জীবনের প্রতিটি বাঁকে আমরা কখনো শক্ত হয়ে দাঁড়াই, আবার কখনো ক্লান্ত হয়ে পড়ি। ঠিক সেই মুহূর্ত গুলোতেই কিছু শক্তিশালী মোটিভেশন উক্তি আমাদের ভেতরের আগুনটাকে নতুন করে জ্বালিয়ে দেয়। এই লেখায় থাকা প্রতিটি মোটিভেশন উক্তি এমনভাবে সাজানো, যা হতাশাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগাবে এবং আপনাকে নিজের উপর আবার বিশ্বাস করতে শেখাবে।
স্বপ্ন, সংগ্রাম, পরিশ্রম আর জয়ের গল্পে ভরা এই সংকলনটি তাদের জন্য, যারা জীবনে কিছু করতে চায়। কিন্তু মাঝে মাঝে দিশেহারা হয়ে পড়ে। এখানে থাকা প্রতিটি মোটিভেশন উক্তি আপনাকে মনে করিয়ে দেবে আপনি একা নন, আপনি যথেষ্ট সক্ষম। এই মোটিভেশন উক্তি গুলো পড়ে হয়তো আপনি নতুন করে শুরু করার শক্তি খুঁজে পাবেন, ঠিক আজ থেকেই।
মোটিভেশন উক্তি
জীবনের লড়াইয়ে যখন মন ভেঙে যেতে চায়, তখন কিছু শক্ত কথাই পারে ভেতরের সাহসটাকে জাগিয়ে তুলতে। এই অংশে থাকা মোটিভেশন উক্তি গুলো আপনাকে বাস্তবতা মেনে নিয়ে আরও দৃঢ়ভাবে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
১. জীবনে যদি সূর্যের মতো জ্বলতে চাও, তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো।
২. অজুহাতের সময় চলে গেছে! এখন ঘাম ঝরানোর সময়।
৩. অন্য লোকেরা কেবল আপনার মধ্যে দোষ খুঁজে পাবে। আপনাকে আপনার ভিতরের প্রতিভা খুঁজে বের করতে হবে।
৪. খারাপ সময় যাকে হাঁটতে শিখিয়েছে, তাকে পরাজিত করা খুব কঠিন।
৫. যতক্ষণ না আপনি নিজে থেকে থামবেন, ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে জেতা থেকে আটকাতে পারবে না।
৬. কখনো ভাববেন না যে আপনি একা! বরং ভাবুন যে আপনি একাই যথেষ্ট।
৭. শক্তিশালী হতে তখনই মজা লাগে, যখন সারা বিশ্ব আমাকে দুর্বল মনে করে।
৮. কেউ পায়ের চিহ্ন ধরে হাঁটে! কেউ পায়ের চিহ্ন তৈরি করে।
৯. রিয়েল লাইফ শুরু হয় কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার মাধ্যমে।
১০. আজকের হারানো ঘুম, আপনাকে আগামীকাল ভালো ঘুমের সুযোগ দেবে।
১১. সময় লাগবে, কিন্তু সব ঠিক হয়ে যাবে। যা চাও তাই পাবে। কারন তোমার দিন গুলো খারাপ, জীবন নয়।
১২. ইতিহাস স্কুল টপারদের দ্বারা নয়, জেদী লোকেদের দ্বারা তৈরি হয়।
১৩. Whatsapp এর স্ট্যাটাস পরিবর্তন করে কি হবে! আপনার জীবনের অবস্থার পরিবর্তন করুন।
১৪. ভালো সময় প্রতিটি মানুষেরই আসে। তবে শর্ত হলো, তাকে তার খারাপ সময়ের মুখোমুখি হতে হবে।
১৫. সীমার মধ্যে অবস্থান করে কেউ কখনও সীমার বেশী পেতে পারে না।
১৬. যে জলে স্নান করে সে শুধু পোশাক বদলাতে পারে! কিন্তু যে ঘামে গোসল করে, সে বদলে দিতে পারে ইতিহাস।
১৭. ভাগ্যও তার সাহসের সামনে মাথা নত করে! যে পড়ে গিয়ে আবার উঠতে পারে।
১৮. যারা ব্যর্থ হওয়ার সাহস রাখে, তারা যে কোনো সময় যে কোনো কিছু অর্জন করতে পারে।
১৯. লাখো হোঁচট খেয়ে আমি পড়ে যাবো! কিন্তু আবার উঠবো এবং চলতেই থাকবো।
