আকাশ নিয়ে ক্যাপশন খুঁজছেন? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। জীবনটা ঠিক এই আকাশের মতো। কখনো মেঘলা, কখনো নীল। কিন্তু সবসময় সুন্দর। ব্যস্ততার জীবনে কখনো কখনো আকাশের দিকে তাকিয়ে অনেক ভালো লাগা খুঁজে পাওয়া যায়।
এই পোস্টে আমরা আকাশ নিয়ে ক্যাপশন, মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন, নীল আকাশ নিয়ে ক্যাপশন, রাতের আকাশ নিয়ে ক্যাপশন, আকাশ নিয়ে ছোট ক্যাপশন এবং আকাশ নিয়ে উক্তি গুলো একসাথে সাজিয়ে দিয়েছি। যাতে আপনি খুব সহজেই আপনার পছন্দের ক্যাপশনটি খুঁজে নিতে পারেন।
আকাশ নিয়ে ক্যাপশন
আকাশ দেখতে যতোটা সুন্দর, এর বিশালতা বোঝা ঠিক ততোটাই কঠিন। এখানে সেরা কিছু আকাশ নিয়ে ক্যাপশন তুলে ধরা হলো:
১. আকাশের বিশালতার মাঝে আমি নিজেকে খুঁজে বেড়াই। কেনো জানি আকাশ আমার কাছে বড্ড প্রিয়।
২. অতোটা দূরে নয় আকাশ, যতোটা দূরত্বে তোমার বসবাস।
৩. আপনি ফিরে যেতে বললেন, আমি আকাশ হয়ে থেকে গেলাম।
৪. আমি আকাশ হতে চাই। কারণ ওখানে কোনো সীমানা নেই।

৫. আকাশ তোমার মতোন শুদ্ধ হব। একটু দিও বাঁচার বাতাস।
৬. আকাশের নীল মায়ায় আর সবুজের দিগন্তে মন হারিয়ে যায় বারবার।
৭. দুজন একই আকাশ দেখি। অথচ দুজন দুজনকে দেখি না বহুদিন।
৮. হারিয়ে যাবো একদিন আকাশের এক কোণে। পাবেনা আমায় সেদিন খুঁজবে সবখানে।
৯. তোমার জন্য তাকিয়ে যদি থাকি। বুকের ভিতর আস্ত আকাশ আঁকি।
১০. তুমি আকাশ আঁকো। তোমার চোখে আমি দেখবো আকাশ।

১১. হাত বাড়িয়ে আমি আকাশ ছুঁতে যাই। কিন্তু আমার আর আকাশ ছোঁয়া হয় না।
১২. আকাশে চোখ মেলে থাকি। এই বুঝি পাঠালে চিঠি।
১৩. তুমি আকাশ জুড়ে তোমার ছবি আঁকো। আর রং ঢেলে দাও যেমন খুশি চাও।
১৪. দীর্ঘ তেপান্তরে বাঁধ ভেঙে যায়। কোনো এক আকাশ শুধু তোমায় পেতে চায়।
১৫. তুই এক ফালি আকাশ। আমি ভুল করে ঢোকা একলা শঙ্খচিল।
১৬. আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে। যেখানে গাইবে তুমি আনমনে।

১৭. আকাশ তুমি নীল ছুঁয়ে আছো মনে। নীলাভ হয়ে আসে হৃদয় নীল গোপনে।
১৮. তোমার আকাশে আমি কোথাও নেই। অথচ আমার পুরো আকাশ জুড়ে তুমি।
১৯. তুমি আকাশের বুকে বিশালতা। আমার হাসির আড়ালে থাকে বিষন্নতা।
২০. উড়তে চাই ডানা মেলে আকাশের এই বিশালতায়। কিন্তু পায়ে যে নিয়মের শিকল বাঁধা।
আরও পড়ুন- ১৮০+ সেরা ফুল নিয়ে ক্যাপশন ও উক্তি ২০২৬
২১. তুমি বরুনা হলে হব আমি সুনীল। তুমি আকাশ হলে হব শঙ্খচিল।
২২. তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো, এই আকাশ আমার।
