে শব্দে প্রকাশ করেছে।

১. সবচেয়ে খারাপ মায়া হচ্ছে মানুষের মায়া! যার মায়া যতোবেশি, সে ঠকেও ততো বেশি।

২. মায়া ত্যাগ করতে শিখুন, দেখবেন কষ্ট কমে গেছে! কারণ মায়া জিনিসটা নেশার চেয়েও খারাপ।

৩. মানুষ হারায়, সম্পর্ক হারায়, অভ্যাস হারায়! কিন্তু মায়া আর ভালোবাসা কখনো হারায় না।

৪. অনেক সময় মায়া ফুরাবার আগে, মায়া করা মানুষ গুলো হারিয়ে যায়!

৫. যেদিন কারোর প্রতি মোহ মায়া সব কিছু শেষ করে নিজের মতো করে বাঁচতে পারবে, সেদিন বুঝবে তুমি জিতে গেছো!

৬. মায়া সত্যিই বড় অদ্ভুত! না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে যেতে।

৭. মায়া ত্যাগ করতে না পারা মানুষ গুলো জীবনে কখনো সফল হতে পারে না!

৮. আমরা যদি মায়া কাটাতে পারতাম, তাহলে অনেক ভালো থাকতে পারতাম!

৯. মানুষ মুগ্ধ হয় চেহারায়। আর আমি মুগ্ধ হয়েছি তোমার মায়ায়।

১০. প্রেম ধীরে ধীরে মুছে গেলেও, মায়া মুছে যায় না! মায়া সারাজীবন শুধু কাঁদায়।

১১. সব ভালোবাসায় মায়া থাকে না। কিন্তু সব মায়ায় ভালোবাসা থাকে।

১২. কিছু কিছু মানুষ আছে, যারা মায়া বাড়িয়ে জীবন থেকে হারিয়ে যায়।

১৩. মায়া দিয়ে যাকে বাঁধতে পারবেন না, হাজার চাইলেও তাকে আপনি নিজের করে পাবেন না।

১৪. আমাকে ছাড়া থাকতে পারবি তো! এই একটাই কথা মায়া বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট!

১৫. জীবনে কতো মানুষই প্রিয় হয়! কিন্তু কিছু মানুষের প্রতি আজীবন মায়া থেকে যায়।

১৬. ভালোবেসে থেকে যেতে মায়া লাগে। আর ছেড়ে চলে যেতে লাগে অজুহাত।

১৭. জানি তাকে পাওয়া যাবে না! তবুও তাকে ভুলতে পারি না! বোধহয় এটাই মায়া।

১৮. তুমি তখনই ভালো থাকবে, যখন তুমি পিছনের মায়া কাটিয়ে ভাগ্যকে মেনে নেবে।

১৯. অনুভূতি, ভালোবাসা, মায়া, এগুলি যতো কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততো কম পাবে!

২০. মানুষের পিছনে যা হাটে তার নাম ছায়া। আর মানুষ যার পিছনে হাটে তার নাম মায়া।

মায়া-নিয়ে-উক্তি

২১. যেখানে তোমার কোনো মূল্য নেই, সেখানে মিছে মায়া দিয়ে কাউকে আটকে রাখা যায় না!

২২. যে সম্পর্কের মায়া বোঝে না, তাকে গভীরে রাখলেও আপন হবে না!

২৩. ভুলেও কোনদিন কারোর মায়ায় নিজেকে জড়িয়ে ফেলো না। যদি নিজেকে জড়িয়ে ফেলো, তাহলে কোনদিন ভালো থাকতে পারবে না।

২৪. মায়া কেটে গেলে একজন ছেড়ে যায়, আর একজন হেরে যায়!

আরও পড়ুন- ২৫০+ জীবন নিয়ে উক্তি: বাস্তব জীবন নিয়ে স্ট্যাটাস ২০২৬ 

২৫. কিছু মানুষ আমাদেরকে ভালোবাসে না। তবে অসম্ভব মায়ায় ফেলে দেয়।

২৬. সৌন্দর্যে নয়, মায়ায় আটকে যাওয়ার নামই ভালোবাসা!