২০. সম্ভবের সীমা জানার একমাত্র উপায় হলো, অসম্ভবকে অতিক্রম করা।
আরও পড়ুন- ২৫০+ সফলতা নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন ২০২৬
২১. যে পড়ে যাওয়ার পর উঠে দাঁড়ায়, সেই আসল যোদ্ধা।
২২. যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তবে তুমি তাতে আশার সুরঙ্গ কাটতে শুরু করো।
২৩. প্রেম করা অন্যায় নয়! কিন্তু ক্যারিয়ার ছেড়ে প্রেম করা বোকামি।
২৪. নিজেকে এতোটা সফল করুন যে, যাতে আপনি আপনার প্রতিটি প্রয়োজন পূরণ করতে পারেন।
২৫. আপনি জীবনে কতোবার হেরেছেন সেটা কোনো ব্যাপার না! কারণ আপনি জেতার জন্যই জন্মেছেন।

২৬. সাহসী লোকেরা ইতিহাস লেখে। অজ্ঞ লোকেরা কেবল সেগুলি পড়ার কাজ করে।
২৭. হতাশাহীন পরিস্থিতি বলে কিছু নেই। জীবনের প্রতিটি পরিস্থিতি পরিবর্তন হতে পারে।
২৮. বড় লক্ষ্যকে ভয় পেও না। কারণ যারা উচ্চতাকে ভয় পায়, তারা কখনো উচ্চতায় পৌঁছাতে পারে না।
২৯. যে ব্যক্তি চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস রাখে, সে ব্যক্তি জীবনে কখনো দুর্বল হয় না।
৩০. আপনি যা চান তা কখনোই ত্যাগ করবেন না! অপেক্ষা করা কঠিন, কিন্তু অনুশোচনা করা আরও কঠিন।
৩১. চেষ্টা সর্বদা শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে হবে! হয় লক্ষ্য অর্জিত হবে, নয়তো অভিজ্ঞতা।
৩২. পাগলেরা ইতিহাস বদলাতে পারে। কারণ বুদ্ধিমানদের ইতিহাস বদলানোর ক্ষমতা নেই।
৩৩. সফল হওয়ার জন্য আপনার মধ্যে আলাদা কিছু থাকা উচিত। মনে রাখবেন, প্রতিটি হীরাকে কোহিনূর বলে না।
৩৪. কোন কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তাহলে কোন বাঁধাই তোমাকে থামাতে পারবে না।
৩৫. কষ্ট, দুঃখ, ভয় যাই থাকুক শুধু তোমার ভিতরে। নিজের বানানো খাঁচা থেকে বেরিয়ে তুমিও আলেকজান্ডার।
৩৬. ইতিহাস সাক্ষী, যে পরাজয়ের ধুলো চেটেও হাল ছাড়েনি, তার জয় অবশ্যই হয়েছে।
৩৭. সম্পদও উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়! কিন্তু পরিচয় নিজে থেকেই তৈরি করতে হয়।
৩৮. কারো পায়ে পড়ে প্রতিপত্তি অর্জনের পরিবর্তে, নিজের পায়ে হেঁটে কিছু হওয়ার সিদ্ধান্ত নিন।
৩৯. সূর্য যদি আপনাকে জাগায়, তবে আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনি যদি সফল হতে চান, তবে আপনি সূর্যকে জাগান।
৪০. আপনার দরিদ্র হয়ে জন্মানোটা দোষের না। কিন্তু দরিদ্র হয়ে থাকাটাই দোষের।
৪১. শুরুটা ভালো হওয়াটা জরুরী নয়! নিজের থেকে শুরু করাটা জরুরী।
৪২. গন্তব্যে পৌঁছানোর জন্য নিজের পথ নিজে তৈরি করুন। কারো অপেক্ষায় বসে থাকবেন না।
৪৩. আপনার হাজারো ত্রুটি থাকতে পারে। কিন্তু নিজের উপর বিশ্বাস রাখুন যে, আপনার সেরাটা করার ক্ষমতা আছে।
৪৪. এতো কিছু ভেবে কিছুই হবে না। জীবনে সফলতা অর্জন করতে না পারলে কাউকেই পাশে পাবে না।
