এখানে কিছু অপেক্ষা নিয়ে উক্তি (Waiting quotes) তুলে ধরা হলো। আশাকরি এই সমস্ত উক্তি গুলি আপনাদের ভালো লাগবে। মানুষ অপেক্ষা করতে পছন্দ করে না। তবুও তাকে অপেক্ষা করতে হয়। কারণ অপেক্ষা না করলে ভালো জিনিসটি কখনো পাওয়া যায় না। নীচে দেওয়া অপেক্ষা নিয়ে উক্তি গুলিকে স্ট্যাটাস হিসাবে ব্যবহার করতে পারেন।
তাহলে চলুন আর দেরী না করে, অপেক্ষা নিয়ে উক্তি এবং স্ট্যাটাস গুলি পড়ে নেওয়া যাক।
অপেক্ষা নিয়ে উক্তি স্ট্যাটাস
1. অপেক্ষা সবাই করতে পারে না। আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যা হয় না।
2. জীবন এক ঘোর অপেক্ষা! মানুষ মূলত এই অপেক্ষা পুষেই বাঁচে।
3. অপেক্ষা তার জন্য করো, যে তোমার প্রতিটি মুহূর্তের মূল্য বোঝে!
4. ভালোবাসার সুন্দরতম রূপ হলো অপেক্ষা! যত লম্বা অপেক্ষা, তত গভীর ভালোবাসা।

5. অপেক্ষার পুরোটা জুড়েই অনিশ্চয়তা! তবু্ও মানুষ কোন না কোন কিছুর অপেক্ষা করে।
6. অপেক্ষা শেষ হয় না! তবুও অপেক্ষাতে মন বেঁচে থাকতে চায়।

7. কেউ পেয়ে অবহেলা করে। আর কেউ পাবে না জেনেও অপেক্ষা করে।
8. আমার বসন্ত আর তোমার সীমান্তের মাঝখানে দাঁড়িয়ে আছে অপেক্ষা!

9. কারো কারো অপেক্ষা এতো দীর্ঘ হয় যে বয়স ফুরায়, জীবন ফুরায়, তবু অপেক্ষা ফুরায় না!
10. অপেক্ষা সুন্দর! কিন্তু অনিশ্চিত অপেক্ষার কোনো মানে নেই।
11. যে অপেক্ষা করতে জানে, তার কাছে একদিন না একদিন সব কিছুই ফিরে আসে।
12. আকাশ জানে আমি কতোটা অপেক্ষা করি! আর অপেক্ষা জানে আমি কতোটা ক্লান্ত।