২৭. মায়া এবং আবেগ এই দুটোই আমাদের ভালো না থাকার মূল কারণ! কিন্তু এগুলো আমরা ত্যাগ করতে পারি না!

২৮. মায়া হলো অদৃশ্য এক চোরাবালি! যার মাঝে আটকে যায় হৃদয়।

২৯. মায়া দিয়ে যাকে বেঁধে রাখতে পারোনি, তাকে কখনো সম্পর্ক নিয়ে বাঁধতে যেও না!

৩০. জানি সে আমার নয়! তবুও তার প্রতি কেমন মায়া হয়।

৩১. মায়া বাড়লে অভিমানও বেড়ে যায়! তাই যে অভিমান বোঝে না, তার প্রতি মায়া বাড়াতে নেই।

৩২. মায়া, মমতা, ভালোবাসা বিবেকহীন মানুষের জন্য নয়!

৩৩. ভালোবাসা এমন এক মায়া, যা একবার কারোর উপর পড়লে, দিন দিন সেটা বাড়তেই থাকে।

৩৪. কিছু কিছু মায়া মানুষকে একেবারেই নিঃস্ব করে দেয়!

৩৫. কিছু মানুষ আছে এমন, যারা আপনাকে কখনোই ভালোবাসবে না। কিন্তু আপনাকে অসম্ভব এক মায়ায় ফেলে দেবে।

৩৬. বিচ্ছেদ মানুষকে যতো না বেশী কষ্ট দেয়, তার চেয়ে অধিক বেশী কষ্ট দেয় মায়া।

৩৭. আমি তোমার মায়ায় পড়েছিলাম, বড্ড মায়ায়! কিন্তু যখন দেখলাম তুমি অন্য কারো মায়ায় জড়িয়ে আছো, তখন আর নিজেকে সেই মায়ায় বেঁধে রাখিনি।

৩৮. যার জীবনে মায়ার পরিমান যতো বেশী, তাঁর জীবনে কষ্টের পরিমাণটাও ততো বেশী!

৩৯. ছেড়ে যাওয়া মানুষের ভালোবাসায় ছলনা ভরা। আর যে থেকে যায় তার ভালোবাসা মায়ায় ঘেরা।

৪০. মানুষ মুগ্ধ হয় চেহারায়! আর আমি মুগ্ধ হয়েছিলাম তার মায়ায়।

মায়া নিয়ে ক্যাপশন

ছোট কথায় গভীর অনুভূতি প্রকাশ করতেই দরকার সুন্দর ক্যাপশন। এখানে থাকা মায়া নিয়ে ক্যাপশন গুলো সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি, কষ্ট কিংবা নীরব ভালোবাসা প্রকাশ করার জন্য একদম উপযুক্ত।

১. মায়া কাটানো শেখো, কারণ তোমার এগিয়ে যাওয়ার পথে একমাত্র এগুলি বাঁধা হতে পারে!

২. মায়া জিনিসটা খুবই মারাত্মক! তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরও বেশী মারাত্মক।

৩. কারোর প্রতি যদি মায়া বেশী হয়ে যায়, তাহলে সে আবেগের সুযোগ নিয়ে ইচ্ছা মতো ঠকিয়ে চলে যাবে।

৪. কারো প্রেমে পড়লে তাকে ভোলা যায়! কিন্তু নির্দিষ্ট কারোর মায়ায় আটকে পড়লে, তাকে আর কোনোদিন ভোলা যায় না।

৫. মায়ায় জড়ানো বারণ! গোটা জীবন ফুরিয়ে যায় তবুও মায়া কাটানো যায় না, এইতো তার কারণ।

৬. এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে। নয়তো পাক্কা অভিনয় জানতে হবে!

