১২০+ নদী নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস ও উক্তি ২০২৬  

নদী নিয়ে ক্যাপশন

নদী আমাদের প্রকৃতির এক অপরূপ দান। নদীর শান্ত জল বা উত্তাল ঢেউ দেখে আমাদের মনে নানা রকম অনুভূতির সৃষ্টি হয়। অনেকেই নদীর সৌন্দর্য বা নদীর পাড়ে কাটানো মুহূর্ত গুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভালোবাসেন। আর তখন প্রয়োজন হয় সুন্দর নদী নিয়ে ক্যাপশন। আপনাদের এই খোঁজার কথা মাথায় রেখেই আমরা আজকের আয়োজনে সেরা কিছু নদী নিয়ে ক্যাপশন তুলে ধরেছি।

নদীর সাথে মানুষের জীবনের যেনো এক অদ্ভুত মিল রয়েছে। তাই মনের গভীরের অনুভূতি গুলো প্রকাশ করতে একটি যুতসই নদী নিয়ে ক্যাপশন দারুণ কাজ করে। আপনারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রামের ছবির জন্য আকর্ষণীয় নদী নিয়ে ক্যাপশন খুঁজছেন, তারা আমাদের এই লেখাটি থেকে খুব সহজেই নিজের পছন্দের লাইনটি বেছে নিতে পারবেন।

নদী নিয়ে ক্যাপশন

নদীর শান্ত রূপ কিংবা অবিরাম ছুটে চলা, দুটোই আমাদের জীবনের নানান রূপের কথা মনে করিয়ে দেয়। কখনো তা আনন্দের, কখনো বা না বলা কষ্টের প্রতিচ্ছবি। আপনার তোলা নদীর সুন্দর ছবি গুলোর সাথে মানানসই কিছু চমৎকার নদী নিয়ে ক্যাপশন নিচে দেওয়া হলো, যা আপনার সোশ্যাল মিডিয়ার পোস্টকে আরও আকর্ষণীয় করে তুলবে।

১. শব্দবিহীন গভীর নদী বয়ে যায় যেমন নীরবে! দুঃখ কারো তেমন ভাবে রয়ে যায় হাসির আড়ালে!

২. নদী আমাকে ভালোবাসে, নাকি আমি নদীকে ভালোবাসি, ব্যাপারটা অমীমাংসিত!

৩. বারবার নদী আমাকে তাঁর দিকে টানে! তাইতো যেনো সমস্ত কিছু লাগে আমার কাছে ফিকে।

৪. নদী বন্ধুটা আমাকে বার বার শিখিয়ে দেয়, কিভাবে স্বার্থ ছাড়া মানুষকে ভালোবাসতে হয়।

৫. সময় আর নদীর স্রোত, দুটোই থেমে থাকে না। শুধু মানুষকেই পিছনে ফেলে যায়!

৬. নীল আকাশের নীচে নদীর প্রবাহ! যেনো স্বপ্নের মতো বয়ে চলা জীবনের প্রতিচ্ছবি।

৭. জীবনটা অনেকটা নদীর স্রোতের মতো! কখনো কারো জন্য থামে না। শুধু বাঁধা পেলে দিক বদলায়।

৮. নদীর অপরূপ সৌন্দর্য আমাকে কাছে টানে! নদীর কাছে গেলে কল্পনায় হারিয়ে যাই।

৯. নদীও স্বপ্ন দেখে আনন্দের রঙ মেখে! মিশে যাওয়ার ব্যাকুলতা নিয়ে সমুদ্র অবগাহন!

১০. আমি তোমার চোখের দিকে তাকিয়ে! হে নদী আমাকে ভাসিয়ে নিয়ে যাও।

১১. আঁকা বাঁকা পথে যদি মন হয়ে যায় নদী! তীর ছুঁয়ে বসে থাকেনা, আমাকে ধরে রাখে না।

১২. পারলে নদী হতাম, ছুঁয়ে যেতাম তোমার মন! থামতাম তোমার শরীরে, দিতাম নরম স্পন্দন।

১৩. আমার জীবনের অথৈ নদী! পার হতে চাই তোমাকে ধরে, অনুমতি দাও তুমি যদি।

১৪. এই নদীর ধারে, শুধু তুমি আর আমি। এই শান্ত জলরাশিতে আজ শুধু তোমারই প্রতিচ্ছবি খুঁজছি। 