২৩. তোমার চোখে আকাশ আমার। তাই তোমার চোখ কিছুটা আড়ালে রেখে দিলাম।
২৪. নিজের সীমাবদ্ধতা সবচেয়ে শক্ত কারাগার। ভাঙতে পারলেই মুক্ত আকাশ।

২৫. আমাদের স্বপ্ন আকাশ ছুঁয়ে যাবে। যদি আমরা তাদের ছেঁড়ে দিই।
২৬. শূন্যতায় ভরা এই আকাশের মাঝে, তুমি আমার কাছে একমাত্র পূর্ণতার ছায়া।
২৭. তুমি যদি হতে এক টুকরো আকাশ, আমি হয়ে যেতাম এক মুঠো হাওয়া।
২৮. আমি হলাম এক বেহায়া ঘুড়ি। তুমি না চাইলেও তোমার আকাশে উড়ি।
২৯. হিমুর চোখে যে নীল আকাশ ছিলো, রুপার শাড়িতে আজ সেই আকাশ খুঁজে পাই।
৩০. আমাদের ব্যক্তিগত কেউ একজন থাকুক। যেমন থাকে আকাশের বুকে নীল।
৩১. তুমি যদি উড়ে যাও তবু ফিরে আসি। তোমার আকাশ জুড়ে লিখি ভালোবাসি।
৩২. আকাশ পরিবর্তন হতে পারে। কিন্তু তাঁর সৌন্দর্য কখনোও ম্লান হয় না।
৩৩. এক ফালি ওই আকাশ আজও তোমার খুশির খোঁজে, রঙ ছড়িয়ে, প্রেম কুড়িয়ে, স্বপ্ন ঘিরেই বাঁচে।
৩৪. এক বিশাল অপেক্ষার পর, তুমি থেকো এক বিশাল আকাশ হয়ে।
৩৫. আকাশ কেন ডাকে মন ছুটি চায়। ময়ূরপঙ্খী মেঘ এই যায় ভেসে যায়।
৩৬. আকাশ ছুঁয়ে উড়ে যায় অতিথি পাখি। তবুও মন খুঁজে ফেরে তাদের ফেলে যাওয়া ডাক।
৩৭. শৈশব আমার আকাশ ছুঁয়ে ছিলো। এখন বক্ষে ধারণ করি মস্ত বড় আকাশ।
৩৮. ডানা মেলেছি আকাশে। স্বপ্ন গুলো এখন ছোঁয়ার অপেক্ষায়।
৩৯. তুমি ছাড়া আমি ঠিক আকাশ ছাড়া পাখি। ডানা আছে, স্বপ্ন আছে, কিন্তু ওড়ার মতো গন্তব্য নেই।
৪০. আকাশ যেন একটি নিখুঁত খালি ক্যানভাস। যেখানে মেঘ করে আনাগোনা।
৪১. তোমার প্রজাপতির পাখা। আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন আঁকা।
৪২. মাথার উপরে যে শূন্যতা তার নাম আকাশ। আর বুকের ভেতর যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস।
৪৩. আমি দাঁড়িয়ে আছি উদাস চোখে চেয়ে। আকাশ পানে কখন এসেছে স্বপ্ন বেয়ে।
৪৪. ঘরের ভেতরে মন মানে না। তাই খোলা আকাশের নীচে সাময়িক সান্ত্বনা।
৪৫. আকাশের মাঝে বিলীন হতে চাই। যেখানে মেঘেরা গল্প বলে, তারারা রঙিন স্বপ্নে আঁকড়ে ধরে।
৪৬. তুমি কোন গগনের তারা। সব আকাশেই ধরা দাও, শুধু আমার আকাশ ছাড়া।
৪৭. সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস। বাতাসে ওপারে বাতাস। আকাশের ওপারে আকাশ।
৪৮. মস্ত বড়ো আকাশ দিলাম তোমায়। তবুও তোমার জায়গা হলো না।
৪৯. যেখানে রংধনু ছুঁয়েছে আকাশ, আমি সেখানে খুঁজে পাই আশার আলো।
৫০. আকাশ যতো বিশাল, পৃথিবী ততোই রহস্যময়। তাই যখনই সুযোগ পাও, ঘুরতে বেরিয়ে পড়ো।
৫১. তোর চোখের মাপের আকাশ আমি নই। তাই উড়তে বলিনি তোকে।
