হাসি নিয়ে ক্যাপশন খুঁজছেন? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। জীবনের সবচেয়ে পুরস্কৃত জিনিস গুলোর মধ্যে একটি হলো, সর্বদা আপনার মুখে হাসি রাখা। পৃথিবী পরিবর্তন করতে আপনার হাসি ব্যবহার করুন। কিন্তু পৃথিবীকে আপনার হাসি পরিবর্তন করতে দেবেন না।
এই পোস্টে আমরা হাসি নিয়ে ক্যাপশন, হাসি নিয়ে রোমান্টিক ক্যাপশন, হাসি নিয়ে কষ্টের ক্যাপশন, মিষ্টি হাসি নিয়ে ক্যাপশন, মুচকি হাসি নিয়ে ক্যাপশন, মিথ্যা হাসি নিয়ে ক্যাপশন এবং হাসি নিয়ে উক্তি গুলো একসাথে সাজিয়ে দিয়েছি। যাতে আপনি খুব সহজেই আপনার পছন্দের ক্যাপশনটি খুঁজে নিতে পারেন।
হাসি নিয়ে ক্যাপশন
জীবন থেকে হতাশ ব্যক্তির জন্য হাসি আশার আলো। ক্লান্ত মানুষের জন্য হাসি ছায়াময় বৃক্ষ। এখানে সেরা কিছু হাসি নিয়ে ক্যাপশন তুলে ধরা হলো:
১. হাসি হলো আমার শক্তি। যেখানে সমস্যা, সেখানে আমি হাসি।
২. হাসি থাকলে অন্ধকার দিনও আলো খুঁজে পায়। ক্লান্ত মন নতুন করে বাঁচতে শেখে।
৩. প্রতিটা মানুষের হাসি, কারো না কারো কাছে অনেক দামী।
৪. সব হাসি সুখের প্রমাণ না। কিছু হাসি শুধু ভেঙে না পড়ার অজুহাত।

৫. যদি তুমি সুখী হতে চাও, তাহলে মুখে হাসি এবং হৃদয়ে কৃতজ্ঞতা বজায় রাখো।
৬. কারো মুখে হাসি ফোটানো অনেক কঠিন। কিন্তু দুঃখ দেওয়া অনেক সহজ।
৭. পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজের হাসির কারণ নিজেকে হতে হবে।
৮. হাসি এক অনন্য রহস্য। যা প্রকাশের চেয়ে বেশি কিছু লুকিয়ে রাখে।
৯. তুমি যতোটা সুন্দর, তার থেকে বেশি সুন্দর তোমার ওই হাসি।
১০. সদা হাসতে থাকো। একদিন জীবন তোমাকে বিরক্ত করতে করতে ক্লান্ত হয়ে যাবে।

১১. এক মুঠো রোদ আর এক চিলতে হাসি। নিজেকে আমি এভাবেই ভালোবাসি।
১২. যে হাসি নীরবে ব্যথা লুকায়, সে হাসির ভাষা সবাই বোঝে না।
১৩. সব হাসি উৎসবের নয়। কিছু হাসি নিঃশব্দ প্রার্থনা।
১৪. হাসি হলো এমন এক জিনিস, যেটা দিলে কমে না। বরং আরও বেড়ে যায়।
১৫. আমি কারো জীবনের গল্প হতে চাই না। হঠাৎ মনে পড়া কারো হাসির কারণ হতে চাই।
১৬. জীবনের সব সমস্যার সেরা সমাধান হলো, ঠোঁটের কোণে এক চিলতে হাসি।

১৭. যারা হাসতে ভালোবাসে, তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী।
১৮. ভীষন মন খারাপ হলেও, এক গাল হাসি হেসে ভালো থাকার অভিনয় করতে শিখে গেছি।
১৯. যুগ যুগান্তর পেরিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছি আমি অনেক কিছু রুখে।
২০. রঙিন স্পর্শে আলতো হাসির স্তব্ধতায়। শব্দ জমা থাক এই বিষণ্নতায়।
আরও পড়ুন- ১৫০+ সেরা বৃষ্টি নিয়ে ক্যাপশন ও উক্তি ২০২৬