১৫. নদীর কিছু দুঃখ ছিলো, পাড় ভাঙা কষ্টের গল্প ছিলো! জোয়ার ভাটায় নদী জীবনের সুখ সম্ভারের নিত্য আয়োজন।

১৬. তুমি ভালোবাসার নদী, আমি নদীর তরী! ভেসে যাবো দূর সুদূরে প্রেমের বৈঠা ধরি।

১৭. প্রতিদিন নদীর তীরে বসে থাকি! কারন আমি জানি একদিন তুমি ফিরে আসবে।

১৮. তুমি চলে গেছো জেনেও আগলে রাখি স্মৃতি, আগলে রাখি ছল! যেমন করে নিঃস্ব নদী আগলে রাখে জল।

১৯. ও নদী! তুমি কি মনের পাড়ের খবর রাখো। কতো বাঁধ ভাঙ্গা গড়া হয় তার খোঁজ কি জানো!

২০. নদী একটু দাঁড়াও! আমায় তুমি সঙ্গে নেবে বলো। আমিও তোমার সঙ্গে বয়ে চলবো নীরবে, নিঃশব্দে।

নদী-নিয়ে-ক্যাপশন

২১. নদীকে আমার খুব পছন্দ। নদী কখনো পেছনে ফিরে তাকায় না। নদী শুধু সামনের দিকে ধায়।

২২. সব কিছু মিটলে তুমি আবার একবার নদীর কাছে যেও! বুকের উত্তাল আগ্নেয়গিরি নদীর স্পর্শ পেলে শীতল হয়ে যায়।

২৩. নদীর জল ছিলো না, কূল ছিলো না, ছিলো শুধু ঢেউ! আমার একটা নদী ছিলো, জানলো নাতো কেউ।

২৪. নদীর মতোই নীরবে বয়ে যায় জীবন! থেমে থাকে শুধু কিছু স্মৃতি আর আফসোস গুলো।

আরও পড়ুন- ১৪০+ সমুদ্র নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস ও উক্তি ২০২৬

২৫. বলো তবে যদি জমা থাকে কিছু না বলা কথা! তুমি মেঘ হলে আমি শান্ত নদী নয়তো নবনীতা।

২৬. নদী, এ কূল ভেঙে ও কূল তুমি গড়ো! যার একূল ওকূল দুকূল গেল তার লাগি কি করো!

২৭. নদীর জলে ভাসতে ভাসতে যতো দূরই যাই, মনের শান্তিটাই যেনো শেষ ঠিকানা হয়ে থাকে।

২৮. তুমি নদী না হলে আমার প্রশ্নতরী ভাসতো কই! তুমি বয়ে না নিলে আমার শ্রাবণ জল শুধু থই থই!

২৯. তারারা ভিজুক, সন্ধ্যা নামুক, বৃষ্টির চোখে জল! আমার নদীর ব‌ইছে সময়, শব্দেরা কোলাহল।

৩০. নিঃশব্দ নদীর স্রোতের মতো আমিও চুপচাপ বয়ে যাবো। হাজার মানুষের ভিড়ে থাকলেও আমার আমি ছাড়া আর কেউই নেই।

৩১. তোমার নামে বিশাল নদী-সমুদ্র হার মানে! তাকাও তুমি একটিবার আমার চোখের পানে!

৩২. শুধু দাঁড়িয়ে থেকে নদীকে দেখলে, তুমি কখনই সেই নদীকে পার করতে পারবেনা।

৩৩. হাজারো কষ্ট একদিন নদীর তীরে ঢেলে দিয়ে আসবো। প্রকৃতির কোলে শান্তি মেলে নেবো!

৩৪. জানো, এখনো খুঁজি তোমায় মন খারাপের বিলাপে নদী, পাহাড়! স্বপ্ন আর তোমাকে আলিঙ্গনের আলাপে।

৩৫. নদী তুমি যেনো মমতাময়ী, জড়িয়ে আছো মোরে! আমি যেনো বসে আছি তোমারই কোলে।

৩৬. শান্তি নদীর ঢেউয়ের মাঝে মনটা শুধু তোমায় খোঁজে! তাই বসে আসি নদীর তীরে, কতো যে স্বপ্ন তোমায় ঘিরে।

৩৭. আমাকে ডোবাবে বলে ভয় দেখালো নদী! জানতো সে যদি এক সমুদ্র চোখের জলে রোজ ডুবছি নিরবধি!