৭. মায়া হলো এমন এক অদৃশ্য চাদর, যে চাদরের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে ভালোবাসার উষ্ণ আদর।

৮. চেহারা দেখে ভালো বাসলে সে কবে ভুলে যেতাম! মায়ায় পড়ে ভালোবেসে ছিলাম। তাইতো আজও ভুলতে পারিনি।

৯. মায়ায় পড়তে বারণ। এমন শহরের বাসিন্দা হয়েও আমি বারবার মায়ায় আটকে পড়ি!

১০. যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটানো শিখতে হয়।

মায়া-নিয়ে-ক্যাপশন

১১. মায়া ত্যাগ করতে সবাই পারে না। আর যে পারে, সে এই পৃথিবীতে সুস্থ ভাবে বেঁচে থাকতে পারে। 

১২. মায়া যাকে করবে, সেই তোমাকেই সবথেকে বেশী কষ্ট দেবে! আর এটাই বাস্তব।

১৩. অতীতের এই মায়া ত্যাগ করে নাও! আগামী তোমার জন্য বর্তমান সাজাও।

১৪. মায়া বাড়িয়ে গেলে, হারিয়ে নিলে না কবু খোঁজ! জমে থাকা অভিমান তোমাকে, অভিশাপ দেয় রোজ।

১৫. তুমি শুনালে আমায় সৌন্দর্য আর সম্পদের গল্প। আর আমি হারিয়েছি তোমার মায়ায়!

১৬. প্রিয় মানুষের মায়া হচ্ছে জন্ম দাগের মতো। যতোই চেষ্টা করেন না কেনো, মুছে ফেলা যায় না।

১৭. ভালোবাসা এমন এক মায়া, তুমি যতোদূর যাবে ততো কাছে টানবে, যতোই ভুলে যাবে, ততোই মনে পড়বে, আর যতোটুকু হাসবে, তার চেয়ে বেশী কাঁদবে।

১৮. মায়া ভরা এই পৃথিবীতে তোমাকে না পাওয়ার কষ্টটা থেকে যাবে আমৃত্যু পর্যন্ত।

১৯. মায়া করে আজ যাকে সুযোগ দিচ্ছো, সুযোগ পেলে কাল সেই তোমাকে ছাড় দেবে না!

২০. মায়া লাগার মতো তো জীবনে অনেক কিছু আছে। কিন্তু আমি তোমার মায়ায় আসক্ত!

মায়া নিয়ে কষ্টের উক্তি

মায়া যতো গভীর হয়, কষ্টও ততো বেশি হয়। এই মায়া নিয়ে কষ্টের উক্তি গুলো সেইসব অনুভূতির কথা বলে, যেখানে মানুষ চলে যায়, কিন্তু মায়া থেকে যায় বুকভরা ভার হয়ে।

১. যার মায়া নেই সে মানুষ মরলেও কাঁদে না সহজে। আর যার হৃদয়ে মায়া বাঁচে, সে একটা পশু-পাখির মৃত্যু হলেও কাঁদে।

২. স্মৃতি মুছে ফেলা ভালো। রেখে দিলে মায়া বাড়ে। আর মায়া বাড়লে তার সাথে কষ্ট দ্বিগুণ হয়।

৩. অতোটা মায়া আজকাল বাড়াতে নেই। যতোটা বাড়লে ছেড়ে যাওয়ার পূর্বে আঘাতটা গভীরে গিয়ে লাগে।

৪. হ্যাঁ আমি কেঁদেছি, রাতও জেগেছি, কিন্তু তোমার জন্য না! তোমার মধ্যে যে মায়া আছে সেই মায়ার জন্য। যেই মায়াতে আমায় আসক্ত করে ছিলে।

৫. মায়া বাড়িয়ে ছেড়ে যাওয়া মানুষদের, আমরা প্রিয় মানুষ বলে ডাকি!