৫২. তোমার হাত ধরে আমি আকাশ ছুঁতে চাই। তুমি কি হবে আমার আকাশ পথের সঙ্গী।
৫৩. মন আকাশে যেথায় রাখি তোমায়, সেথায় নয় তোমার বসবাস।
৫৪. আমার আমি বলতে তোমায় জানি। এই আকাশ জানে তুমি আমার কতোখানি।
৫৫. এই আকাশ তোমার আমার হোক। উল্লাসে পরিণত হোক জীবনের শোক।
৫৬. তুমি আমার চিত্ত চিরে চৈত্রমাসের কারণ। তুমি আমার শত ভুলের আকাশ ছোঁয়া বারণ।
৫৭. তুমি হলে আমার এক অদ্ভুত মায়া। যে মায়াকে ঘিরে আছে এক আকাশ ছায়া।
৫৮. মাঝে মাঝে উড়তে দিতে হয়। না উড়লে বুঝবে কিভাবে তার আকাশের সীমাবদ্ধতা কতো দূর।
৫৯. যে আকাশ একদিন আপন ছিলো, আজ সেই আকাশই শুধু দূরত্বের নাম।
৬০. দুঃখ দিয়ে আকাশ আমার করেছি আমি শত রঙে রঙিন।
মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন
কখনো কখনো মেঘলা আকাশ প্রকৃতিকে আরো সুন্দর করে সাজিয়ে তোলে। সেরা কিছু মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন হলো:
১. মেঘলা আকাশ ডাক পাঠালো। মেঘ কুড়োতে গিয়ে পেলাম তোমায়।
২. এই মেঘলা আকাশ তোমাকে খোঁজে ভালোবাসার নিমন্ত্রণে।
৩. এলে মেঘলা দিন আমি খুব রঙিন হয়ে সামলাবো আকাশ তোমার।
৪. মেঘলা আকাশের মাঝে তুমি, বৃষ্টিতে ভেজা একটা মনে পড়ার গল্প।
৫. মেঘলা আকাশ এর মতোন কিছু অনুভূতি থাকে। যেগুলো বোঝা যায়, কিন্তু প্রকাশ করা যায় না।
৬. পড়ন্ত বিকেলের মেঘলা আকাশ। ছায়া ঘেরা স্বপ্নেরা লিখছে ইতিহাস।
৭. মেঘলা আকাশ যদি রোদ না থাকে, স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে।
৮. তুমি আমার সেই মেঘলা আকাশের মধ্যে থাকা রংধনু। যার ছায়ায় আমি আমাকে রাঙিয়ে তুলি।
৯. মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে হাত দুটো বাড়িয়ে, পড়েছি তোমার প্রেমে।
১০. মেঘলা আকাশ মন খারাপ। অভিমানী ঘুড়ি উড়তে চেয়েও হারিয়েছে সাহস।

১১. মেঘলা আকাশের মাঝে হারিয়ে যেতে চাই। মেঘের ছায়ায় শান্তি খুঁজতে চাই।
১২. পাখির ডানায় ভেসে চলে মেঘলা আকাশে স্বপ্ন। ফুলের গন্ধে জেগে ওঠে হৃদয়ের মধুর স্পন্দন।
১৩. মেঘলা থাকুক আকাশ। তুমি বাতাস হয়ে যাও।
১৪. জীবন হলো অন্ধকারের মতো। যতোই মেঘলা আকাশ হোক, রোদ আসবেই।
১৫. মেঘলা আকাশের দিন গুলোতে হৃদয়ে জমা স্মৃতিরা আরও বেশি জীবন্ত হয়ে ওঠে।
১৬. তোমার আকাশে অন্য কেউ বসন্ত ফিরে আসে। আমার আকাশ মেঘলা আজও বৃষ্টি ভালোবাসে।
১৭. মেঘলা আকাশ, মেঘলা মন। আঁধার হতে ডুবে আছি সারাক্ষণ।
১৮. বৃষ্টি দিনের মেঘলা আকাশ কল্পনাতে তুই। দিনের শেষে ঘুমের দেশে তোকে আলতো করে ছুঁই।
১৯. এলে মেঘলা দিন আমি খুব রঙিন হয়ে সামলাবো আকাশ তোমায়।