৩৮. বাতাসের দোলায় আর স্রোতের কুল কুল শব্দে নদী আমাকে আকর্ষন করে!

৩৯. প্রকৃতির কোলে লুকিয়ে আছে শান্তির স্বর্গ। যেখানে নদী আর সবুজে মিশে যায় জীবনের সুর।

৪০. এই নদী জলতরু লতা ছায়া! এখানে মায়ের আঁচল বিছায়েছে মায়া।

নদী নিয়ে প্রেমের ক্যাপশন

নদীর পাড়ে বসে প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্ত গুলো জীবনের অন্যতম সেরা স্মৃতি। ভালোবাসার গভীরতা আর নদীর বিশালতা যেনো এক সুতোয় গাঁথা। প্রিয়জনের সাথে নদীর পাড়ের রোমান্টিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য নিচে দেওয়া নদী নিয়ে প্রেমের ক্যাপশন গুলো দারুণ কাজে আসবে। 

১. তুমি অথৈ সাগর, আমি তৃষ্ণার্ত নদী! আমি ছুটে চলি বারবার, তোমাতে হবো বিলীন একাকার।

২. তুমি সেই নদী, চোখে অবাক জলধি! তবু হেসে যাও, আমি ভালো থাকি যদি।

৩. চলোনা ঘুরে আসি অজানাতে! যেখানে নদী এসে থেমে গেছে। 

৪. শান্ত নদীর মতো আমার একজন মানুষ হোক! যার দিকে তাকালে হৃদয়ে আসবে শান্তি আর চক্ষু হবে শীতল।

৫. আমাকে ভালোবাসো যদি, দিয়ে দেবো সাতটা আকাশ, তেরো খানা নীল জল নদী!

৬. আমাকে একটি নদী দাও, ডুববো তোমার মাঝে! আমাকে একটি নীল আকাশ দাও, ভাসবো তোমার মাঝে!

৭. নদী যেমন সমুদ্রের কাছে পৌছায়! তেমনি ভালোবাসাও চুপচাপ হৃদয়ের গভীরে মিলিত হয়।

৮. হারায় নদী, দিন অবদি শিহরণ খুঁজে পায় চলা! আমি প্রতিবার খুঁজি তোমাই কোনো এক আঁধার বেলা।

৯. সেই নদীর ধারে আজও তোমার অপেক্ষায় বসে থাকি! প্রতিটি ঢেউ যেনো আমার দুঃখ বিলাস গল্প।

১০. নদীর স্রোতের মতোই তুমি একদিন এলে, আবার হারিয়ে গেলে! কিন্তু ছোঁয়াটা থেকে গেলো চিরদিন।

নদী-নিয়ে-প্রেমের-ক্যাপশন

১১. তুমি অশান্ত নদী হতেই পারো! শান্ত করে তোলার দায় ভারটা না হয় আমিই নেবো।

১২. যদি জীবন হয় নদী, তবে তুমি আমার ভালোবাসার নৌকা।

১৩. ভালোবাসার ধারা প্রবহমান নদীর মতোই বয়ে চলেছে। কেউ ভালোবেসে ভেঙ্গে যায়। আর কেউ ভেঙ্গে ভালোবেসে যায়।

১৪. নদী তোমার আকাশ আছে, আমার শুধু তুমি! ধুলোবালি শহর ছেড়ে, তোমার তীরে আমি।

১৫. প্রেম যেনো নদীর মতো। চুপচাপ বয়ে যায় অন্তরে। শব্দ নেই, তবু সুর বাজে, হৃদয়ের অদৃশ্য বাঁশিতে!

১৬. কেউ কাউকে ভালোবাসে না। সাগর ভালোবাসে না নদীকে। আর নদী ভালোবাসে না সাগরকে।

১৭. তুমি যেনো এক নদী! নিঃশব্দে বয়ে যাও আমার হৃদয়ের ভেতর। আমি তীর হয়ে থাকি শুধু তোমায় ছুঁয়ে থাকি দূরত্বের ভর।

১৮. খোলা বাতাসে রেখো আমায়! নদীর তীরে বসে থাকবো তোমারই আশায়, সখীগণ হয়ে।

১৯. এমন একটা জীবন চাই, যে জীবনে একটা নদী থাকবে। নদীর নাম “তুমি”।

২০. নদী বয়ে যায় নীরব সুরে নীল আকাশের কোলে! ঢেউয়ের মাঝে লুকিয়ে রাখে অচেনা কতো বলে।