৬. সে চলে গেছে, কিন্তু রেখে গেছে অজস্র মায়া। আর মায়া তো মৃত্যুর থেকেও ভয়ংকর।

৭. আমাদের আর কখনোও কথা না হোক। দেখা সেতো অসম্ভব। পরিচয়টুকুও ভুলে যাওয়া হোক। মুছে যাক সব যা ছিলো মায়ার টান।

৮. তারপর আমি একদিন এই মায়ার পৃথিবীতে থাকবো না। সেদিন আমার কষ্ট গুলোও আমার থেকে ছুটি নেবে 

৯. ক্ষণিকের মায়ায় জড়ালে শুধু জীবনটাই নষ্ট হয়ে যায়। আর কিছু পাওয়া যায় না।

১০. অনুভুতিহীন মায়ার শহরে কে রাখে কার খোঁজ। কতো শত মন ভাঙার গল্প নীরবেই হচ্ছে নিখোঁজ।

মায়া-নিয়ে-কষ্টের-উক্তি

১১. তোমার এই মায়ার শহর ত্যাগ করে একদিন আমিও হয়ে যাবো নিখোঁজ। ফিরবো না আর কখনো তোমার এই রঙিন শহরে!

১২. সুতো ছিঁড়ে টান পড়লে। আর মায়ার বাঁধন ছিঁড়ে, বিশ্বাস ভাঙলে।

১৩. মায়া ফুরিয়ে গেলে, আমিও আপনাকে ভুলে যাবো। কিন্তু এই মায়া ফুরাতে ফুরাতে হয়তো একদিন আমার জীবন ফুরিয়ে যাবে।

১৪. এজীবন ফুরিয়ে গেলেও, তোমার প্রতি আমার মায়া কখনো ফুরাবে না।

১৫. যদি একবার তোমার মায়া কাটিয়ে উঠতে পারি, কথা দিলাম হাজার চেষ্টা করলেও কখনো আমার ছায়ার দেখা মিলবে না।

১৬. একটা মিথ্যে মায়ার সম্পর্কে জড়িয়ে থাকার চেয়ে, একা থাকা অনেক ভালো।

১৭. সে আমায় মায়ায় বেঁধে ছিলো, কিন্তু মায়ায় পরেনি। সে আমায় ভালোবাসি বলেও আমায় ভালো বাসেনি।

১৮. জানিনা কেনো এতো মায়া তোমার প্রতি। তুমি বারবার বুঝিয়ে দাও তুমি আমার কেউ না। তারপরেও তোমার সাথে এক আকাশ পরিমাণ কথা বলার ইচ্ছে হয় আমার।

১৯. মায়া হলো সেই জিনিস, যেটা অল্পতেই মনে হাজারো স্পর্শ এনে দেয়।

২০. ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়। একটু যত্ন আর অনেকখানি মায়া!

মায়া নিয়ে ইসলামিক উক্তি

ইসলামের দৃষ্টিতে দুনিয়ার মায়া ক্ষণস্থায়ী। এই মায়া নিয়ে ইসলামিক উক্তি গুলো আমাদের মনে করিয়ে দেয় চিরস্থায়ী শান্তি দুনিয়ার মায়ায় নয়, বরং আল্লাহর নৈকট্যেই।

১. ভালোবাসার চেয়ে মায়ার শক্তি অনেক বেশি। মানুষ ভালোবাসা এড়িয়ে যেতে পারলেও, মায়া এড়িয়ে যেতে পারে না।

২. মায়া এখন কম দামী, মানুষের চেয়ে সম্পদ দামী!

৩. মায়া লাগিয়ে ছেড়ে যাওয়া মানুষ কিভাবে জানবে, তাদের মায়া কতোটা ভয়ংকর।

৪. মায়ার টানে একজন শত অবহেলায় ও পাশে থেকে যায়। আর অন‍্যজন ভাগ‍্যের দোষ দিয়ে নিঃসঙ্গ একাকি করে দিয়ে দূরে সরে যায়।

৫. মায়ার অপর নাম যন্ত্রণা। এই যন্ত্রণা একবার যাকে ছুঁয়েছে, সে নি:স্ব হয়েছে।

৬. মায়ার সঙ্গে সম্পর্ক করেছিলাম। মায়াটা-ই থেকে গেলো। সম্পর্কটা থাকলো না। আমরা মায়ায় আটকে থাকি, সম্পর্কে নয়।