৪৫. বিজয় নিশ্চিত হলে কাপুরুষরাও লড়াই করতে পারে। সাহসী তাদেরকে বলা হয়, যারা পরাজয় নিশ্চিত জেনেও তবু মাঠ ছাড়ে না।
৪৬. ভালো দিন দেখতে হলে খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হয়।
৪৭. যদি সুযোগ দরজায় কড়া না নাড়ে, তবে একটি দরজা বানিয়ে নাও।
৪৮. যে কোন ঝামেলা ছাড়াই জেতে সে বিজেতা। কিন্তু যে শত ঝামেলা সামলে জেতে, সে ইতিহাস রচয়িতা।
৪৯. সুযোগের অপেক্ষায় বসে থাকবেন না। আজই সেরা সুযোগ।
৫০. যারা প্রায়ই চেষ্টা করে, তারা প্রতিবার জেতার নতুন সুযোগ পায়।
প্রেরণামূলক উক্তি
প্রেরণা এমন একটি শক্তি, যা মানুষকে অসম্ভবকেও সম্ভব করার সাহস দেয়। এখানে থাকা প্রেরণামূলক উক্তি গুলো আপনার চিন্তা ভাবনাকে ইতিবাচক করবে এবং লক্ষ্য পূরণের পথে অবিচল থাকতে সাহায্য করবে।
১. জীবনের সফলতা নির্ভর করে আপনি সফলতার জন্য কতোটা ক্ষুধার্ত তার উপর। কারণ সিংহ যখন ক্ষুধার্ত থাকে, তখন সে দ্বিগুণ দ্রুত দৌড়ায়।
২. একদিনের কঠোর পরিশ্রমে কিছুই অর্জন করা যায় না। এটি ক্রমাগত করতে হয়।
৩. সাহস এবং ধৈর্য দিয়ে প্রতিটি কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব।
৪. এক মুহূর্তের জন্যও ভাবো না যে তুমি দুর্বল। আমাদের সকলের মধ্যেই লুকিয়ে আছে এক অপার শক্তির ভাণ্ডার!
৫. জয়-পরাজয় নির্ভর করে তোমার চিন্তা ভাবনার উপর। যদি তুমি এটা মেনে নাও তাহলে তুমি হেরে যাবে। আর যদি তুমি সিদ্ধান্ত নাও তাহলে তুমিই জয়ী হবে!
৬. স্বপ্নকে সফল করতে হলে কথার সাথে নয়, রাতের সাথে লড়াই করতে হবে!
৭. তোমার স্বপ্নের পিছনে ছোটো। তোমার ভয়ের পিছনে নয়।
৮. একজন মানুষ যখন হেরে যায় তখন সে ব্যর্থ হয় না। সে তখনই ব্যর্থ হয়, যখন সে মনে করে যে সে আর জিততে পারবে না!
৯. জীবন কারোর জন্য সহজ নয়। একজন মানুষের সাহস তাকে বাঁচার পথ দেখায়!
১০. শুধু তোমার মনকে শক্ত রাখো। জীবন আপনা আপনি হালকা বোধ করতে শুরু করবে!
১১. হাল ছেড়ে দিও না, যা করছো তা মন দিয়ে করতে থাকো। সাফল্য পেতে হলে তোমাকে অনেকবার ব্যর্থতার স্বাদ নিতে হবে!
১২. আজ যদি তুমি তোমার পথ থেকে সরে যাও, আগামীকাল তোমাকে বাঁচতে দেবে না!
১৩. তোমার নিজের পথ বেছে নাও। কারণ তোমার চেয়ে ভালো আর কেউ তোমাকে চেনে না!
১৪. গন্তব্য যতো উঁচুতেই হোক না কেনো, পথ সবসময় তোমার পায়ের নীচে থাকে!
১৫. এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। আমরা যা ভাবতে পারি তাই করতে পারি!

১৬. তোমার সাহসকে বলো না যে তোমার সমস্যা কতো বড়। বরং তোমার সমস্যাকে বলো যে তোমার সাহস কতো বড়।
১৭. শুধু তোমার স্বপ্নের জন্যই নয়, যারা তোমাকে নিয়ে মজা করে তাদের জন্যও সফল হও!
১৮. প্রতিটি সমস্যা তার সাথে একটি সমাধান নিয়ে আসে। কেবল এটি দেখার জন্য আপনার দৃষ্টিভঙ্গির প্রয়োজন।
১৯. সময়, পরিস্থিতি, আবহাওয়া যাই হোক না কেনো, তুমি লড়াই করতে শেখো, হাঁটতে শেখো, এগিয়ে যেতে শেখো!