নদী ভ্রমণ নিয়ে ক্যাপশন

যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটাতে নদী ভ্রমণের জুড়ি মেলা ভার। নৌকার দুলুনি, বাতাসের শনশন শব্দ আর চারপাশের স্নিগ্ধতা মনকে নিমেষেই শান্ত করে দেয়। আপনার অসাধারণ নদী ভ্রমণের স্মৃতি গুলো ফ্রেমবন্দি করে পোস্ট করার জন্য চমৎকার কিছু নদী ভ্রমণ নিয়ে ক্যাপশন এখানে দেওয়া হলো।

১. কখনো নদীর মতো হতে ইচ্ছে করে। সব কিছু ছেড়ে দিয়ে শুধু বয়ে যেতে নিজের মতো করে।

২. যখনই দুঃখ পাই, সবার আগে নদী আমাকে কাছে ডাকে, বুকে টেনে নেয়।

৩. জীবন যেনো নদী। আমরা সবাই একেকটা নৌকা। ভেসে চলেছি অনিশ্চিত তীরে।

৪. নদী তোমার স্রোতের ধারায় সব অভিযোগ ভাসিয়ে দিলাম! আকাশ তোমার মেঘের ভেলায় সব অভিমান উড়িয়ে দিলাম।

৫. নদী বয়ে বেড়ায় আপন স্রোতে! আর নৌকা ভাবে, ভেসে যাওয়াই মুক্তি।

৬. নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস!

৭. বসত যাহার নদী পাড়ে, বানের ভাসান তারে ছাড়ে!

৮. নদী যেমন ভরাট থাকা মানায়। আমাকেও মানাতো তুমি পাশে থাকলে। তুমি নেই, তাই দুঃখ দিয়ে ভরাট হৃদয়।

৯. নদী যতোই গভীর হয়, ততোই নিঃশব্দে প্রবাহিত হয়।

১০. নদী ভাবছি তোমায় দেখে! সৃষ্টিকর্তা যেনো বানিয়েছে তোমায় আপন হাতে।

নদী-ভ্রমণ-নিয়ে-ক্যাপশন

১১. ঢেউ হবো ফিরিয়ে দাও যদি! পাড় ভেঙে তোমার বাড়ির কাছে আসবে ঠিক নদী!

১২. ছোটবেলায় দুঃখ পেলে মুখ লুকাতাম মায়ের শাড়ির আঁচলে। বড়ো হতে হতে নদীকেও মায়ের মতো মনে হয়।

১৩. নদীর ধারে আমি, শান্ত পরিবেশে। প্রকৃতির টানে, মন হয়েছে প্রেমে।

১৪. তুই নদীর মতো বইতে থাকবি বুকের বাঁ-পাশ দিয়ে! আমি পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকবো একাকিত্ব নিয়ে।

১৫. নদীর জল যেমন পথ খুঁজে নেয়, তেমনই মন খুঁজে নেয় নিজের ঠিকানা!

১৬. ভুলে যাও আমাকে নদী, জলে ভাসা পূজোর ফুল ভেবে! একা একা ভেসে যাবো আমি ঢেউয়ের আঘাত বুকে নিয়ে।

১৭. স্রোতে হারানো নদীর কাছে বৃথা জোয়ারের আশা! তবুও কথায় আছে আশায় বাঁচে চাষা।

১৮. নদীর যতোই বাড়ে গভীরতা, তীর জলকে মুক্তি দিয়ে হতে চায় আরও আকূলতা!

১৯. তুমি এমন ভাবে হারিয়ে গেলে, যেমন করে হারিয়ে যায় নদীর স্রোত। যে স্রোত আর ফিরে আসে না।

২০. বয়ে আসা নদীকে কেউ আর ছেড়ে যাওয়া ঘাটে ঘাটে ফিরিয়ে নিয়ে যেতে পারে না!