২১. হাসি খুশি থাকি প্রতিদিন। কিন্তু মন খুলে হাসি না বহুদিন।
২২. সবচেয়ে ভালো হাসি হলো সেই হাসি, যা তোমার ভেতরের অনুভূতির সাথে মিলে যায়।
২৩. আমি ভেঙে পড়ি না। হাসি দিয়ে নিজেকে ধরে রাখি।
২৪. তোমার হাসি হাতছানি দাও। হারিয়ে যাবো আমি তোমার ভিড়ে।

২৫. এই জীবন যতোই কঠিন হোক, হাসি থাকলে পথটা একটু সহজ লাগে।
২৬. জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে, হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো।
২৭. হাসি একটি প্রেমের ভাষা। যা আমার ঠোঁটের কোণে সবসময় ফুটে ওঠে।
২৮. রঙে রঙে ভরা জীবনের গল্পে, আজ আমি আমার নিজের রঙে হাসি।
২৯. যদি তুমি মানুষের মন জয় করতে চাও, তাহলে ঠোঁটে মিষ্টতা আর মুখে হাসি রাখো।
৩০. কখনো তোমার মুখের হাসি হারিয়ো না। কারণ সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি।
৩১. আমি হাসতে ভালোবাসি। কারণ হাসির মাঝে নিজেকে খুঁজে পাই।
৩২. আমি একা হয়ে বসে আছি বিরহিত মনের সূক্ষ্ম হাসি।
৩৩. হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো স্বপ্ন। আর চোখে থাকে আগামীর গল্প।
৩৪. হাসি সেই শক্তি, যা প্রতিটি প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার সাহস জোগায়।
৩৫. তুমি আমার হাসির কারণ। তাই খুঁজি তোমায় অকারণ।
৩৬. তোমার হাসির ধ্রুবতারা। আমি তার অজানা পথিক।
৩৭. আমি তো হাসি ঠিকই রোজ। আমার সত্যিকারের হাসিটা বহুদিন ধরে নিখোঁজ।
৩৮. বিষাদের অশ্রু নেত্রকোণে তবুও মুখে হাসি। সুখে নেই, তবে ভালো আছি।
৩৯. মানুষ হাসে অভ্যাসে। ভেঙে পড়ে শুধু একান্তে।
৪০. জীবনটা আয়নার মতো। তুমি হাসলে, জীবনও তোমাকে দেখে হাসবে।
৪১. হাসি ছাড়া জীবন হলো সেই ফুলের মতো, যে ফুলে কখনো রঙ আসে না।
৪২. মানুষ তো ছেড়ে যাবে, তাই বলে হাসা ছেড়ে দেবো। অতোটা সস্তা নয় আমার হাসি।
৪৩. তোমার একটুখানি হাসি, সামনের মানুষটা কেও খুশি করে দিতে পারে।
৪৪. এক আকাশ বিষন্নতার মাঝেও মুখে হাসি রাখা যায়।
৪৫. নিজের মুখের হাসিকে কারো মিথ্যা মায়ায় হারিয়ে যেতে দিও না।
৪৬. হাসতে থাকুন। কারণ জীবন একটি সুন্দর জিনিস। এবং এতে হাসির অনেক কিছু আছে।
৪৭. প্রকৃত হাসি হলো সেটি, যা কোন স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই আপনার মুখে ফুটে ওঠে।
৪৮. শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন।
৪৯. হাসলে গোটা পৃথিবীটা রঙিন হয়ে উঠবে। নইলে ভেজা চোখে আয়নাও ঝাপসা দেখায়।
৫০. একটি হাসি এমন একটি উপহার, যা কোনও মূল্য ছাড়াই অন্যদের খুশি করতে পারে।
৫১. আমি সবসময় হাসি খুশি থাকি। কিন্তু ভিতরে অন্ধকার লুকিয়ে রাখি।
৫২. যাদের দেখলে তোমার মুখে হাসি ফুটে ওঠে, তারাই তোমার প্রিয় মানুষ।