২০. যারা সঠিক সময়ে কঠোর পরিশ্রম করে না, তারা সারাজীবন অন্যের দাস থাকে!
২১. সিঁড়ি কেবল তাদের জন্য তৈরি, যারা ছাদে যেতে চায়। যাদের গন্তব্য আকাশ, তাদের নিজের পথ তৈরি করতে হয়!
২২. প্রতিটি অসুবিধার মধ্যেই একটি সুযোগ লুকিয়ে থাকে। তা চিনুন এবং এগিয়ে যান।
২৩. পরাজয়কে ভয় পেও না। আসল পরাজয় হলো চেষ্টা ছেড়ে দেওয়া।
২৪. যদি তুমি ভাগ্যে বিশ্বাস করো, তাহলে তোমার ভাগ্যে যা লেখা আছে তা তুমি পাবে। আর যদি নিজের উপর বিশ্বাস করো, তাহলে তুমি যা চাও তা পাবে।
২৫. যারা অসুবিধা থেকে পালিয়ে যায়, সাফল্য সবসময় তাদের এড়িয়ে যায়।
২৬. প্রতিটি বাঁধা একটি নতুন শিক্ষা। যা আপনাকে আরও উচ্চতায় নিয়ে যাবে।
২৭. জীবনে সমস্যার মুখোমুখি হতে হবে। যাতে আমরা তাদের সাথে লড়াই করতে পারি এবং আরও শক্তিশালী হয়ে উঠতে পারি।
২৮. কষ্ট ব্যর্থতার পথ দেখায় না। বরং সাফল্যের পথ দেখায়।
২৯. শক্তি আসে ভেতর থেকে, বাইরে থেকে নয়। যখন তুমি সিদ্ধান্ত নিবে যে তুমি পারবে, তখনই তুমি পারবে।
৩০. ঈশ্বর কেবল তাদেরই সাহায্য করেন, যারা নিজেরা নিজেদের কে সাহায্য করে।
প্রেরণামূলক উক্তি বাংলা
নিজের ভাষায় বলা কথা হৃদয়ে সবচেয়ে গভীরভাবে দাগ কাটে। এই বাংলা প্রেরণামূলক উক্তি গুলো সহজ, বাস্তব এবং অনুভূতিপূর্ণ। যা আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে শেখাবে।
১. খুব বেশি কিছু না। শুধু তোমার বাবা-মায়ের প্রতিটি ইচ্ছা পূরণ করার মতো সফল হও।
২. কঠোর পরিশ্রম এবং ধৈর্য থাকলে যেকোনো কিছু অর্জন করা সম্ভব।
৩. ভাগ্য সুযোগ দেয়। কিন্তু কঠোর পরিশ্রম সবাইকে অবাক করে।
৪. মন দিয়ে চেষ্টা করলে প্রতিটি অসম্ভব জিনিসই সম্ভব হতে পারে।
৫. চূড়ায় পৌঁছানোর জন্য শক্তির প্রয়োজন। তা সে মাউন্ট এভারেস্টের চূড়া হোক বা আপনার পেশা।
৬. পরাজয় একটি শিক্ষা। এটি তোমাকে উন্নতির সুযোগ দেবে।
৭. যে ব্যক্তি নিজেকে ব্যয় করেছে, পৃথিবী তাকে গুগলে সার্চ করেছে।
৮. যদি পথে কাঁটা থাকে তাহলে জেনে রেখো যে, ফুল গুলো কাছেই আছে।
৯. শুধু পড়াশোনা তোমাকে সফল করতে পারবে না। নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার ক্ষমতাও গুরুত্বপূর্ণ!