নদী নিয়ে উক্তি

যুগ যুগ ধরে কবি, সাহিত্যিক ও দার্শনিকরা নদী থেকে জীবনের গভীর সব শিক্ষা খুঁজে পেয়েছেন। নদীর অধ্যবসায়, নীরবতা ও নিরন্তর বয়ে চলার শক্তি নিয়ে বিখ্যাত মানুষদের বলা কিছু অনুপ্রেরণামূলক নদী নিয়ে উক্তি নিচে দেওয়া হলো। 

১. “একটি নদী পাথর কেটে ফেলে, তার শক্তির কারণে নয়। বরং তার অধ্যবসায়ের কারণে।” – জিম ওয়াটকিন্স

২. “যে নদীর ঢেউয়ের শব্দ শোনে, সে কোনও কিছুর জন্যই একেবারে হতাশ হয় না।” – হেনরি ডেভিড থোরো

৩. “একটি নদী কেবল জল বহন করে না। এটি জীবন বহন করে।” – অমিত কালান্ত্রি

৪. “ভবিষ্যৎ প্রজন্মের জন্য সৌন্দর্য এবং জীবনের উত্তরাধিকার রেখে যেতে হলে আমাদের অবশ্যই নদীর মতো ভাবতে শুরু করতে হবে।” – ডেভিড ব্রাউয়ার

৫. “একটি নদীর অনেক বাঁক থাকে। কিন্তু এটি সর্বদা সমুদ্রে পৌঁছায়।” – ডোনাল্ড এল. হিকস

৬. “যে সমুদ্রে যাওয়ার পথ জানে না, তার উচিত নদীকে পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করা।” – ব্লেইস পাস্কাল

৭. “নদীর মতো হও। উন্মুক্ত হও। প্রবাহিত হও।” – জুলি কনর

৮. “নদী থেকে শিক্ষা নিন। বাঁধা তাকে তার গতিপথ পরিবর্তন করতে বাধ্য করতে পারে। কিন্তু কখনোই তার গন্তব্য পরিবর্তন করতে পারে না।” – মাতশোনা ধলিওয়ায়ো

৯. “সত্যিকারের গুণ, নদীর মতো। যতো গভীর হয়, ততো কম শব্দ করে।” – এডওয়ার্ড এফ.এল. উড

১০. “ভালোবাসা নদীর মতো। যখনই কোনও বাঁধার সম্মুখীন হয়, তখনই নতুন পথ তৈরি করে।” – ক্রিস্টাল মিডলমাস

নদী-নিয়ে-উক্তি

১১. “একটি বিশাল, সুন্দর নদীর মাঝখানে তুমি অসুখী হতে পারো না।” – জিম হ্যারিসন

১২. “ধৈর্য হলো সেই নদী, যা অনেক সঙ্গমের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে পৌঁছানোর পথ খুঁজে নেয়।” – ম্লাদেন দোরদেভিচ

১৩. “একটি শক্তিশালী নদীর মতো বেঁচে থাকো।” – গৌতম বুদ্ধ

১৪. “সূর্য আমাদের উপর নয়, আমাদের মধ্যেই জ্বলে। নদী গুলি আমাদের পাশ দিয়ে প্রবাহিত হয় না। বরং আমাদের মধ্য দিয়ে প্রবাহিত হয়।” – জন মুইর

১৫. “একটি ভালো নদী হলো গানের মাধ্যমে প্রকৃতির জীবনের কাজ।” – মার্ক হেলপ্রিন

১৬. “যখন তুমি তোমার আত্মা থেকে কিছু করো, তখন তুমি তোমার ভেতরে এক নদী প্রবাহিত অনুভব করো, এক আনন্দ।” – রুমি

১৭. “নদীর প্রজ্ঞা অসাধারণ এবং এটি মানুষের হৃদয়ে তার গোপন কথা ফিসফিস করে বলে।” – মার্ক টোয়েন

১৮. “জীবন নদীর মতো। কখনোও কখনোও এটি আপনাকে আলতো করে ভাসিয়ে নিয়ে যায়। এবং কখনোও কখনোও কোথাও থেকে দ্রুত স্রোত বেরিয়ে আসে।” – এমা স্মিথ

১৯. “একটি নদী থামানোর চেয়ে প্রবাহিত করা সহজ।” – ব্র্যান্ডন স্যান্ডারসন

২০. “তুমি যা দান করো, তা নদীতে ফিরে আসে।” – রবিন শর্মা

নদী নিয়ে স্ট্যাটাস

নদীর সাথে মানুষের আবেগের এক অদ্ভুত মিল রয়েছে। কখনো তা শান্ত, কখনো আবার উত্তাল। নিজের মনের অনুভূতি গুলোকে নদীর স্রোতের সাথে তুলনা করে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করার জন্য সেরা কিছু নদী নিয়ে স্ট্যাটাস নিচে দেওয়া হলো। 