৫৩. হাসির আড়ালে পৃথিবীটা সবসময়ই বেশি উজ্জ্বল দেখায়।
৫৪. জীবনে কান্নার জন্য যদি একটি কারণ থাকে, হাসির জন্য থাকে হাজারটা কারণ।
৫৫. একটু হাসি, একটু ভালোবাসা। এভাবে কেটে যায় জীবনের ভাষা।
৫৬. আমার জীবনে অনেক সমস্যা আছে। কিন্তু আমার ঠোঁট তা জানে না। তারা সবসময় হাসে।
৫৭. প্রতিটি হাসির আড়ালে একটি গল্প লুকিয়ে থাকে, যা হৃদয় ছুঁয়ে যায়।
৫৮. ছেলেদের জন্য সব চাইতে মূল্যবান হলো, মেয়েদের হাসি।
৫৯. আপনার মুখে হাসি রাখুন এবং আপনার ব্যক্তিত্বকে আপনার অটোগ্রাফ হতে দিন।
৬০. হাসির উত্তরে হাসি দেওয়া মানুষ গুলো, অসম্ভব সুন্দর।
হাসি নিয়ে রোমান্টিক ক্যাপশন
তোমার হাসিতে অদ্ভুত এক জাদু আছে। যতোবার দেখি, ততোবার নতুন করে প্রেমে পড়ি। এখানে সেরা কিছু হাসি নিয়ে রোমান্টিক ক্যাপশন তুলে ধরা হলো:
১. এমন একটা তুমি চাই, যার হাসি দেখে হাজারো দুঃখ কষ্ট ভুলে তার হাসির মাঝে হারিয়ে যাবো।
২. তোমার এক চিলতে হাসিতে যে সুখ, তা আমার সব দুঃখকে হার মানিয়ে দেয়।
৩. ভালোবাসো সেই মানুষটাকে, যে তোমার হাসির কারণ হতে চায়।
৪. শুধুমাত্র তোমার হাসিটা দেখার জন্য, কয়েক হাজার বছর এক নিমেষেই বেঁচে থাকা যায়।
৫. তোমার হাসির মাঝে আমার শান্তি। তোমার স্পর্শে আমার সুখ। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ।
৬. তোমার হাসি নয়তো বনলতা। তোমার কাজল নয়ন আমার মুগ্ধতা।
৭. তুমি আমার সেই প্রিয় মানুষ, যাকে দেখলে আচমকা আমার মুখে হাসি ফুটে ওঠে।
৮. তুমি হাসতে ভালোবাসো। আর আমি তোমার হাসিটা ভালোবাসি।
৯. দৃষ্টিতে প্রেম ঝরে, হাসিতে স্নিগ্ধতা। যতোই দেখি তোমারে, ঘিরে ধরে মুগ্ধতা।
১০. পুরো পৃথিবী একপাশে। আর আমার পৃথিবী শুধু তোমার হাসিতে।

১১. তোমার ওই হাসিকে সঙ্গী করে, অনেক দূর অবধি আমি যেতে পারি।
১২. শহরটা যেমন গলির মোড়ে চায়ের গন্ধ রাখে। তেমনি আমার মন রাখে তোমার হাসির গন্ধ।
১৩. তোর ছায়ায় বাঁচি, তোর আলোয় হাসি। তুই আমার জীবনের পরিপূর্ণতা।
১৪. তোমার হাসিতে মুগ্ধ হয়েছি আমি। আমার অনুভবে শুধুই তুমি।
১৫. তোমার হাসিতে আমার দিনের শুরু, রাতের শেষ। হৃদয়ের ঠিকানায় শুধু তোমারই নাম লেখা।
১৬. অকারনে হাসি আমি, হাসি সারাদিন। হাসলে আমার লাগে মিষ্টি, মুখে হাসিরই চিন।
১৭. এক মুঠো হাসির মাঝে, তোমাকে খুঁজি বারে বারে।
১৮. তুমি আজীবন আমার হাসির কারণ হয়ে থেকে যেও।
১৯. এক চিলতে হাসির পাতায় জায়গা দিও আমায়। হাজারো উপন্যাসে আমি তুলে ধরবো তোমায়।
২০. তোমার হাসির শ্রাবণ ঢলে, স্বপ্ন নিয়ে ভাসতে চাই।
হাসি নিয়ে কষ্টের ক্যাপশন