৭. মায়া ফুরিয়ে গেলে মানুষও কেমন যেনো অচেনা হয়ে যায়।

৮. একটু একটু ভালোলাগা থেকেই ভালোবাসার সৃষ্টি হয়। আর ভালোবাসা থেকেই মায়ার জন্ম হয়। অতঃপর, সম্পর্ক না থাকলেও মানুষটা মায়ায় জড়িয়ে থাকে আজীবন।

৯. মায়ার টানে আপনি তাকে ভালোবাসতে যাবেন। আর ভালোবাসা আপনাকে নিঃশেষ করে দেবে।

১০. ভালোবাসা সেই মায়া, যা নিঃশব্দে কাউকে নিজের জীবনের অংশ বানিয়ে দেয়।

মায়া-নিয়ে-ইসলামিক-উক্তি

১১. কার জন্য এতো মায়া, এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। পৃথিবীতে আপন বলতে শুধুই নিজের ছায়া।

১২. মানুষ আমাদের মায়ায় জড়িয়ে থেকে যেতে আসে না। আসে নিজের আত্ম-তুষ্টিতে মন ভরাতে। একবার মন ভরে গেলে বিপরীতে থাকা মানুষটা কষ্টে মরে গেলেও আর ফিরে তাকায় না।

১৩. মায়ার কোন ওজন নেই। অথচ আমাদের জন্য এই ওজনহীন মায়াই ভীষণ রকম ভারী।

১৪. অতিথি পাখির আগমন দেখে নিজের পোষা পাখিকে কখনো ছেড়ে দিও না। কারণ সৌন্দর্য ক্ষনস্থায়ী, কিন্তু মায়া চিরস্থায়ী।

১৫. মায়ার গভীরতা হচ্ছে সমুদ্রের মতো। যেখানে মানুষ একবার পরলে আর উঠতে পারে না।

১৬. কিছু মানুষ খুব কাছে থেকেও দূরেই রয়ে যায়। আবার কিছু মানুষ দূরে থেকেও মনের খুব কাছে থাকে, খুব মায়ায় বেঁধে ফেলে।

১৭. ছায়াকে বিশ্বাস করো, মায়াকে নয়। মায়া ছেড়ে যাবে, কিন্তু ছায়া না।

১৮. মায়া জিনিসটা অনেক বেহায়া। যার ওপর একবার পরে যায়, সে যতোই অবহেলা করুক না কেনো, তাকে কখনো ভুলে থাকা যায় না।

১৯. মায়া হলো কলঙ্কের মতো। একবার হয়ে গেলে আর মোছা যায় না।

২০. পৃথিবীতে আমরা মিছে মায়ার জালে জড়িয়ে পড়ি।

মায়া নিয়ে স্ট্যাটাস

নিজের মনের কথা প্রকাশ করার জন্য স্ট্যাটাসের জুড়ি নেই। এই মায়া নিয়ে স্ট্যাটাস গুলো ভালোবাসা, অভিমান আর নীরব কষ্টকে খুব সহজ ভাষায় তুলে ধরেছে।

১. মানুষের মায়া যে কি পরিমান ভয়ংকর, সেটা তোমার মায়াতে না পড়লে বুঝতাম না।

২. মায়ার শহরে ঘুরতে গিয়ে অবশেষে দেখলাম, নিজের ‘ছায়া’ রইলো সঙ্গী হয়ে।

৩. কি একটা অভ্যাস! দূরত্ব বাড়লে আবার মায়ার ঘনত্বও বেড়ে যায়।

৪. আজ নিজেকে যার মায়ার বাঁধনে বেঁধে রেখেছো, কাল যদি সে অন্য কারো মায়ায় বাঁধা পড়ে যায়, পারবে কি নিজেকে ছাড়িয়ে নিতে!