13. জীবন সহজ নয়, সহজ করে নিতে হয়। কিছুটা অপেক্ষা করে, কিছুটা সহ্য করে।
14. অপেক্ষা সেই করে, যে একজনের মাঝে পুরো দুনিয়া খোঁজে!
15. জীবন হলো একটুখানি অপেক্ষার মাঝে সুখ খোঁজার গল্প!
16. চাইলে যদি সব কিছু পাওয়া যেতো, তাহলে অপেক্ষার কোন মূল্য থাকতো না।
17. মানুষ তার জীবনের বড় একটা অংশ হয় অভিমান করে, না হয় অপেক্ষা করে কাটিয়ে দেয়।
18. অপেক্ষা যত দীর্ঘ হয়, পাওয়ার আনন্দ তত গভীর হয়।
19. অপেক্ষা অবশ্যই করা উচিত! তবে মানুষের জন্য না, ভালো সময়ের জন্য।
20. ফিরে আসার পথ যেখানে বন্ধ, সেখানে অপেক্ষা করাটা বেমানান।
21. অপেক্ষা করলে সবাই ফিরে আসে না! কেউ ভুলেও যায়।
22. অপেক্ষা করতে করতে একদিন অপেক্ষারাও ফুরিয়ে যাবে। তবুও আপনাকে পাওয়া হবে না।
23. জীবনে শেষ বলে কিছু হয় না। সবসময় নতুন কিছু তোমার জন্য অপেক্ষা করে থাকে।
24. প্রতিটা মানুষ কোন না কোন কিছুর অপেক্ষায় থাকে! অপেক্ষা ছাড়া মানুষ বাঁচে না।
25. প্রতিটি খারাপ সময় কেটে যাবে, যদি আপনি একটু কষ্ট করে অপেক্ষা করতে পারেন।
26. অপেক্ষা করাটা যদি ভালোবাসা হয়, তাহলে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করবো।
27. তাকে কখনো ব্যস্ততা দেখিও না, যে তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে বসে থাকে।
28. পৃথিবীতে যদি অপেক্ষা না থাকতো, তবে বোধ হয় পৃথিবীটা এতো সুন্দর হতো না।
29. প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করার মধ্যেও এক গভীর ভালোবাসা লুকিয়ে থাকে।
30. অপেক্ষা করা ভালো! তবে যে এর মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করা বোকামী।
31. যেখানে অপেক্ষা আছে, সেখানে ভালোবাসার শক্তি সবচেয়ে বেশী। অপেক্ষা হলো ভালোবাসার নীরব প্রতিজ্ঞা।
32. এক চোখে অপেক্ষা, অন্য চোখে শূন্যতা! তবুও বিশ্বাস রাখি একদিন তুমি আমার হবে।
33. অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রনা! তবুও মানুষকে অপেক্ষা করতে হয়।
34. নির্দিষ্ট সময়ের আগে কিছুই হয় না! অতএব অপেক্ষা করা ছাড়া কোন বিকল্প নেই।
35. মানুষের জন্য অপেক্ষা করতে করতে সময় হারিয়ে যায়। কিন্তু সময়ের জন্য অপেক্ষা করলে জীবনের মানে খুঁজে পাওয়া যায়।
36. যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে, তবে অপেক্ষা করার প্রতিটি মুহূর্ত আনন্দ দেয়।
37. অপেক্ষা করে যদি তোমাকে পাওয়া যায়, তাহলে আমি সারাজীবন অপেক্ষা করতে রাজি।
38. অপেক্ষা ততক্ষণই সুন্দর, যতক্ষণ অপরজন সেই অপেক্ষার মূল্য দেয়।
39. জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য! সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন।
40. ভালোবাসা যেখানে শেষ, অপেক্ষা সেখান থেকে শুরু।
অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসার প্রমাণ করতে পারে না। এখানে দেওয়া অপেক্ষা নিয়ে উক্তি গুলি স্ট্যাটাস হিসাবে ব্যবহার করুন।
41. মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটির খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক।
42. অপেক্ষা করতে রাজি আছি! কিন্তু দিনশেষে আমার তোমাকেই লাগবে।
43. সৃষ্টিকর্তা কখনো কাউকে খালি হাতে ফেরায় না। অপেক্ষা করো, ধৈর্য ধরো, শেষটা একদিন সুন্দর হবে।
44. যে অপেক্ষার মূল্য বোঝে না, তাকে বিরক্ত করা ঠিক না!
45. ভুল মানুষের জন্য অপেক্ষা করা অর্থহীন। তুমি তার জন্য অপেক্ষা করো, যে তোমার জন্য অপেক্ষা করে।
46. চুপচাপ অপেক্ষা করছি সুন্দর একটা গন্তব্যের জন্য!
47. যখন অবশেষে অপেক্ষার পর তোমাকে কাছে পাওয়া যায়, তখন মনে হয় সারা পৃথিবীর সৌন্দর্য একসাথে মিশে গেছে সেই মুহূর্তে।
48. অপেক্ষা সুন্দর! কিছু মানুষ আজও অপেক্ষায় আছে শেষটা সুন্দর হবে বলে।