হাসি মানে সুখ নয়। কিন্তু যে হাসতে জানে, সে জীবনের সব কষ্টকে জয় করতে জানে। এখানে সেরা কিছু হাসি নিয়ে কষ্টের ক্যাপশন তুলে ধরা হলো:
১. কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে, তুমি তাকে আর কাঁদাতে পারবে না।
২. অনেক কষ্ট হচ্ছে হোক। আমি হাসির মাঝে কষ্ট লুকিয়ে রাখা লোক।
৩. প্রতিটি মানুষ হাসতে চায় কান্না ছাড়া। কিন্তু রংধনু কি দেখা যায় বৃষ্টি ছাড়া।
৪. সারাদিন হাসি খুশি থাকার অভিনয় করতে করতে দিনশেষে আমি ক্লান্ত।
৫. শত কষ্টের মাঝেও মুখে হাসি রাখতে হবে। কারণ এটাই জীবন।
৬. মন খারাপ গুলোকে হাসির আঁড়ালে লুকিয়ে রাখার অভ্যাসটা, আজও ছাড়তে পারলাম না।
৭. আমার কষ্টের মধ্যেও হাসির অভ্যাস আছে। সেজন্যই আমি সবসময় খুশি থাকি।
৮. স্তব্ধ রাতগুলো একসময় হাসিতে পূর্ণ থাকতো। আজ নীরবতায় পূর্ণ থাকে।
৯. সময় কারো মুখে হাসি ফোঁটায়। আবার কারো মুখ থেকে হাসি কেড়ে নেয়।
১০. সব কষ্ট কান্না চায় না। কিছু কষ্ট মানুষকে অপ্রয়োজনীয় হাসি শিখিয়ে দেয়।

১১. ভালো আছি বললেও ভালো নেই। মুখে হাসি, কিন্তু বুকে অনেক চাপা কান্নার ঢেউ।
১২. তুমি যতোটা দুঃখ পেলে কাঁদো, তার চেয়ে বেশি দুঃখ লুকিয়ে আমি হাসি।
১৩. চোখে জল ঝরানোর কারণ অনেকেই হয়। কিন্তু মুখের একটু হাসির কারণ কেউ হতে চায় না।
১৪. হাসির আড়ালে কান্না লুকানো মানুষ গুলোর হাসিটা খুব সুন্দর হয়।
১৫. সারারাত অশ্রু ঝরুক, দিনে হাসি মুখ। আমি ভালো আছি তা অন্তত প্রিয়জন জানুক।
১৬. এই শহরে সবারই কষ্ট আছে। কেউ প্রকাশ করে, আর কেউ হাসির মাধ্যমে আড়াল করে।
১৭. সবসময় হাসি মানে সুখ নয়। অনেক সময় হাসির আড়ালে লুকানো থাকে কষ্টের পাহাড়।
১৮. আমি হাসি। যেনো কেউ বুঝতে না পারে আমি ভেতরে ভেঙে গেছি।
১৯. যে ব্যথায় শব্দ করে কান্না করা যায় না। সে ব্যথা হাসির আড়ালে চাপা রাখাই শ্রেয়।
২০. আমার মনে দুঃখ থাকলেও, মুখে সবসময় হাসি থাকে।
মিষ্টি হাসি নিয়ে ক্যাপশন
একটি মিষ্টি হাসি, আপনার দিন এবং অন্য কারোর দিনকে সুন্দর করে তুলতে পারে। এখানে সেরা কিছু মিষ্টি হাসি নিয়ে ক্যাপশন তুলে ধরা হলো:
১. হাসি জিনিসটা সত্যি খুব অদ্ভুত। হাজারো দুঃখ লুকানোর জন্য একটা মিষ্টি হাসি যথেষ্ট।
২. একটি মিষ্টি হাসি, হাজারো দুঃখকে শত শত মাইল দূরে ছুঁড়ে ফেলে দেয়।
৩. তোমার দেওয়া সেই মিষ্টি হাসিটা আজও আমি সামলে রেখেছি।
৪. গোলাপ সুন্দর। তার থেকেও বেশি সুন্দর তোমার ওই মিষ্টি হাসি।
৫. ফিরে তাকাই তোরই দিকে মোর মিষ্টি হাসির উস্কানিতে। তোকে রাখতে চাই মনের অতলে।
৬. নীরবে আমি যখন তোমার কথা ভাবি, দুচোখে ভাসে শুধু তোমার ওই মিষ্টি হাসি।
৭. জীবনে চলার পথ যতোই কঠিন হোক না কেন, সবসময় ঠোঁটের কোলে একটা মিষ্টি হাসি রাখো।