১. নদী কখনো বলে না তার গন্তব্য কোথায়। শুধু বহে চলে অনন্তের ডাকে সাড়া দিয়ে।

২. যদি তুমি কখনো একা হয়ে যাও, তাহলে নদীর পাড়ে যেও। নদী তোমাকে সঙ্গ দেবে।

৩. নদীতে অনেক আঁকা বাঁকা পথ আপনি পাবেন! কিন্তু দিন শেষে নদী কিন্তু সাগরে গিয়েই পড়ে।

৪. মানুষ মূলত অবিশ্রান্ত বয়ে চলা নদীর মতোন একা। মানুষের যতোটুকু সম্পর্ক বন্ধুত্ব, মায়া, ভালোবাসা, সবটাই ক্ষণিকের।

৫. নদীকে নদীর মতো থাকতে দাও! প্রকৃতিকে তার মতো বাঁচতে দাও।

৬. জীবনে প্রতিটি সমস্যাই একেকটা নদী। সাঁতার জানলে কোনো নদীই আপনাকে গ্রাস করতে পারবে না।

৭. আমি অনুভূতির অতল গহ্বরে ডুবে থাকা এক নির্বাক নদী!

৮. বয়ে চলা নদীকে যেমন আটকানো যায় না! তেমনি ভাবে কাউকে জোর করে হৃদয়ে আটকিয়ে রাখা যায় না।

৯. পাহাড়ের মতো শক্ত হতে গিয়ে, ভেতরে ভেতরে নদীর মতো ভেঙ্গে যাচ্ছি। 

১০. নদী ঠিক মনের মতো। নিঃশব্দে সব কষ্ট বয়ে নেয়। আবার নিঃস্বার্থে জীবন বিলায়।

নদী-নিয়ে-স্ট্যাটাস

১১. যতোই শক্তিধর হওনা কেনো, নদীকে তুমি আটকে রাখতে পারবে না। নদী প্রবাহিত হবেই।

১২. ছলছল করা নদীর জলে পা রেখে বসে থাকা, শান্তির আরেক নাম।

১৩. বিকেলের শেষ আলোয় নদীর জল যেনো সোনালী হয়ে ওঠে। ঠিক তেমনই কিছু মুহূর্ত হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকে।

১৪. নদী, নৌকা, আর নিস্তব্ধ দুপুর। জলের ঢেউ গুনগুন করে। নৌকা বয়ে নিয়ে চলে শান্তির খোঁজে।

১৫. কিছু মানুষ নদীর মতো। তাদের পাশে গিয়ে বসে থাকলেও শান্তি লাগে। মনে হয় আরও কিছুক্ষণ বসে থাকি।

১৬. শুনশান নীরবতার খোঁজে যাচ্ছি নদীর পাড়ে! দিনের সকল কাজ শেষে কিছু সময় নিজের জন্য একান্ত।

১৭. নদী ঢেউ গুনে শেষ করা যায় না। ঠিক যেমন অনুভূতিরও শেষ নেই।

১৮. জীবন ঠিক নদীর মতো। কখনো শান্ত, কখনো উত্তাল। কিন্তু প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে নতুন এক শিক্ষা, নতুন এক সৌন্দর্য।

১৯. নিজের দিকে একটু শান্ত হয়ে তাকালে মনে হয়, এতো ভাঙ্গন নদীর কূলেও নেই।

২০. অন্তরে নদী আর বাহিরে পাহাড় নিয়ে কেটে যায় জীবন দুর্গম পথ বেয়ে।

শেষ কথা 

আশাকরি, আমাদের দেওয়া এই লেখাটি আপনাদের ভালো লেগেছে। এখানে থাকা প্রতিটি নদী নিয়ে ক্যাপশন আপনাদের মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করতে সাহায্য করবে। প্রকৃতির মাঝে কাটানো চমৎকার মুহূর্ত গুলোকে বন্ধুদের সাথে শেয়ার করার সময় সঠিক একটি নদী নিয়ে ক্যাপশন ব্যবহার করা অত্যন্ত জরুরি।

আপনারা চাইলে এই তালিকা থেকে আপনাদের সবচেয়ে পছন্দের নদী নিয়ে ক্যাপশন কপি করে নিজের ছবিতে ব্যবহার করতে পারেন। পরবর্তীতে এমন আরও চমৎকার সব নদী নিয়ে ক্যাপশন এবং স্ট্যাটাস পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। এবং লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।