49. ভালোবাসলে অপেক্ষা করতে শেখো। পাইলেও পাইতে পারো জীবনের শেষ মুহূর্তে।
50. পৃথিবীর সবচেয়ে দামী দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। যেটা মানুষ সহজে ভেঙে দেয়।
51. দীর্ঘ সময় অপেক্ষা শেষে বুঝলাম, আমি মূলত শূন্যের দিকে তাকিয়ে ছিলাম।
52. মানুষের অপেক্ষা শুধু কাউকে কাছে পাওয়ার জন্য নয়। কাউকে দূর থেকে ভালোবাসার মাঝেও অপেক্ষা থাকে।
53. চাওয়া মাত্রই পেয়ে যাওয়া ব্যক্তি কিভাবে বুঝবে, অপেক্ষার স্বাদ কেমন হয়!
54. যদি মনে করো ঈশ্বর তোমাকে অপেক্ষা করাচ্ছেন, তাহলে ভেবে নিও তোমার চাওয়ার চাইতে উত্তম কিছু তুমি পেতে যাচ্ছো।
55. মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না। আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য।
56. তুমি ছাড়া জীবনটা শূন্য মনে হয়। কিন্তু তোমার জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই।
57. কখনো পাবো না জেনেও যারা প্রিয় মানুষের জন্য অপেক্ষা করে, ভালোবাসা শব্দটা তাদের জন্য জন্ম হয়েছে।
58. অপেক্ষা আর ধৈর্য ধরতে শেখো! কারণ সহজে পাওয়া জিনিস গুলো জীবনে বেশী দিন থাকে না।
59. তুমি আমার হবে এই নিশ্চয়তাটুকু দিলে আমি তোমার জন্য হাজার বছর অপেক্ষা করতাম।
60. তবুও তোমার জন্য অপেক্ষা করি আমি! কারন আমার এই অপেক্ষার ভেতরেও তোমার অস্তিত্ব খুঁজে পাই।
61. দীর্ঘদিন অপেক্ষার পর খুব শখের কিছুর থেকেও আগ্রহ হারিয়ে ফেলে মানুষ।
62. কোন মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের। কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশী কষ্টের হলো, সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা।
63. জানি আমার অপেক্ষার কোন মূল্য নেই! তারপরেও আমি অপেক্ষা করি।
64. অপেক্ষা করার যন্ত্রণাটা কেবল সেই বোঝে, যার অপেক্ষার শেষে কেউ ফেরে না।
65. অপেক্ষা মানে শুধু কষ্ট নয়! এটা হলো ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রতিশ্রুতি।
66. অপেক্ষার ভেতর এক মিষ্টি অনুভূতি লুকিয়ে থাকে! যেখানে প্রতিটি মিনিট হয়ে ওঠে আশার সিঁড়ি।
67. অপেক্ষার প্রহর শেষ হোক! না দেখতে পাওয়া মানুষটার সাথে খুব শীঘ্রই দেখা হোক।
68. নিজেই নিজেকে তৈরি করো। অন্যের জন্য অপেক্ষা করো না। অন্যের জন্য অপেক্ষা করা মানে নিজেকে পিছনের দিকে ঠেলে দেওয়া।
69. যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরবে, সেটা পেতে দেরী হলেও সারাজীবন থাকবে।
70. জীবনের যে স্থানেই তুমি থাকো না কেনো থেমে যেও না। কারণ আরও ভালো কিছু তোমার জন্যে অপেক্ষা করছে।
71. যে হৃদয় অপেক্ষা করতে জানে, সেই হৃদয় সত্যিকারের ভালোবাসতে জানে।
72. তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো। সময় সব জবাব দিয়ে দেবে।
73. একটি সম্পর্কে দুধরনের মানুষ থাকে। একজন অপেক্ষা করায় আর একজন অপেক্ষা করে।
74. সুযোগের অপেক্ষায় বসে থাকবেন না! কারণ সুযোগ কারোর জন্য অপেক্ষা করে বসে থাকে না।
75. চাঁদ যেমন অপেক্ষা করে রাতের জন্য, তেমনি আমিও ঠিক অপেক্ষা করি তোমার জন্য।
76. জানি ফিরবে না এমনের নিড়ে! তবুও অপেক্ষায় থাকবো সারাজীবন ধরে।
77. অপেক্ষা করবেন না! গন্তব্যের জন্য কঠোর পরিশ্রম করুন। কারণ গন্তব্য নিজেই আপনার জন্য অপেক্ষা করছে।
78. অপেক্ষা কষ্টের! কিন্তু তার শেষে থাকে সবচেয়ে সুন্দর গল্প।
79. ভালোবাসি সবাই বলতে পারে! কিন্তু সবাই অপেক্ষা করে সেটা প্রমাণ করতে পারে না।
80. প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করা ভালো। যদি সেই মানুষটি সঠিক হয়।
অপেক্ষা নিয়ে উক্তি গুলি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।




Comments are closed.