২০. উত্তপ্ত দিনের শেষে একটা মেঘলা আকাশ তোমায় দিলাম।
নীল আকাশ নিয়ে ক্যাপশন
নীল আকাশ আর সাদা মেঘের মেলবন্ধনে লুকিয়ে আছে শান্তির স্পর্শ। সেরা কিছু নীল আকাশ নিয়ে ক্যাপশন হলো:
১. আমি সেই নীল আকাশ হতে চাই। যার নীল রঙ হাজার মেঘদল এসেও ঢেকে দিতে পারবে না।
২. হও যদি এই নীল আকাশ, আমি মেঘ হবো আকাশের।
৩. আমি যদি চলে যাই নীল আকাশের কাছে, আমায় তুমি খুঁজে নিয়ো সন্ধ্যা তারার মাঝে।
৪. ওই দূরে চলো না নীল আকাশে। হারিয়ে যাই তোমার হাতটি ধরে।
৫. তোমার নীল আকাশ ভেসে যাওয়া সাদা মেঘ ছুঁয়ে যাওয়ার আকুলতা অন্ধ আবেগ।
৬. যদি দেখি নীল আকাশ তোমার চোখে দেখে। সাদা মেঘদল থাকো নীলিমা জুড়ে।
৭. ঘুম ঘুম স্বপনে শুধু তোরই বসবাস। তোকে লিখে দিয়েছি মনের এই নীল আকাশ।
৮. নীল আকাশের মাঝে লুকিয়ে রাখা ভালোবাসা গুলো আজ উড়ে যাক রঙিন প্রজাপতি হয়ে।
৯. এই যে নীল আকাশ। আর সেই অসীম নীল আকাশের নিচে ক্ষুদ্রতম আমি।
১০. নীল আকাশে মিশে যাওয়া সাদা মেঘ। ছুঁয়ে বলবো তোমায় ভালোবাসি প্রিয়।

১১. নীল আকাশের নিচে হারিয়ে যেতে মন চায়। যেখানে কেবল শান্তি আর স্বপ্নের বাসা।
১২. চলো হাটি নীল আকাশের শুভ্রতায়। মেঠো পথের সীমাহীন প্রতিমায়।
১৩. নীল আকাশের সীমানায়, সাক্ষী সূর্য আজও স্থির।
১৪. ইচ্ছে হয় সুদূরের সেই নীল আকাশ ছুঁয়ে দেখার। তবু ছুঁতে পারি না, অস্পর্শীতেই রয়ে যাই।
১৫. নীল আকাশের নিচে হারিয়ে যায় মন। হাওয়ার সাথে উড়ে যায় সব ক্লান্তি তখন।
১৬. সাদা মেঘে ভেসে থাকা স্বপ্ন গুলো নীল আকাশের মতোই অসীম।
১৭. আমার নীলচে আকাশ হারিয়ে গেছে ঝড়ের সাথে ভেসে, শুধু মেঘকে ভালোবেসে।
১৮. মায়াপরী বসে ছিলো নীল আকাশের দিগন্তে। আমি শুধু তাকিয়ে ছিলাম এক দৃষ্টিতে।
১৯. নীল আকাশের সীমানায় মন মেলে ডানা। প্রকৃতির সুরে জাগে হৃদয়ের অজানা কথা।
২০. শব্দের ভাঁজে স্বপ্ন খুঁজি। কল্পনার নীল আকাশে আমার বসবাস।
রাতের আকাশ নিয়ে ক্যাপশন
রাতের আকাশ আমাদের শেখায়, অন্ধকারের মাঝেও সৌন্দর্য আছে। সেরা কিছু রাতের আকাশ নিয়ে ক্যাপশন হলো:
১. নীরব রাতের আকাশে তোমারই নাম লিখি। ভাঙা স্বপ্নের ভেতরেও তোমাকেই খুঁজি।
২. রাতের আকাশে তুমি মোর শুকতারা। মনকে করেছো তুমি চঞ্চল বিহ্বল দিশাহারা।
৩. রাতের আকাশ আর চায়ের ধোঁয়া, দুটোই মনের অজানা কথা বলে।
৪. রাতের আকাশটা দেখলে বোঝা যায়, নীরবতা কতোটা সুন্দর হয়।
৫. শহরের আলোর ঝলমলে রাতের আকাশে, আমি যেন এক স্বপ্নচারী।
৬. তুমি আমার এক অন্য রকম অনুভূতি। রাতের আকাশে চাঁদের উপস্থিতি।