৮. ভালোবাসা তবে মিশে থাক, মিষ্টি হাসি ছুঁয়ে স্নিগ্ধতায় ডোবা চোখেদের মায়ায়।
৯. যার হৃদয়ে ভালোবাসা থাকে, তার মুখে সবসময় মিষ্টি হাসি থাকে।
১০. আলতো মিষ্টি হাসি তোমার ঠোঁটে। হারিয়েছে মন আমার তোমার মিষ্টি হাসির আবেশে।

১১. মিষ্টি হাসির ঠোঁটের মায়ায় আটকে পড়ি অকারণ। কতো বোবা স্বপ্নের তুইতো একমাত্র ব্যাকরণ।
১২. মিষ্টি হাসির মিষ্টি রুপ, দেখতে লাগে অপরুপ। সেই রুপের মায়াতে বন্দি রেখে দিও আমাকে।
১৩. এই কাজল পড়া চোখ আর মিষ্টি হাসিতে, মন আমার হারাতে চায় বারবার।
১৪. তোর ওই মায়াবী চোখ আর ঠোঁটের মিষ্টি হাসি। আমায় বারবার তোর দিকে টানে।
১৫. একটি মিষ্টি হাসি হৃদয়কে প্রশান্ত করে, মনকে আনন্দিত করে এবং সম্পর্ককে শক্তিশালী করে।
১৬. পৃথিবীর সবচেয়ে সুন্দর রত্ন কোন গয়না নয়। বরং তোমার মুখের ওই মিষ্টি হাসি।
১৭. তোমার ওই মিষ্টি হাসি দেখতে চাই আমার মন সারাক্ষন।
১৮. তুমি আভাস হয়ে আসা হঠাৎ মুখের হাসি। কতো আদরে ভালো বেসেছি তোমায় ওই মিষ্টি হাসি।
১৯. মুখের মিষ্টি হাসিকে পৃথিবীর কোন দুঃখ পরাজিত করতে পারে না।
২০. এই মায়ার চোখ আর মিষ্টি হাসি শুধু তোমাতেই রয়ে যায়।
মুচকি হাসি নিয়ে ক্যাপশন
মুচকি হাসির আড়ালে লুকিয়ে আছে সেই সারল্য, যা কিছু না বলেও সবকিছু বলে দেয়। এখানে সেরা কিছু মুচকি হাসি নিয়ে ক্যাপশন তুলে ধরা হলো:
১. অন্য কারো মায়ায় পড়া বারণ। তুমি আমার হঠাৎ মুচকি হাসির কারণ।
২. ধ্বংসের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া অদ্ভুত মানুষ আমি।
৩. নিজেকে সামলে নেওয়ার জন্য একটা মুচকি হাসি আর দীর্ঘশ্বাসই যথেষ্ট।
৪. যখন কিছু বলার থাকে না, তখন একটি মুচকি হাসি অনেক কিছু বলে দিতে পারে।
৫. মুচকি হাসির মধ্যে সীমাবদ্ধ থাকে হাজারো অজানা গল্প।
৬. থাক কিছু লজ্জা মুচকি হাসি ঘিরে। থাক নীরবতা না বলা কথাদের ভিড়ে।
৭. মুচকি হাসি দিয়ে সব ভুলিয়ে রাখা যায়। শুধু নিজের মনটাকে না।
৮. মুচকি হাসির চমক, কখনোও কখনোও সমস্ত দুঃখকে মুছে দিতে পারে।
৯. মনের অজান্তে হঠাৎ করেই আমার মুচকি হাসির কারণ আমার শহর।
১০. জমে থাকুক অনুভূতি, অযত্নের আড়ালে। চাপা পড়ুক দীর্ঘশ্বাস, মুচকি হাসির বেড়াজালে।

১১. ভালোবাসাটা না হয় নাই দিলে। অন্তত ঠোঁটের কোণে মুচকি হাসিটা দিয়ে যেও।
১২. মুচকি হাসি দিয়ে বিদায় নেওয়ার মধ্যে থাকে হাজারো না বলা কথা।
১৩. যে মুচকি হাসি দিতে জানে, সে সবসময় সুখী থাকে।
১৪. মেয়েরাই শুধু পারে, একটু মুচকি হাসির আড়ালে পাহাড় সমান যন্ত্রণা লুকিয়ে রাখতে।
১৫. আমার ঠোঁটের কোণে মুচকি হাসির মালিক শুধু তুই।