১০. পৃথিবী যাদের নিয়ে উপহাস করেছে, তারা সবাই ইতিহাস তৈরি করেছে।
১১. অনুপ্রেরণা তোমাকে শুরু করতে সাহায্য করে। আর অভ্যাস তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।
১২. তোমার সবচেয়ে বড় প্রেরণা তোমার মধ্যেই নিহিত।
১৩. সর্বদা তোমার আত্মবিশ্বাসকে উঁচুতে রাখো। কারণ এটাই তোমার আসল শক্তি।
১৪. তুমি ঝড় থামাতে পারবে না। কিন্তু নৌকার দিক পরিবর্তন করতে পারবে।
১৫. তোমার জেতাটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই তোমার হারের জন্য অপেক্ষা করছে।

১৬. জীবন সহজ নয়। শুধু নিজেকে শক্তিশালী করতে হবে। সঠিক সময় কখনো আসে না।
১৭. যদি তুমি নিজের সাথে প্রতিযোগিতা করতে থাকো, তাহলে তুমি সবসময় উন্নতি করতে থাকবে।
১৮. তোমার শুধু এমন একজন ব্যক্তির প্রয়োজন, যে তোমাকে বিশ্বাস করতে পারে। এবং সেই ব্যক্তিটি তুমি নিজেই।
১৯. কিছু মানুষ ভাগ্যের জোরে নয়, কঠোর পরিশ্রমের জোরে সফল হয়।
২০. তুমি হয়তো পৃথিবীর থেকে একটু পিছিয়ে আছো। কিন্তু যদি তোমার প্রস্তুতি শক্তিশালী হয়, তাহলে তুমি যেকোনো সময় এগিয়ে যেতে পারো।
২১. তুমি ঈশ্বরে বিশ্বাস করতে পারবে না, যতক্ষণ না তুমি নিজের উপর বিশ্বাস রাখো।
২২. এমন একটি লক্ষ্য নির্ধারণ করুন যা আপনাকে সকালে বিছানা থেকে উঠতে বাধ্য করবে।
২৩. যখন কেউ দৃঢ়প্রতিজ্ঞ হয় তখন জয় অর্জিত হয়। যখন কেউ মেনে নেয় তখন পরাজয় অর্জিত হয়।
২৪. তোমার শক্তি তোমার চিন্তায় রাখো, তোমার কণ্ঠে নয়। কারণ ফসল বৃষ্টির দ্বারা জন্মে, বন্যার দ্বারা নয়।
২৫. যারা বেশি কথা বলে তারা কিছুই করতে পারে না। এবং যারা কিছু অর্জন করতে পারে, তারা বেশি কথা বলায় বিশ্বাস করে না!
২৬. শুধু সফল হবেন না। অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হোন।
২৭. আমার গন্তব্য আকাশ, এবং আমাকে নিজের পথ নিজেই তৈরি করতে হবে।
২৮. যে সংগ্রামের পথে চলে কেবল সেই পৃথিবী বদলে দেয়। যে রাতের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়, কেবল সেই সূর্যের মতো উদিত হয়।
২৯. পরিস্থিতি যাই হোক না কেনো, যদি আপনি মনস্থির করেন তাহলে কিছুই অসম্ভব নয়।
৩০. যতোই কষ্ট আসুক না কেনো, সাহস যদি প্রবল থাকে তাহলে গন্তব্যে পৌঁছানো সহজ হয়ে যায়।
মোটিভেশনাল ক্যাপশন
ছোট বাক্যে বড় ভাব, এটাই ভালো ক্যাপশন এর শক্তি। এই মোটিভেশনাল ক্যাপশন গুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য যেমন উপযোগী, তেমনি নিজের মনোবল বাড়ানোর জন্যও কার্যকর।
১. সঠিক কাজটি করো, যদিও তা জনপ্রিয় নাও হয়। সময় তোমাকে তার মূল্য দেখাবে।
২. যে কখনোও ভুল করেনি, সে কখনোও নতুন কিছু চেষ্টা করেনি।
৩. যদি তুমি মনে করো তুমি পারবে অথবা পারবে না, উভয় দিক থেকেই তুমি ঠিক।
৪. জাহাজ যেখানে একগুঁয়ে, সেখানে ঝড়ও পরাজিত হয়।
৫. ভুল থেকে পালিয়ে না গিয়ে বরং সেগুলো থেকে শিক্ষা নেওয়াই হলো, প্রকৃত বিজয়।
৬. যখন তুমি নিজের উপর বিশ্বাস করো, তখন পথ আপনা আপনি খুলে যেতে শুরু করে।
৭. একটি ছোট প্রচেষ্টা বড় পরিবর্তন আনতে পারে। শুধু এগিয়ে যাওয়া শুরু করুন।
৮. ভুল আমাদের দুর্বল করে না। বরং আমাদের আরও ভালো করে তোলে।
৯. প্রতিটি দিন একটি নতুন সুযোগ। শুধু এটিকে চিনুন এবং এগিয়ে যান।
১০. প্রতিটি পাখিই আঘাত পায়। কিন্তু যে আবার উড়ে যায়, সে সত্যিই জীবিত।
১১. জীবনে কিছু ঝুঁকি নিন। কারণ প্রায়শই ঝুঁকি গ্রহণকারী-ই ইতিহাসের পাতা বদলে দেন।
১২. আমি সঠিক সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বাস করি না। আমি সিদ্ধান্ত নিই এবং তারপর সেগুলো সঠিক প্রমাণ করি।
১৩. ভাগ্যে যা লেখা আছে তা একদিন আসবেই। যা লেখা নেই তা আমাদের আনতে হবে।
১৪. যদি তুমি হাঁটতে প্রস্তুত থাকো, তাহলে পথ নিজেই তোমার সামনে মাথা নত করার জন্য প্রস্তুত থাকবে।
১৫. আজ তুমি যে যন্ত্রণা অনুভব করছো, তা আগামীকাল তোমার শক্তি হয়ে উঠবে।

১৬. হাল ছেড়ে দিও না, চেষ্টা চালিয়ে যাও। গন্তব্য এসে তোমাকে আলিঙ্গন করবে।
১৭. সাহসী এবং বুদ্ধিমান লোকেরা নিজেরাই তাদের পথ তৈরি করে!