৭. নিঃশব্দ রাতের আকাশ, ক্লান্ত মন, আর কিছু অপূর্ণতা।
৮. রাতের আকাশে চাঁদ তারাদের মাঝে হারিয়ে যাওয়া স্বপ্ন গুলো আমার হোক।
৯. আজন্ম রাত বুকের মাঝে ধ্বনি প্রতিধ্বনি। রাতের আকাশ তোমায় ছাড়া ভীষণ একাকী।
১০. রাতের আকাশ যেনো এক বিরাট ক্যানভাস। যেখানে স্বপ্নেরা ছবি আঁকে।

১১. প্রতিটি রাতের আকাশে লেখা থাকে কিছু নিঃশব্দ প্রেমের কাহিনী।
১২. রাতের আকাশে আজ তারাদের মেলা। তোমার কোলে মাথা রেখে স্বপ্ন দেখার খেলা।
১৩. আমার ভিনদেশী তারা একা রাতের আকাশে।
১৪. রাতের আকাশে গল্প লিখে যায় তারা। রাতের আকাশটা যেন এক নীরব কবিতা।
১৫. রাতের আকাশের চেয়ে কোন দৃশ্যই, অধিক উন্মাদনা সৃষ্টি করতে পারে না।
১৬. তোমার দিনের অবশিষ্ট সময়টা হয়ে উঠুক, রাতের আকাশের মতোন রঙীন ও সুন্দর।
১৭. রাতের আকাশের মতোই আমি একলা। অগণিত স্মৃতির আলোয় ভরা।
১৮. রাতের আকাশের মাঝে হারিয়ে যায় সব ক্লান্তি। অনুভব হয় এক আলাদাই শান্তি।
১৯. আমার রাতের আকাশে ধ্রুবতারা তুমি। তোমাকে দেখার নেশায় আমি সূর্য হয়ে ডুবি।
২০. রাতের এই আকাশ নিমিষেই যে কারো মন ভালো করে দেয়।
আকাশ নিয়ে ছোট ক্যাপশন
যারা আকাশ নিয়ে ছোট ক্যাপশন খুঁজছেন, তাদের জন্য এখানে সেরা কিছু আকাশ নিয়ে ছোট ক্যাপশন তুলে ধরা হলো:
১. ওই দেখো খোলা আকাশ। তুমি মেলে দাও ডানা।
২. এই মন আকাশ শুধু তোমার খোঁজে ব্যস্ত।
৩. তোমার আকাশ ধরার শখ। আমার সমুদ্দুরে চোখ।
৪. আকাশ হারায় যেখানে, তোমার ছোঁব সেখানে।
৫. আকাশ যেন আজ স্বপ্ন আঁকছে নীল ক্যানভাসে।
৬. আমার মুক্তি আলোয় আলো এই আকাশে।
৭. আকাশ ছুঁতে নয়, অনুভব করতে হাত বাড়াই।
৮. মুক্ত আকাশে উড়ে যাক যাবতীয় দুঃখ বিষাদ।
৯. আমার চোখের আকাশ জুড়ে তোমায় রেখে দিলাম।
১০. আমি সীমাহীন আকাশে উড়তে ভালোবাসি।
১১. এক টুকরো আকাশ কিনবো তোমার নামে।
১২. তোমার আকাশে আমার মনের পাখি।
১৩. আকাশের মতোই বিশাল স্বপ্ন আমার চোখে।
১৪. আকাশ ভরা লক্ষ্য তারা গুনছি আমি বসে।
১৫. উড়তে চাই আকাশে। বাঁধা নেই কোন পিছুটানে।

১৬. আমার নামে লিখে দিও তোমার প্রিয় আকাশ।
১৭. তুমি বরং আকাশ হও। আমি মুগ্ধ হয়ে চেয়ে রই।
১৮. আমার কাছে তুমি মানে এক আকাশ শান্তি।
১৯. মানুষ আকাশের মতো বহুরূপী, চেনা অসম্ভব।
২০. আমার আকাশ জুড়ে তোমার রঙের মেলা।
২১. এঁকে দেয় নীল আকাশে শত ডানার প্রজাপতি।
২২. মেঘের নৌকা তুমি। তোমার ভাসাবো আকাশে।
২৩. সব কথা বলা যায় না। কিছু আকাশে ভাসে।
২৪. স্বপ্ন গুলো ডানা মেলুক নীল আকাশে।
২৫. জীবন আকাশের মতো সুন্দর এবং সীমাহীন।
২৬. ও মেঘ উড়ে যাওনা প্রিয় তোমার আকাশে।