১৬. যদি আমি তার বাহিরের সৌন্দর্যটা বলি, তাহলে সেটা হলো তার মুচকি হাসি।
১৭. মানুষের অর্ধেক সৌন্দর্য তাঁর মুচকি হাসিতেই লুকিয়ে আছে।
১৮. মুচকি হাসি দিয়ে এই সংক্ষিপ্ত জীবনে তবুও কতো কাহিনী।
১৯. মুচকি হাসি দিয়েই নিজেকে ভাঙতে দিয়েছি। যাতে কেউ না বোঝে আমি কষ্টে আছি।
২০. তোমার ওই মুচকি হাসি, আমার হৃদয়ের সবচেয়ে বড় প্রাপ্তি।
মিথ্যা হাসি নিয়ে ক্যাপশন
সব কষ্টের সেরা ওষুধ হলো হাসি। এমনকি সেটা মিথ্যা হাসি হলেও। এখানে সেরা কিছু মিথ্যা হাসি নিয়ে ক্যাপশন তুলে ধরা হলো:
১. আমার মিথ্যা হাসির পেছনে রয়েছে, তোমার হাজার অভিনয়ের কারণ।
২. ছবির মতো জীবনটাও যদি সুন্দর হতো, তাহলে মিথ্যা হাসিটাও সত্যি হতো।
৩. ভালো থাকি বা খারাপ থাকি, মিথ্যা হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি।
৪. প্রতিদিন কিছু মিথ্যা হাসির পেছনে চাপা পড়ে যায়, আমাদের জীবনে অনেক সত্য গল্প।
৫. বয়সটা শখের ছিলো, অভাব ছিলো টাকার। মুখে মিথ্যা হাসি নিয়ে, স্বপ্ন দেখি হাজার।
৬. ভিতরের হাসি কখনো মিথ্যা নয়। শুধু চোখের জলটা লুকানো রয়।
৭. মিথ্যা হাসি দিয়ে হয়তো উপরটা ঢেকে রাখা যায়। তবে ভিতরটা তিলে তিলে শেষ হয়ে যায়।
৮. কিছু মানুষের একাকিত্বের গল্প গুলো লুকিয়ে থাকে, কিছু মিথ্যা হাসির আড়ালে।
৯. টাকা ছাড়া একটা ছেলের কোন মূল্য নেই। শুধু মিথ্যা হাসি ছাড়া।
১০. সময় পেলে আমার শহরে এসো। মিথ্যা হাসির গল্প শোনাবো।

১১. একটা মিথ্যা হাসির আড়ালে লুকিয়ে রেখেছি, পূর্ণ না হওয়া হাজারো ব্যর্থ স্বপ্ন।
১২. মিথ্যা হাসি যতোটা সহজ, সত্যিটা ততোটাই কঠিন।
১৩. একটা অপূর্ণতার গল্পের মাঝে আমি আর তুমি। মুখে মিথ্যা হাসি নিয়ে সুখের অভিনয় করা দুই চরিত্র।
১৪. ভালো থাকার অভিনয়, মিথ্যা হাসি। ভেতরে কষ্ট, বাহিরে বহুরুপি সাজি।
১৫. আঘাত দেখা যায়না বলেই, আমরা কষ্ট লুকিয়ে হাসতে পারি সবই মিথ্যা হাসি।
১৬. বাঁচতে হলে হাসতে হবে। হোক না সেটা মিথ্যা হাসি।
১৭. হাসির আড়ালেও লুকিয়ে থাকে হাজারো কষ্টের ইতিহাস। যা মিথ্যা হাসির আড়ালে ডেকে রাখা হয়।
১৮. মিথ্যা হাসি দিয়ে ঢেকে রাখি ক্ষত। বাইরেটা হাসি খুশি, ভিতরটা বিক্ষত।
১৯. হাসি হলো ঝামেলা থেকে বেরিয়ে আসার সবচেয়ে ভালো উপায়। এমনকি তা মিথ্যা হাসি হলেও।
২০. কষ্ট গুলো লুকানোর জন্য সামান্য মিথ্যা হাসি, আর ভালোই আছি বলাটাই যথেষ্ট।
হাসি নিয়ে উক্তি
পৃথিবীর বিখ্যাত সব ব্যক্তিরা হাসি নিয়ে অনেক উক্তি করে গিয়েছেন। তার মধ্য থেকে সেরা কিছু হাসি নিয়ে উক্তি এখানে তুলে ধরা হলো:
১. “আমি তাদের ভালোবাসি যারা কষ্টের মধ্যে হাসতে পারে।” – লিওনার্দো দা ভিঞ্চি
২. “যা তোমাকে হাসিয়েছে তার জন্য কখনো আফসোস করো না।” – মার্ক টোয়েন