১৮. তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দক্ষতা অর্জন করো। সাফল্য তোমার পিছু পিছু আসবে।
১৯. অসুবিধা গুলি কেবল পরীক্ষা। যদি আপনি সাহসের সাথে তাদের সাথে লড়াই করেন, তবে সেগুলিও সহজ।
২০. যদি উড়তে না পারো তাহলে দৌড়াও। যদি দৌড়াতে না পারো তাহলে হাঁটো। কিন্তু চলতে থাকো।
২১. অন্যদের কাছ থেকে যা আশা করো, নিজের কাছ থেকে তাই করো। এবং নতুন জীবন শুরু করো।
২২. যে ক্লান্ত হয়ে পড়ে সে হেরে যায়। যে এগিয়ে যেতে থাকে সে জিতে যায়।
২৩. প্রতিটি ব্যর্থতার মধ্যেই একটি নতুন সূচনা লুকিয়ে থাকে।
২৪. যদি পথটি কঠিন হয়, তাহলে তুমি সঠিক পথে আছো।
২৫. যদি তুমি তোমার স্বপ্নকে সত্যি করতে চাও, তাহলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজ শুরু করো।
২৬. প্রতিটি মুহূর্তে জয়ের আবেগ রাখো। কারণ ভাগ্য বদলাক বা না বদলাক, সময় অবশ্যই বদলাবে।
২৭. যারা তাদের লক্ষ্যের প্রতি আগ্রহী, কেবল তারাই বিজয়ী হয়।
২৮. যতোই অসুবিধা আসুক না কেনো, যদি তোমার মনে সাহস থাকে, তাহলে তুমি পথ খুঁজে পাবে।
২৯. কষ্ট তোমার খারাপ কাজের কারণে আসে না। বরং তোমার ভবিষ্যৎকে আরও ভালো করার জন্য আসে।
৩০. শুধু স্বপ্ন দেখলে কিছু হবে না। সেগুলো বাস্তবে রূপ দিতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে।
মোটিভেশনাল ফেসবুক স্ট্যাটাস
ফেসবুক স্ট্যাটাস শুধু লেখাই নয়, অনেক সময় তা নিজের মানসিক অবস্থার প্রকাশ। এই মোটিভেশনাল ফেসবুক স্ট্যাটাস গুলো আপনার আত্মবিশ্বাস, সংগ্রাম আর লক্ষ্যকে সুন্দরভাবে তুলে ধরতে সাহায্য করবে।
১. যেদিন একটি স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে, সেদিনই তুমি সফল হবে।
২. আমি এমন খেলা খেলি না যেখানে জেতা স্থির থাকে। কারণ জেতার মজা তখনই আসে, যখন হেরে যাওয়ার ঝুঁকি থাকে!
৩. যদি গন্তব্য বড় হয়, তাহলে যাত্রাও বড় হবে।
৪. যে পৃথিবী বদলাতে চেয়েছিল সে হেরেছে। আর যে নিজেকে বদলাতে পেরেছে সে জিতেছে!
৫. যদি কখনোও একা হাঁটতে হয়, ভয় পেও না। কারণ মানুষ শ্মশানে, চূড়ায় এবং সিংহাসনে একা থাকে।
৬. আমরা বাহ্যিক চ্যালেঞ্জের কারণে হেরে যাই না। বরং আমাদের অভ্যন্তরীণ দুর্বলতার কারণে হেরে যাই।
৭. যখনই কষ্ট আসবে, ভয় পেও না। কে জানে সেই কষ্ট গুলোই হয়তো তোমার গন্তব্যের পরিচয়!