২৭. আর বেশি কাঁদালে উড়াল দেবো আকাশে।
২৮. তুমি আকাশ হয়ে যাও। আমি আছি পাহারায়।
২৯. আকাশের কথা থাক। হৃদয়ের কথা শুনি।
৩০. তোমার আকাশ জুড়ে আমি নীলিমা।
আকাশ নিয়ে উক্তি
পৃথিবীর বিখ্যাত সব ব্যক্তিরা আকাশ নিয়ে অনেক উক্তি করে গিয়েছেন। তার মধ্য থেকে সেরা কিছু আকাশ নিয়ে উক্তি এখানে তুলে ধরা হলো:
১. “আমি সবসময় বিশ্বাস করি যে, আকাশ হলো সীমার শুরু।” – এমসি হ্যামার
২. “আকাশ প্রকৃতির আলোর উৎস এবং সবকিছু নিয়ন্ত্রণ করে।” – জন কনস্টেবল
৩. “মেঘহীন সরল নীল আকাশ ফুলহীন বাগানের মতো।” – টেরি গুইলেমেটস
৪. “তোমার মন খুলে দাও। তুমি বন্দী নও। তুমি আকাশে স্বপ্নের সন্ধানে উড়ন্ত পাখি।” – হারুকি মুরাকামি
৫. “আকাশ সীমা নয়। তোমার মনই সীমা।” – মেরিলিন মনরো
৬. “ভুলে যেও না, সুন্দর সূর্যাস্তের জন্য মেঘলা আকাশের প্রয়োজন।” – পাওলো কোয়েলহো
৭. “আকাশ স্পর্শ করতে হলে, তোমাকে কেবল একটু কাছে যেতে হবে।” – অ্যান্থনি টি. হিঙ্কস
৮. “আমরা সবাই একই আকাশের নীচে বাস করি। কিন্তু আমাদের সকলের দিগন্ত এক নয়।” – কনরাড অ্যাডেনাউয়ার
৯. “প্রতিটি মেঘ আকাশ জুড়ে ভেসে আসে আমাদের তার গল্প বলার জন্য।” – অভিজিৎ দাস
১০. “আকাশ একটি ক্যানভাস। তাই নিজের জীবন রাঙিয়ে নাও।” – জাদা বার্গলুন্ড

১১. “একবার আকাশের স্বাদ গ্রহণ করলে তুমি চিরকাল উপরের দিকে তাকাবে।” – লিওনার্দো দা ভিঞ্চি
১২. “রাতের আকাশের চেয়ে বিস্ময়কর আর কোনও দৃশ্য নেই।” – লেওয়েলিন পাওইস
১৩. “কেবল হৃদয় দিয়েই তুমি আকাশ ছুঁতে পারো।” – রুমি
১৪. “আকাশ আমার কাছে এক অসীম সিনেমা। সেখানে কী ঘটছে তা দেখতে আমি কখনোই ক্লান্ত হই না।” – কেডি ল্যাং
১৫. “মাথা এতো নিচু করো না। যাতে তুমি আকাশ দেখতে না পাও।” – মিস্টার ব্লু
১৬. “জীবন হলো রাতের আকাশ। তারার সমস্ত বিন্দু সুখ।” – রিচার্ড এল. র্যাটলিফ
১৭. “আকাশ হলো সৃষ্টির সেই অংশ, যেখানে প্রকৃতি মানুষকে খুশি করার জন্য সব কিছু করেছে।” – জন রাস্কিন
১৮. “নীল আকাশ দেখে আমি কখনো ক্লান্ত হই না।” – ভিনসেন্ট ভ্যান গগ
১৯. “একটি মেঘ যেনো পুরো আকাশকে মুছে না ফেলে।” – আনাইস নিন
২০. “আকাশ হলো চোখের নিত্য প্রয়োজনীয় খাবার।” – রাল্ফ ওয়াল্ডো এমারসন
শেষ কথা
আশাকরি আকাশ নিয়ে ক্যাপশন গুলো আপনার ভালো লেগেছে এবং এখান থেকে আপনি আপনার পছন্দের ক্যাপশনটি খুঁজে পেয়েছেন। এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং এই রকম আরও সুন্দর সুন্দর বাংলা ক্যাপশন এবং ফেসবুক ক্যাপশন পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে ভুলবেন না।