৩. “সবসময় হাসি মুখে থাকো। কারণ তোমার হাসি অনেকের হাসির কারণ।” – এ.এ. মিলনে
৪. “প্রতিদিন হাসি দিয়ে শুরু করো এবং হাসি দিয়েই শেষ করো।” – ডব্লিউসি ফিল্ডস
৫. “তুমি যেখানেই যাও, তোমার সাথে একটা হাসি নিয়ে যাও।” – সাশা আচেভেদো
৬. “যদি তোমার ভেতরে কেবল একটি হাসি থাকে, তাহলে সেই হাসি তোমার ভালোবাসার মানুষকে দাও।” – মায়া অ্যাঞ্জেলো
৭. “তোমার হাসির কারণে, তুমি জীবনকে আরও সুন্দর করে তোলো।” – থিচ নাট হান
৮. “আজ যদি তুমি কাউকে হাসিহীন দেখতে পাও, তাহলে তাকে তোমারটা দাও।” – ডলি পার্টন
৯. “শুধু আজকের জন্য, আরও একটু হাসো।” – জেমস এ. মারফি
১০. “আসুন আমরা সবসময় হাসি মুখে একে অপরের সাথে দেখা করি। কারণ হাসিই ভালোবাসার শুরু।” – মাদার তেরেসা
১১. “সবচেয়ে বেশি নষ্ট দিন হলো হাসি ছাড়া দিন।” – ই.ই. কামিংস
১২. “হাসি, এটি তোমার মুখের সৌন্দর্য বৃদ্ধি করে।” – রবার্ট হার্লিং
১৩. “একটি হাসি হলো এমন সুখ যা তুমি তোমার নাকের নীচে খুঁজে পাবে।” – টম উইলসন
১৪. “সর্বদা তোমার মুখে হাসি রাখো। আমি আমার দীর্ঘ জীবনকে এভাবেই ব্যাখ্যা করি।” – জিন ক্যালমেন্ট
১৫. “তুমি যদি শুধু হাসো, তাহলে দেখবে জীবন এখনও মূল্যবান।” – চার্লি চ্যাপলিন

১৬. “একটি উষ্ণ হাসি হলো দয়ার সর্বজনীন ভাষা।” – উইলিয়াম আর্থার ওয়ার্ড
১৭. “তোমার হাসি তোমাকে ইতিবাচক চেহারা দেবে। যা তোমার চারপাশের মানুষদের স্বাচ্ছন্দ্য বোধ করাবে।” – লেস ব্রাউন
১৮. “আমি শুধু ঠোঁট দিয়ে নয়, আমার পুরো সত্তা দিয়ে ফুলের মতো হাসি।” – রুমি
১৯. “সৌন্দর্যই শক্তি; হাসি তার তরবারি।” – জন রে
২০. “যদি তুমি একা থাকাকালীন হাসো, তাহলে তুমি মন থেকেই হাসো।” – অ্যান্ডি রুনি
২১. “পৃথিবীর সমস্ত পরিসংখ্যানও একটি হাসির উষ্ণতা পরিমাপ করতে পারে না।” – ক্রিস হার্ট
২২. “শেষ হয়ে গেছে বলে কাঁদবেন না। বরং যা ঘটেছে তার জন্য হাসুন।” – ড. সিউস
২৩. “প্রতিটি পরিস্থিতিতে হাসতে শিখুন। এটিকে আপনার শক্তি এবং ক্ষমতা প্রমাণের সুযোগ হিসেবে দেখুন।” – জো ব্রাউন
২৪. “আপনার হাসি সারা বিশ্বে ছড়িয়ে দিন। এটি বন্ধুত্ব ও শান্তির প্রতীক।” – ক্রিস্টি ব্রিঙ্কলি
২৫. “তারাই শক্তিশালী মানুষ, যারা অন্যের সুখের জন্য হাসতে পারে।” – ভেরোনিকা পার্সেল
শেষ কথা
আশাকরি হাসি নিয়ে ক্যাপশন গুলো আপনার ভালো লেগেছে এবং এখান থেকে আপনি আপনার পছন্দের ক্যাপশনটি খুঁজে পেয়েছেন। এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং এই রকম আরও সুন্দর সুন্দর বাংলা ক্যাপশন এবং ফেসবুক ক্যাপশন পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে ভুলবেন না।