৮. তোমার স্বপ্নের পিছনে এতোটা দৌড়াও যে, একদিন তোমাকে পাওয়া মানুষের কাছে স্বপ্নে পরিণত হবে!
৯. ইতিহাস লিখতে হলে কলমের প্রয়োজন হয় না, সাহসের প্রয়োজন হয়।
১০. যদি তুমি তোমার কাজকে ভালোবাসো, তাহলে কাজ কখনোই বোঝা মনে হবে না।
১১. যদি কোন মানুষ কিছু শিখতে চায়, তাহলে তার প্রতিটি ভুল তাকে কিছু না কিছু শেখায়।
১২. যারা থামে না, কেবল তারাই তাদের গন্তব্যে পৌঁছায়।
১৩. যিনি সংগ্রামকে তার সঙ্গী বানিয়েছেন, তিনি এই পৃথিবীতে নিজেকে সক্ষম করে তুলেছে।
১৪. যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করে, তারাই সফল হয়।
১৫. তোমার মনের ভয়ের দ্বারা চালিত হও না। তোমার হৃদয়ের স্বপ্নের দ্বারা পরিচালিত হও।

১৬. তীর ছুঁড়তে হলে পিছনে টেনে নিতে হয়। ঠিক তেমনি ভালো দিনের জন্য খারাপ দিনের সাথে লড়াই করতে হয়।
১৭. যেকোনো কাজই অসম্ভব মনে হয়, যতক্ষণ না তা সম্পন্ন হয়।
১৮. যারা কঠোর পরিশ্রমে বিশ্বাস করে, তারা কখনও ভাগ্যের কথা বলে না।
১৯. জীবনে এমন কোনো কাজ নেই যা অসম্ভব। পার্থক্য শুধু তোমার চিন্তা ভাবনার।
২০. দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়।
২১. নিজেকে এতোটা দুর্বল হতে দিও না যে, তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয়।
২২. ছোট ছোট পদক্ষেপ বড় গন্তব্যে নিয়ে যায়। ধারাবাহিক ভাবে এগিয়ে চলুন।
২৩. নীরবে পরিশ্রম করো। তোমার সাফল্য শোরগোল করবে।
২৪. সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনও হাল ছাড়ে না।
২৫. সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়।
২৬. ওঠো, জাগো এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না।
২৭. ভীরুরা মরার আগে বারে বারে মরে। সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।
২৮. যে কোনও কাজ চেষ্টা করে দেখুন। ব্যর্থতাকে ভয় পাবেন না।
২৯. মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না।
৩০. জীবনে যত বেশি চেষ্টা করবেন, তত বেশি নতুন কিছু অর্জন করবেন।
মোটিভেশন কথা
কিছু কথা থাকে, যেগুলো বারবার পড়লেও পুরোনো হয় না। এই মোটিভেশন কথা গুলো জীবনের কঠিন সময়ে আপনাকে শক্ত থাকতে শেখাবে এবং কখনোই হাল না ছাড়ার অনুপ্রেরণা দেবে।
১. অসুবিধা কাউকে বাধ্য করে না। বরং তার সংকল্পকে শক্তিশালী করে।
২. তুমি কষ্টের ঢেউ থামাতে পারবে না। কিন্তু সাঁতার শিখতে পারবে।
৩. যেখানে সাহসের অভাব, সেখানে দুর্বল মানুষ বেশি থাকে।
৪. আজ যদি তুমি থামো, তাহলে আজ পর্যন্ত তোমার সমস্ত সংগ্রাম বৃথা যাবে।
৫. তুমি কতো তাড়াতাড়ি পড়ে যাও সেটা গুরুত্বপূর্ণ নয়। তুমি কতো তাড়াতাড়ি আবার উঠে দাঁড়াও সেটা গুরুত্বপূর্ণ।
৬. তোমার সংগ্রামের সময় ভিড়কে ভয় পেও না। তোমার প্রতিযোগিতা নিজের সাথে, ভিড়ের সাথে নয়।
৭. হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপের মধ্য দিয়ে।
৮. সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও।