৫. তুমি বন্ধু হও অথবা প্রিয়জন, শেষ অব্দি থাকতে পারলে তবেই এসো। ক্ষণিকের মায়া সহ্য করা যায় না।

৬. যতোবারই দুঃখকে ছেড়ে দিয়েছি মুক্ত আকাশের ঠিকানায়, ততোবারই মায়ার টানে সে ফিরে এসেছে, আমার বন্ধ ঘরের জানালায়।

৭. হঠাৎ করে পরিচিত হওয়া মানুষ গুলো মায়া লাগিয়ে আবার অপরিচিত হয়ে যায়।

৮. ছিলো কেউ একজন, ভালোতো বাসেনি, তবে অসম্ভব মায়ায় জড়িয়ে ছিলো আমায়। যে মায়া আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি।

৯. মায়া থেকে যায়। কিন্তু মানুষ থাকে না।

১০. কতোটা মায়া তার প্রতি। সে যদি বুঝতো, প্রতিটি মুহূর্তে সে আমায় খুঁজতো।

মায়া-নিয়ে-স্ট্যাটাস

১১. যার মায়া একবার হৃদয় ছুয়ে যায়, তাকে কি কখনো ভুলে থাকা যায়!

১২. তুমি আমার কল্পনায় জড়িয়ে থাকা অদ্ভুত এক মায়া।

১৩. আজকে যেই ভালো মানুষকে অন্যের মিথ্যা মায়ায় জড়িয়ে অবহেলা করবে। আগামীকাল তুমি তার জন্যই আফসোস করে নিরবে চোখের অশ্রু ঝরাবে।

১৪. মায়ার আড়ালে যতোই স্বপ্ন আঁকা হোক, শেষে জিতেই যায় কঠিন বাস্তবতা।

১৫. মুছে ফেলো সব মায়া, ভুলে যাও স্মৃতি, মানুষ হইলো বহুরূপী, মনে রাখলেই ক্ষতি।

১৬. পৃথিবীর সকল মায়া মনে হয় সৃষ্টিকর্তা তোমার মাঝেই দিয়েছেন। নাহলে কেনো আমি সারাক্ষণ শুধু তোমাকে নিয়েই ভাবি।

১৭. তুমি নিশ্চিত থাকো, তোমার মায়া আমি কখনোই কাটাতে পারবো না!

১৮. কারো মায়ার বেড়াজালে আবদ্ধ হয়ে মুক্ত মনে আকাশে উড়তে চাওয়া বড্ড বেমানান। যদি উড়তে চান, মায়ায় গিট্টু দেওয়া সুতো কেটে উড়ুন!

১৯. তোমার দিকে তাকিয়ে শুধু ভাবি কতোটা মায়াবী তুমি! আর সেই মায়াতে আসক্ত আমি।

২০. তোমার ওই মায়া ভরা চোখ আমায় বলে দেয়, কতোটা ভালোবাসো তুমি আমায়।

মায়া নিয়ে কিছু কথা

সব অনুভূতি উক্তিতে ধরা যায় না। কিছু অনুভূতি কথার মাঝেই থাকে। এই অংশে থাকা মায়া নিয়ে কিছু কথা গুলো মায়ার গভীরতা, বাস্তবতা আর জীবনের সত্যকে সহজভাবে ব্যাখ্যা করেছে।

১. মায়া শুধু জন্মায় অনাকাঙ্ক্ষিত বস্তুর প্রতি। যা কখনো পাওয়া হবে না।

২. মানুষ প্রেমে পড়ে বার বার। তবে মায়ার পড়ে একবার।

৩. কিছু সম্পর্কের নাম থাকে না, বর্ণ থাকে না, থাকে না কোনো রুপভেদ। থাকে শুধু এক মায়ার টান।

৪. মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষ গুলো দেখতে খুব নিষ্পাপ ও মায়াবী হয়।

৫. তোমার মায়া পড়েছি সকাল, দুপুর, রাত। আছি দূর অন্ধকারে। তবু আড়ালে থেকে তোমার মায়া অনুভব করি।

৬. স্বার্থের মায়া জালে পৃথিবীটা ঘেরা! ভালো থাকে তারাই, যারা অভিনয়ে সেরা।

৭. গল্পটা অল্প ছিলো। কিন্ত তাতেই অনেক মায়া ছিলো। কারন গল্পের সেই মানুষটা আমার প্রিয় ছিলো।

৮. মায়া হচ্ছে সেই শক্তি, যা সবার প্রতি আসে না। যার প্রতি আসে, সে আমায় ভালোবাসে না।

৯. তোমার মায়া হঠাৎ আশা কোনো অনুভূতি নয়। তা নীরবে এক অভ্যাসে পরিণত হয়েছে।

১০. মায়া হচ্ছে এমন এক বাঁধন, যে বাঁধনে একবার জড়ালে আর ফিরে আসা যায় না!

মায়া-নিয়ে-কিছু-কথা

১১. বন্ধু আমি তোমার মায়ায় পড়ে গেছি। জানিনা এই মায়া থেকেই ভালোবাসার সৃষ্টি হবে কিনা!

১২. পৃথিবীতে শুধু এই মায়া মমতার জন্যই বেঁচে আছে। পৃথিবীতে যদি মায়া না থাকতো, তাহলে পৃথিবীটা বেঁচে থাকতো না।

১৩. মানুষ মূলত একা। যা হয় তার সবই মায়ায় জড়ানোর দেখা!

১৪. প্রতিটা ভালোবাসা মানুষের প্রতি এক অন্যরকম মায়া কাজ করে। যখন তার চোখের সাথে চোখ মিলিয়ে কথা বলি।

১৫. মানুষের প্রতিটি মধুর মিষ্টি কথা গুলো, আমাদের মায়ায় জড়িয়ে ফেলে।

১৬. এই পৃথিবীর প্রতিটি বাস্তবতাও একপ্রকার মায়া। তাই এই মায়া গুলো কখনো কাটানো যায় না।

১৭. তুমি যদি একবার কারো মায়ায় পড়ে যাও, তাহলে তোমার জীবনটা একদম বৃথা হয়ে যাবে। কারণ মায়া অদ্ভুত জিনিস।

১৮. কারো মায়ায় পড়া সহজ। কিন্তু মায়া থেকে বের হওয়া অনেক কঠিন।

১৯. ভালোবাসা বলতে কিছু নেই। ভালোবাসা বলতে বোঝায় শুধু মায়া। সেই মায়া হারিয়ে গেলে আর ভালোবাসার মুল্য থাকে না।

২০. মায়া ত্যাগ করে, স্মৃতির বিসর্জন দিয়ে, পাখির মতো উড়তে পারলে হয়তো জীবন সুন্দর হতো!

শেষ কথা 

সবশেষে বলা যায়, মায়া মানুষের জীবনের এমন এক অনুভূতি যা চাইলেই এড়িয়ে যাওয়া যায় না। এই লেখায় থাকা মায়া নিয়ে উক্তি গুলো আমাদের জীবনের না বলা কথা, চাপা কষ্ট আর নীরব অনুভূতিরই প্রতিচ্ছবি। কখনো এই উক্তি গুলো আমাদের নিজের গল্প মনে করিয়ে দেয়, আবার কখনো বাস্তবতাকে নতুন করে ভাবতে শেখায়। মায়া নিয়ে উক্তি পড়ে হয়তো আমরা বুঝতে পারি কোন মায়া আমাদের শক্ত করে, আর কোন মায়া আমাদের ভেঙে দেয়।

জীবন এগিয়ে চলে, মানুষ বদলায়, সম্পর্ক ফুরিয়ে যায়, তবুও মায়া থেকে যায় গভীরে। এই সংকলনের প্রতিটি মায়া নিয়ে উক্তি আমাদের শেখায় অনুভূতিকে সম্মান করতে, তবে নিজেকে হারিয়ে না ফেলতে। মায়া নিয়ে উক্তি শুধু কষ্টের গল্প নয়, বরং নিজের ভেতর শক্ত হতে শেখার এক নীরব অনুপ্রেরণা। মায়াকে বুঝে নিতে পারলেই, জীবনটা হয়তো একটু হালকা হয়ে ধরা দেবে।