৯. যখন তুমি সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো, তখন বারবার পিছনে ফিরে তাকানোর কোন মানে হয় না।
১০. বিজয় রথে চড়ার আগে, অগ্নিপথে হাঁটতে হবে।
১১. অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন।
১২. যদি কখনোও মনে হয় জীবনে সবকিছু শেষ, তাহলে মনে রাখবেন যে, কোনও পরাজয় আপনার জীবনের চেয়ে বড় নয়।
১৩. বড় স্বপ্ন দেখা ভালো। ছোট পাহাড়ে ওঠার মধ্যে কোনও মজা নেই।
১৪. ঝড়ের মধ্যেও যে গাছ গুলো শক্তভাবে দাঁড়িয়ে থাকে, তারা আর মৃদু বাতাসকে ভয় পায় না।
১৫. যতো সমস্যাই তোমাকে পিছনে টেনে আনুক না কেনো, তোমাকে শুধু এগিয়ে যেতে হবে।

১৬. যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না।
১৭. তোমার সামনে একটা লড়াই আছে। সেটার উপর মনোযোগ দাও এবং বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দাও।
১৮. আজ না হলেও আগামীকাল জয় নিশ্চিত। যদি তোমার উদ্দেশ্য সর্বোত্তম হয়।
১৯. পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়। বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার।
২০. যে লড়াই করে পড়ে যায় সে পরাজিত হয় না। এবং যে পরাজয়ের ভয়ে লড়াই করতে পারেনি, তার চেয়ে অসহায় আর কেউ নেই।
২১. তীর অবশ্যই লক্ষ্য বস্তুতে আঘাত করবে। কিন্তু প্রথমে তোমাকে ভালো তীরন্দাজ হতে হবে।
২২. কঠিন কাজ হলো প্রথম পদক্ষেপ নেওয়া। এরপর যাত্রা মাইলের পর মাইল অতিক্রম করবে এবং তুমি টেরও পাবে না।
২৩. যদি তুমি জয় খোঁজো, তাহলে তোমাকে ভয়কে পেছনে ফেলে আসতে হবে। কারণ ভয়ের উর্ধ্বে জয় নিহিত।
২৪. বেশি স্বপ্ন দেখা কেবল আপনার ঘুমকে দীর্ঘায়িত করবে। আর ক্রমাগত কঠোর পরিশ্রম কেবল আপনার বিজয়কে দীর্ঘায়িত করবে।
২৫. যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়।
২৬. সবাই আকাশের উচ্চতায় পৌঁছাতে পারে না। ডানা মেলে উড়তে সাহস লাগে।
২৭. প্রতিটি পাথর তার মূল্য বাড়াতে পারে না। যে হাসি মুখে প্রতিটি তাপ সহ্য করে, সে বিরল হীরা হয়ে ওঠে।
২৮. যদি তুমি ক্রমাগত চেষ্টা করতে থাকো, তাহলে তুমি প্রতিটি বড় সমস্যার সমাধান খুঁজে পাবে। যদি তুমি ক্লান্ত হয়ে বসে থাকো, তাহলে তুমি অজুহাত খুঁজে পাবে।
২৯. যদি তুমি পড়তে যাও, তাহলে পেছনে নয়, সামনে পড়ার চেষ্টা করো।
৩০. মানুষের জীবন কেবল নিরন্তর প্রচেষ্টা এবং সংগ্রামের মাধ্যমেই এগিয়ে যায়।
শেষ কথা
সবশেষে বলা যায়, জীবন কখনোই একরকম থাকে না। কখনো জয়, কখনো পরাজয়। কিন্তু সঠিক সময়ে পড়া কিছু মোটিভেশন উক্তি মানুষকে আবার উঠে দাঁড়াতে শেখায়। এই সংগ্রহে থাকা প্রতিটি মোটিভেশন উক্তি আপনাকে মনে করিয়ে দেবে যে, থেমে যাওয়া কোনো সমাধান নয়। এগিয়ে চলাই একমাত্র পথ।
যদি এই লেখার একটি কথাও আপনার মনে নতুন শক্তি জাগিয়ে তোলে, তাহলেই এই প্রচেষ্টা সার্থক। কারণ প্রকৃত মোটিভেশন উক্তি শুধু পড়ার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। আশাকরি এই মোটিভেশন উক্তি গুলো আপনার ভেতরের সাহস, আত্মবিশ্বাস আর স্বপ্ন পূরণের আগুনটাকে আরও উজ্জ্বল করে তুলবে।



